City Islamic

City Islamic City Islamic – a Shariah compliant Islamic Banking service to fulfill the day-to-day banking needs.

City Islamic offers a complete suite of Shariah-compliant products and services to fulfill the day-to-day banking needs from the wide network of City Bank branches, sub-branches, and ATMs across the country.

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, সাম্য ও মানবতার আদর্শে সুন্দর হোক আমাদের জীবন ও সমাজ। সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নব...
25/08/2026

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, সাম্য ও মানবতার আদর্শে সুন্দর হোক আমাদের জীবন ও সমাজ। সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা।

সূরা আল-ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। এটি ৭টি আয়াত নিয়ে গঠিত এবং মুসলিম জীবনের প্রতিটি নামাজের অবিচ্ছেদ্য অংশ। এই সূ...
21/08/2026

সূরা আল-ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। এটি ৭টি আয়াত নিয়ে গঠিত এবং মুসলিম জীবনের প্রতিটি নামাজের অবিচ্ছেদ্য অংশ। এই সূরার ৫ নম্বর আয়াতে বলা আছে; আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এবং শুধু তাঁরই সাহায্য চাই। এই আয়াত আমাদের শেখায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, তাঁরই আনুগত্য করা এবং সকল প্রয়োজন ও সংকটে তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করা।

সূরা আন-নুর পবিত্র কোরআনের ২৪তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৬৪টি। এই সূরার ৩১ নম্বর আয়াতে সকল মুমি...
14/08/2026

সূরা আন-নুর পবিত্র কোরআনের ২৪তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৬৪টি। এই সূরার ৩১ নম্বর আয়াতে সকল মুমিনকে আল্লাহর কাছে তওবা করে তাঁর পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। এই আয়াত আমাদের শেখায়—দৃষ্টি, আচরণ ও জীবনযাপনে সংযম ও শালীনতা বজায় রেখে নিজেকে পবিত্র রাখা এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করা।

আপনার স্বপ্নের গাড়ি আরও কাছে এনে দিলো সিটি ইসলামিক! শরিয়াহসম্মত অটো ফাইন্যান্সে পাচ্ছেন হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির জন্য ...
12/08/2026

আপনার স্বপ্নের গাড়ি আরও কাছে এনে দিলো সিটি ইসলামিক! শরিয়াহসম্মত অটো ফাইন্যান্সে পাচ্ছেন হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির জন্য ৮০ লক্ষ টাকা পর্যন্ত এবং সাধারণ গাড়িতে ৬০ লক্ষ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা। পছন্দের গাড়িটি বেছে নিন আজই।

সূরা হুজুরাত পবিত্র কোরআনের ৪৯তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১৮টি। এই সূরার ১২ নম্বর আয়াতে আল্লাহ ...
07/08/2026

সূরা হুজুরাত পবিত্র কোরআনের ৪৯তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১৮টি। এই সূরার ১২ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা মুমিনদের কুধারণা থেকে বিরত থাকতে, অন্যের গোপন বিষয় অনুসন্ধান না করতে এবং একে অপরের গিবত না করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও আল্লাহকে ভয় করতে ও তাওবার পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
এই আয়াত আমাদের শেখায়—অন্যের প্রতি খারাপ ধারণা, অযথা অনুসন্ধান ও পরনিন্দা থেকে নিজেকে দূরে রেখে সুন্দর চরিত্র ও পারস্পরিক সম্মান বজায় রাখতে।

04/08/2026

পবিত্র কোরআনের ৩য় সূরা হলো সূরা আল ইমরান। এই সূরায় ঈমান, তাকওয়া, ধৈর্য, আল্লাহর ওপর ভরসা, ন্যায়-নীতি, সত্যের পথে অবিচল থাকা এবং আমানতদারিতার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়েছে।
এছাড়াও সূরা আল ইমরান-এর ১৬১ নম্বর আয়াতে মহান আল্লাহ তা’আলা স্পষ্টভাবে জানিয়েছেন যে, কোনো নবীর পক্ষেই খিয়ানত করা শোভনীয় নয়। আর যে ব্যক্তি খিয়ানত করবে, কিয়ামতের দিন সে তার সেই খিয়ানতের বোঝা বহন করেই উপস্থিত হবে। এরপর প্রত্যেক মানুষ তার কর্মের পূর্ণ প্রতিফল পাবে এবং কারও প্রতি কোনো অবিচার করা হবে না।
তাই আমানত রক্ষা, সততা বজায় রাখা এবং অন্যের হক যথাযথভাবে আদায় করা একজন মুমিনের অপরিহার্য দায়িত্ব।

