SBAC Bank PLC.

Call Directions Website Contact the business

SBAC Bank PLC. SBAC BANK PLC.(এসবিএসি ব্যাংক পিএলসি.) Welcome to the official page of South Bangla Agriculture and Commerce Bank Limited.

We make things simple for you! For details on our products and services, please inbox us, call our 24X7 contact center 16327 or visit a branch near you.

আর্থিক সূচকের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় মজবুত ভিতে দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক। গত এক যুগে ব্যাংকটির আমানত, ঋণ ও অগ্রিম, আ...
30/09/2026

আর্থিক সূচকের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় মজবুত ভিতে দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক। গত এক যুগে ব্যাংকটির আমানত, ঋণ ও অগ্রিম, আমদানি-রফতানি বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ, মূলধন, মোট সম্পদ ইত্যাদি সূচকে টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

এসবিএসি ব্যাংকে গ্রাহকের আমানত সম্পূর্ণ নিরাপদ। ব্যাংকের শক্তিশালী তারল্য পরিস্থিতি, আর্থিক সূচকে টেকসই প্রবৃদ্ধি এবং সু...
30/09/2026

এসবিএসি ব্যাংকে গ্রাহকের আমানত সম্পূর্ণ নিরাপদ। ব্যাংকের শক্তিশালী তারল্য পরিস্থিতি, আর্থিক সূচকে টেকসই প্রবৃদ্ধি এবং সুদৃঢ় ব্যবস্থাপনার কারণে গ্রাহকের আমানত সুরক্ষিত রয়েছে। তিনি বলেন, আমানতকারীদের আস্থা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসবিএসি ব্যাংক একটি স্থিতিশীল, নিরাপদ ও টেকসই ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীর

পবিত্র জুমার দিন | একটি কথাকাউকে ঠকাবেন না।কারও বিশ্বাসের সঙ্গে প্রতারণা করবেন না।কারও হক নষ্ট করবেন না।মনে রাখবেন, মানু...
25/09/2026

পবিত্র জুমার দিন | একটি কথা

কাউকে ঠকাবেন না।
কারও বিশ্বাসের সঙ্গে প্রতারণা করবেন না।
কারও হক নষ্ট করবেন না।

মনে রাখবেন, মানুষকে হয়তো কিছু সময়ের জন্য ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন:

“নিশ্চয়ই আল্লাহ তোমাদের আমানতসমূহ তাদের হকদারদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেন।”
— সূরা আন-নিসা: ৫৮

আর ব্যবসা-বাণিজ্যে প্রতারণা ও কম দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেন:

“ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়।”
— সূরা আল-মুতাফফিফীন: ১

শুধু টাকা-পয়সার লেনদেন নয়, কথা, প্রতিশ্রুতি, দায়িত্ব, সম্পর্ক এবং বিশ্বাসও একেকটি আমানত।

আজকের এই পবিত্র দিনে আসুন, আমরা অঙ্গীকার করি:
কাউকে ঠকাব না, কারও হক নষ্ট করব না এবং কারও বিশ্বাসের অমর্যাদা করব না।

আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী, আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়ার তাওফিক দান করুন।

জুমা মোবারক। 🤲

An exclusive interview of SBAC Bank's Managing Director & CEO, Mr. SM Mainul Kabir with The Financial Express
24/09/2026

An exclusive interview of SBAC Bank's Managing Director & CEO, Mr. SM Mainul Kabir with The Financial Express

জুমার দিন | সত্য ও সৎকর্মের পথেআল্লাহ বলেন:“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সত্য কথা বলো।”— সূরা আল-আহযাব, ...
18/09/2026

জুমার দিন | সত্য ও সৎকর্মের পথে

আল্লাহ বলেন:

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সত্য কথা বলো।”
— সূরা আল-আহযাব, ৩৩:৭০

আল্লাহ আরও বলেন:

“নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সৎকর্ম এবং আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন।”
— সূরা আন-নাহল, ১৬:৯০

সত্যবাদিতা শুধু কথায় নয়, বরং আমাদের চিন্তা, আচরণ, দায়িত্ববোধ, লেনদেন এবং মানুষের সঙ্গে সম্পর্কের মধ্যেও প্রকাশ পেতে হবে। ছোট একটি ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে, যদি তা হয় আন্তরিকতার সঙ্গে।

