20/12/2025
আজ শোকের দিন—
কিন্তু আজ কাঁদবার দিন নয়,
আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার দিন।
শহীদ শরীফ ওসমান হাদি,
তুমি নিঃশব্দে গেলে না—
তুমি আগুন হয়ে গেলে।
তোমার রক্তে লেখা হলো প্রশ্ন—
অন্যায় দেখেও কি মানুষ চুপ থাকবে?
হাদি কোনো নাম নয়,
হাদি এক ডাক।
ঘুম ভাঙানোর ডাক,
ভয়ের শিকল ভাঙানোর ডাক।
আজ ঘরে ঘরে হাদি উঠুক—
নরম বালিশে নয়,
কঠিন মাটিতে পা রেখে।
নীরবতার ঘরে নয়,
প্রতিবাদের মঞ্চে।
এই দেশ কারও দানে পাওয়া নয়,
এ দেশ রক্তের অক্ষরে লেখা।
আর রক্তের ঋণ
নীরবতায় শোধ হয় না—
শোধ হয় বজ্রকণ্ঠে।
যে অন্যায় দেখে মুখ লুকায়, সে অপরাধী।
যে অনিয়ম মেনে নেয়, সে পরাধীন।
আজ শোকের দিনে শপথ হোক—
আমরা ভদ্র হবো,
কিন্তু ভীরু না।
আমরা শান্ত থাকবো,
কিন্তু নিশ্চুপ না।
আইনের পথে থাকবো,
কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করবো না।
আজ একজন হাদি নেই—
কিন্তু লক্ষ লক্ষ হাদি জেগে উঠুক
এই দেশের ঘরে ঘরে।
হাদি হয়ে উঠুক কৃষকের ঘরে,
শিক্ষার্থীর চোখে,
শ্রমিকের কণ্ঠে,
সত্য বলা মানুষের বুকে।
হাদি মরেনি—
হাদিরা বেচে থাকবে লাখো তরুনের মাঝে,
হাদিরা বেচে থাকবে লাখো বজ্রকন্ঠের মাঝে,
হাদিরা বেচে থাকবে আপোষ না করতে।
শহীদের আত্মা শান্তিতে থাকুক,
আর আমাদের ভেতরের বিদ্রোহ
কখনো শান্ত না হোক।
---
মেছবাহ উদ্দিন
সাবেক পরিচালক, ডিএমসিএসএল।