স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট এবার হোক শরিয়াহসম্মত অর্থায়নে। সিটি ইসলামিক হোম ফাইন্যান্সে ন্যূনতম ৫ লাখ টাকা থেকে অর্থায়ন এবং...
30/07/2026

স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট এবার হোক শরিয়াহসম্মত অর্থায়নে। সিটি ইসলামিক হোম ফাইন্যান্সে ন্যূনতম ৫ লাখ টাকা থেকে অর্থায়ন এবং সর্বোচ্চ ২৫ বছরের মেয়াদে উপভোগ করুন সহজ ও সাশ্রয়ী কিস্তি সুবিধা।

26/07/2026

পবিত্র কোরআনের ১৭তম সূরা হলো সূরা আল-ইসরা (সূরা বনী ইসরাঈল) । এই সূরাটিতে তাওহিদ, বাবা-মায়ের প্রতি সদাচরণ, আত্মীয় ও অভাবগ্রস্ত মানুষের অধিকার, এতিমের সম্পদ রক্ষা, অপচয় থেকে বিরত থাকা এবং প্রতিশ্রুতি পূরণসহ গুরুত্বপূর্ণ নৈতিক নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও সূরা আল-ইসরার ৩৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা প্রতিশ্রুতি পূর্ণ করার নির্দেশ দিয়ে বলেছেন, প্রতিটি প্রতিশ্রুতি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তাই প্রতিশ্রুতি শুধু মুখে বলে দেওয়া কোনো কথা নয়; এটি একটি গুরুতর দায়িত্ব ও আমানত। সুতরাং, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা উচিত।

সূরা আল-মুনাফিকুন পবিত্র কোরআনের ৬৩তম সূরা। এর ৯ ও ১০ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা মুমিনদের দুনিয়ার মোহ থেকে সতর্ক করেছেন। ...
24/07/2026

সূরা আল-মুনাফিকুন পবিত্র কোরআনের ৬৩তম সূরা। এর ৯ ও ১০ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা মুমিনদের দুনিয়ার মোহ থেকে সতর্ক করেছেন। সম্পদ ও সন্তান যেন আল্লাহর স্মরণ ও ইবাদতে বাধা না হয়, সে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মৃত্যুর আগেই আল্লাহর পথে দান-সদকা ও সৎকর্ম করার কথা বলা হয়েছে।
এ আয়াতগুলোতে আল্লাহ তা’আলা স্মরণ করিয়ে দেন, ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রতি ভালোবাসা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু এগুলো যেন কখনো মানুষকে নামাজ, জিকির ও আল্লাহর আনুগত্য থেকে দূরে সরিয়ে না দেয়। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, মৃত্যুর পূর্বেই তাঁর দেওয়া রিজিক থেকে দান করতে। কারণ মৃত্যুর সময় মানুষ ফিরে এসে সৎকর্ম করার সুযোগ চাইবে, কিন্তু তখন আর কোনো অনুশোচনা বা প্রার্থনাই গ্রহণ করা হবে না।

Enjoy a 100% First-Year Annual Fee Waiver on City Islamic American Express®️ Credit Cards when your card is issued and a...
23/07/2026

Enjoy a 100% First-Year Annual Fee Waiver on City Islamic American Express®️ Credit Cards when your card is issued and activated between 1 July and 30 September 2026.

Address

City Bank Center, 28, Gulshan Avenue, Gulshan 1, Dhaka, Bangladesh, 1212
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when City Islamic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to City Islamic:

Shortcuts

Share