Dhaka Stock Exchange [DSE]

Dhaka Stock Exchange [DSE] Science 2010.Please like our page.Post your valuable comments & Share with your friends and family.........

16/01/2017

IDLC রাইট আবেদনে বছর শুরু বিনিয়োগকারীদের

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর অনুমোদন পাওয়া আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ারে আবেদনের মাধ্যমে নতুন বছর (২০১৭ সাল) শুরু করবেন বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির রাইট আবেদন আগামীকাল ১ থেকে ১৯ জানুয়ারি ২০১৭ পর্যন্ত চলবে। আর এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিলো গত ১২ ডিসেম্বর, ২০১৬।

এর আগে ৫৯০তম কমিশন সভায় প্রিমিয়ামসহ আইডিএলসির রাইট শেয়ার ইস্যু অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মাধ্যমে ১০ টাকা প্রিমিয়ামে বাজার থেকে ২৫১ কোটি টাকা তুলবে কোম্পানিটি।

জানা যায়, আইডিএলসি ফাইন্যান্স ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। এ লক্ষ্যে ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ অর্থাৎ ২০ টাকায় ইস্যু করা হবে। এর মাধ্যমে বাজার থেকে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা তুলবে কোম্পানিটি। যা দিয়ে মূলধন ভিত্তি শক্তিশালী তথা পোর্টফোলিওতে লেন্ডিং বৃদ্ধি করা হবে।

২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৯৭ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮১ পয়সা।

16/01/2017

পুঁজিবাজারে সাড়ে ৫ বছরে সর্বোচ্চ লেনদেন

ফের সূচক ও লেনদেনে রেকর্ড করল দেশের দেশের পুঁজিবাজার। মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন রেকর্ড পরিমাণ বেড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৬৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের ২৮ জুলাই সর্বশেষ ডিএসইতে এক হাজার ৮০৪ কোটি টাকার লেনদেন হয়।

এদিকে লেনদেনের সঙ্গে সূচকও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৭ পয়েন্টে। প্রসঙ্গত, দেশের পুঁজিবাজারের এই উস্ফলন গত বছরের নবেম্বর থেকেই বজায় রয়েছে। তবে গত দুই মাসে সূচক ও লেনদেন ধীরে ধীরে বেড়েছে। আর চলতি সপ্তোহের দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবস সূচক ও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

বিশ্লেষকদের মতে, গত রবিবার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দেশের পুঁজিবাজার নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। এতে বিনিয়োগকারীরা পুঁজিবাজার নিয়ে আশাবাদী। তাই গত দুই দিনে পুঁজিবাজারে সূচক ও লেনদেনের বড় উস্ফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার ডিএসইতে আগের দিনের তুলনায় ৪৫০ কোটি ১৫ লাখ টাকা বা ৩৬ শতাংশ বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে এক হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৯৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এ্যাপোলো ইস্পাত, ইফাদ অটোস, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউনিক হোটেল, অলিম্পিক এক্সেসরিজ, ডেসকো, কেয়া কসমেটিকস ও ডরিন পাওয়ার।

দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, জিবিবি পাওয়ার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম টেক্স, ইসলামী ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং ও ইভিন্স টেক্সটাইল।

দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইমাম বাটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ঝিল বাংলা সুগার, উসমানিয়া গ্লাস, রংপুর ফাউন্ডি, মেঘনা পেট, হোটেল পেনিনসুলা চট্টগ্রাম, কনফিডেন্ট সিমেন্ট ও এমবে ফার্মা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১০৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

