Shimanto Bank PLC.

Shimanto Bank PLC. As the slogan goes ‘Shimahin Astha’, Shimanto Bank PLC. aims to be the leading financial institution of Bangladesh. See Less

aims to be the leading financial institution to serve with utmost trust. Shimanto Bank is fully owned by BGB Welfare Trust - a solid welfare initiative for the employees of Border Guard Bangladesh(BGB). Bangladesh Bank has accorded banking license to Shimanto Bank on July 21, 2016, as a full-fledged scheduled commercial bank with Paid-up Capital of BDT 4000 million. The honorable Prime Minister of

Bangladesh was kind enough to inaugurate the bank on September 1, 2016. Shimanto Bank is primarily focused on fulfilling all the banking needs of the BGB members as well as will be operating with all other commercial banking functions by offering a number of attractive asset and liability products and services tailored for the country’s retail, SME, and Corporate clients. As BGB already has its presence all over the country including remote border areas, it will be much easier for Shimanto Bank to expand its business network vis-à-vis providing inclusive banking facilities to the non-banked population of the country. The bank has a mission to excel in the banking arena with its visionary Board of directors, experienced management team supported by highly dedicated staff. The bank is committed to setting an example of high standards of corporate governance for the other financial institutions of the country.

সীমান্ত ব্যাংক এবং ডেরা রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সীমান্ত ব্যাংক পিএলসি এবং ডেরা রিসোর্ট এর মধ্যে সম্প্রতি...
25/05/2026

সীমান্ত ব্যাংক এবং ডেরা রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সীমান্ত ব্যাংক পিএলসি এবং ডেরা রিসোর্ট এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ডেরা রিসোট এর সেবা গ্রহনের ক্ষেত্রে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাগণ এবং সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিশেষ সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং ডেরা রিসোর্ট এর সিনিয়র ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং খন্দকার সিফাত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, ডেরা রিসোর্ট এর সিনিয়র এক্সিকিউটিভ মাহামুদা আক্তার উর্মি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্ত ব্যাংক এবং অ্যাসেন্ট হেলথ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সীমান্ত ব্যাংক পিএলসি এবং অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর মধ...
24/05/2026

সীমান্ত ব্যাংক এবং অ্যাসেন্ট হেলথ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সীমান্ত ব্যাংক পিএলসি এবং অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর সেবা গ্রহনের ক্ষেত্রে সীমান্ত ব্যাংক পিএলসি এর কর্মকর্তাগণ এবং সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিশেষ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের পিএলসি এর এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এর উপস্থিতিতে হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ আনোয়ারুল ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর পরিচালক মোঃ আমির হোসেন ও প্রধান পরিচালন কর্মকর্তা রোনাল্ড মিকি গোমেজ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরদেশে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (CMSME) অর...
24/05/2026

বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

দেশে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (CMSME) অর্থায়ন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংক পিএলসি দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (SMESPD) অধীনে ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং ‘FSFDMSME পুনঃঅর্থায়ন স্কিম-এর আওতায় এই চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাবা নুরুন নাহার ।

সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD) এর পরিচালক জনাব নওশাদ মোস্তাফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাবা হুসনে আরা শিখা, সীমান্ত ব্যাংক পিএলসি-এর চিফ রিস্ক অফিসার জনাব মোহাম্মদ দীদারুল ইসলাম এবং এসএমই বিভাগের প্রধান জনাব মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই স্কিমগুলোর আওতায় সিএমএসএমই (CMSME) গ্রাহকরা বার্ষিক মাত্র ৭% রেয়াতি (concessional) সুদে অর্থায়ন সুবিধা পাবেন। এর ফলে দেশব্যাপী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ও সাশ্রয়ী মূল্যে ঋণ প্রাপ্তি নিশ্চিত হবে। উদ্যোক্তাদের এই সহায়তা মূলত ক্লাস্টার-ভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত সিএমএসএমই খাতগুলোর অর্থায়নে বড় ভূমিকা রাখবে, যা দেশের সামগ্রিক টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে।

22/05/2026

Address

Shimanto Shamvar (Level-7), Shimanto Square, Bir Uttam M. A. Rob Sarak (Road No. 2), Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8809612880000

Alerts

Be the first to know and let us send you an email when Shimanto Bank PLC. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shimanto Bank PLC.:

Share