এই জুমার দিনে আমাদের প্রার্থনা হোক,
আল্লাহ যেন আমাদের সত্য বলার সাহস দেন, অন্যায় থেকে দূরে রাখেন এবং মানুষের উপকারে আসার তাওফিক দান করেন।

“হে আমাদের রব, আমাদের অন্তরকে সত্য ও নেক আমলের পথে অটল রাখুন।”

জুমা মোবারক।
আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন। আমিন।

জুমা মুবারক 🌿নিষ্ঠা ও সততা শুধু মানুষের কাছে আমাদের মর্যাদা বাড়ায় না, বরং আল্লাহর কাছে আমাদের আমলকে মূল্যবান করে তোলে।আল...
11/09/2026

জুমা মুবারক 🌿

নিষ্ঠা ও সততা শুধু মানুষের কাছে আমাদের মর্যাদা বাড়ায় না, বরং আল্লাহর কাছে আমাদের আমলকে মূল্যবান করে তোলে।

আল্লাহ তায়ালা বলেন:

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।”
— সূরা আত-তাওবা, ৯:১১৯

সততা এমন এক গুণ, যা চরিত্রকে সুন্দর করে, বিশ্বাসকে দৃঢ় করে এবং জীবনের প্রতিটি দায়িত্বকে ইবাদতে পরিণত করে। দায়িত্ব যত ছোটই হোক, তা নিষ্ঠার সঙ্গে পালন করা এবং আমানতকে সততার সঙ্গে রক্ষা করাই একজন মুমিনের পরিচয়।

আসুন, আজকের এই পবিত্র দিনে আমরা নিজেদের জীবনে সততা, নিষ্ঠা ও আমানতদারিতা আরও দৃঢ় করার অঙ্গীকার করি। মানুষের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে কিছুই গোপন নয়।

আল্লাহ আমাদের কথা, কাজ ও নিয়তে সততা দান করুন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দিন। আমিন।

জুমা মুবারক। 🤲

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএএসবিএসি ব্যাংক পিএলসি.’র পরিচালনা পর্ষদের চেয়ার...
09/09/2026

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

এসবিএসি ব্যাংক পিএলসি.’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ। বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং-এ বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কানাডার ইউনির্ভাসিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি কানাডিয়ান কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চতর পড়াশুনা সম্পন্ন করেন। মাকছুদুর রহমান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায়ও কুমিল্লা শিক্ষাবোর্ডের মেধাতালিকায় স্থান করে নিয়েছিলেন।
প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ। জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে আর্থিক খাতের সুপরিচিত এই বিশেষজ্ঞের ৩৫টিরও বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস্: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস্’ গ্রন্থটি বেশ পাঠকপ্রিয়তা পায়। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সাউথ আফ্রিকা, চীনসহ বিশ্বের ২০টিরও অধিক দেশে আর্থিক খাতের আন্তর্জাতিক সেমিনার ও সভায় অংশগ্রহণ করেন।

06/09/2026

চ্যানেল আইতে ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত 'আর্থিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই' শীর্ষক অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এসএম মঈনুল কবীর

🌿 জুমা মুবারক 🌿ন্যায়বিচার শুধু একটি দায়িত্ব নয়, এটি ঈমানেরও দাবি।আল্লাহ তাআলা বলেন:«“হে মুমিনগণ! তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভা...
04/09/2026

🌿 জুমা মুবারক 🌿

ন্যায়বিচার শুধু একটি দায়িত্ব নয়, এটি ঈমানেরও দাবি।

আল্লাহ তাআলা বলেন:

«“হে মুমিনগণ! তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের, পিতা-মাতা অথবা আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়।”
— সূরা আন-নিসা, ৪:১৩৫»

ন্যায় তখনই পূর্ণ হয়, যখন তা নিজের স্বার্থের বিরুদ্ধেও সত্যের পক্ষে দাঁড়ায়।
প্রিয়জনের জন্য এক রকম, আর অপরের জন্য আরেক রকম বিচার নয়। কারণ মানুষের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর ন্যায়বিচার থেকে কেউই পালাতে পারবে না।

আল্লাহ আমাদের সবাইকে ন্যায়পরায়ণ, সত্যবাদী ও মুত্তাকি বানান।

আমিন।

🤲 জুমা মুবারক

Address

Head Office: BSC Tower, 2-3 Rajuk Avenue, Motijheel
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809611016327

Alerts

Be the first to know and let us send you an email when SBAC Bank PLC. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SBAC Bank PLC.:

Shortcuts

Share

Category