16/01/2017

সর্বোচ্চ দরে পুঁজিবাজারের ২৮ শতাংশ কোম্পানির শেয়ার

বিনিয়োগকারীদের সক্রিয়তায় প্রত্যেক কার্য দিবসে নতুন রেকর্ড গড়ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধারাবাহিকতায় বাজারের তালিকাভুক্ত ৩২৯টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের মধ্যে রোববার লেনদেন শেষে বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে ৯২টি প্রতিষ্ঠান।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় বাজারের অধিকাংশ কোম্পানির শেয়ারের দরেই ঊর্ধ্বমুখী রয়েছে। কিন্তু স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে। তারা বলছেন, ঊর্ধ্বমুখী বাজারে প্রত্যেকটি কোম্পানির শেয়ার দর ঊর্ধ্বমুখী হলেও এখনেই সর্তক না হলে বড় ক্ষতির সম্মুখীন হবে বিনিয়োগকারীরা। কারণ, এর আগে ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে বাজারে ব্যাপক দরপতন দেখেছে বিনিয়োগকারীরা।
পরিবর্তন ডটকমের অনুসন্ধানে দেখা যায়, রোববার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯২টি কোম্পানি ও ফান্ডের দর বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। যা ডিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২৭.৯৬ শতাংশ।
আফতাব অটোমোবাইলসের রোববার সর্বোচ্চ দর ছিল ৬৬ দশমিক ৬০ টাকা। যদিও দিনশেষে কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৩৮ শতাংশ বা শূন্য দশমিক ৯ টাকা কমে ৬৪ দশমিক ৫০ টাকা সমাপনী বাজার দর নির্ধারণ হয়। এর আগে গত এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৬৬ দশমিক ৬০ টাকা ও সর্বনিম্ন দর ছিল ৪৬ দশমিক ৫০ টাকা। অগ্রণী ইনস্যুরেন্সের শেয়ার রোববার বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এর আগে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১২ দশমিক ১০ টাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডের শেয়ার দর প্রায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। রোববার দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ৮ দশমিক ৮০ টাকা। বিগত ৫২ সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ বাজার দর ছিল ৮ দশমিক ৯০ টাকা। রোববার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সর্বশেষ বাজার দর ছিল ১৬ দশমিক ৯০ টাকা। যা কোম্পানিটির বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ বাজার দর। কোম্পানিটির সর্বনিম্ন বাজার দর ছিল ১২ দশমিক ১০ টাকা।
প্রকৌশল খাতের অ্যাপোলো ইস্পাত রোববার সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। রোববার কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৩ দশমিক ৮০ টাকা। যা বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে কোম্পানিটির সর্বনিম্ন বাজার দর ছিল ১৪ দশমিক ৫০ টাকা। এশিয়া ইনস্যুরেন্সের শেয়ার রোববার সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা। বারাকা পাওয়ারের শেয়ার রোববার সর্বোচ্চ ৪১ দশমিক ২০ টাকায় লেনদেন হয়েছে। যা বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ। এসময় কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৭ দশমিক ৫০ টাকা।
ওষুধ ও রসায়ন খাতের বিকন ফার্মার শেয়ার রোববার প্রায় সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৫ দশমিক ৫০ টাকা। গত এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৫ দশমিক ৮০ টাকা ও সর্বনিম্ন দর ছিল ১৪ দশমিক ৪০ টাকা। বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকোর শেয়ার রোববার সর্বোচ্চ ৩৭ দশমিক ৫০ টাকায় লেনদেন হয়েছে। যা বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ। এসময় কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২০ দশমিক ৮০ টাকা। বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার রোববার সর্বোচ্চ ২৩ টাকায় লেনদেন হয়েছে। যা বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার দর রোববার বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭৪ দশমিক ৯০ টাকা। এর আগে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৮৫ টাকা।

22/12/2016
01/12/2016

••• ►তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

•• ►তালিকাভুক্ত ব্যাংকিং খাতের তিন কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি তিনটি হলো: ডাচবাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তিন ব্যাংকের মধ্যে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ, ডাচবাংলা ব্যাংক ৪০ শতাংশ নগদ এবং ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

31/08/2015

ıllıllılı~দুই পরিচালকের চার বছর কারাদণ্ড~ıllıllıl

••• ►শেয়ারবাজারে ১৯৯৬ সালের চিক টেক্সটাইল লিমিটেডের শেয়ার কেলেঙ্কারি মামলায় রায় দিয়েছে আদালত। এই মামলা রায়ে চিক টেক্সটাইলের দুই পরিচালককে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড পাওয়া এই দুই পরিচালক হলেন- ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রসুল ও ইফতিকার মোহাম্মদ। বিএসইসি স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর সোমবার এ রায় ঘোষণা করেন। কারাদণ্ড ছাড়াও এ দুই পরিচালকে অর্থদণ্ড দেয়া হয়েছে ৩০ লাখ টাকা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড দিয়েছেন এ আদালত। অবশ্য অর্থদণ্ডের টাকা সরকার ইচ্ছা করলে সেই সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়। ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি মামলার এটিই প্রথম রায়। আর বিএসইসি স্পেশাল ট্রাইব্যুনালের তৃতীয় রায়। এদিকে, ১৯৯৬ সালে কৃত্রিমভাবে চিক টেক্সটাইলের শেয়ারের দর বাড়ানো মামলার রায় ঘোষণা দেন আদালত ৩১ আগস্ট। শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক শেষ করার পর রায়ের তারিখ ঘোষণা করেন বিচারপতি।

15/06/2015

ıllıllılı~তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা~ıllıllıl

••• ► তিন ব্যাংকের মধ্যে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ, ডাচবাংলা ব্যাংক ৪০ শতাংশ নগদ এবং ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানি তিনটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে। এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের এজিএম ২৯ মার্চ, সকাল ১০টায়, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব�ক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আর/এ, বারিধারা, ঢাকাতে; ডাচবাংলা ব্যাংকের এজিএম ৩০ মার্চ, সকাল ১০টায়, বলরুম অব সোনারগাঁও হোটেল, ঢাকাতে এবং ট্রাস্ট ব্যাংকের এজিএম ৩০ মার্চ, সকাল ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টমেন্ট, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ মার্চ ব্যাংক তিনটির লেনদেন বন্ধ থাকবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সাউথইস্ট ব্যাংকের ইপিএস হয়েছে ৪.১৮ টাকা ও এনএভি হয়েছে ২৬.৭৭ টাকা, ডাচবাংলার ইপিএস হয়েছে ১১.০৩ টাকা ও এনএভি হয়েছে ৭২.৫৯ টাকা এবং ট্রাস্ট ব্যাংকের ইপিএস হয়েছে ৩.০৫ টাকা ও এনএভি হয়েছে ১৯.৮৫ টাকা।

11/05/2015

ıllıllılı~বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা~ıllıllıl

••• ►শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ মে, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর আড়াইটাল অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ হাজার ৭৫০ কোটি টাকা ও ১ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৩০.০৪ শতাংশ প্রাতিষ্ঠানিকদের কাছে ১৩.৯৭ শতাংশ, প্রবাসিদের কাছে ২.৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৩.২৭ শতাংশ শেয়ার।

11/05/2015

ıllıllılı~এম্বি ফার্মার নগদ লভ্যাংশ ঘোষণা~ıllıllıl

••• ►শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের এম্বি ফার্মার পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন, সকাল ১০টায়, এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ১৮৪/১, তেজগাঁও আই/এ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪.২১ টাকা।

11/05/2015

ıllıllılı~জনতা ইন্স্যুরেন্সের স্টক লভ্যাংশ ঘোষণা~ıllıllıl

••• ►শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই, অনুষ্ঠিত হবে। এজিএম এর স্থান ও সময় পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪.৪৭ টাকা।

Address

Motijhil Commercial Area
Dhaka
1100

Opening Hours

Monday 11:00 - 03:00
Tuesday 11:00 - 03:00
Wednesday 11:00 - 03:00
Thursday 11:00 - 03:00
Sunday 11:00 - 03:00

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Stock Exchange [DSE] posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share