Export Import Bank of Bangladesh PLC.

Export Import Bank of Bangladesh PLC. The gist of our vision is "Together Towards Tomorrow" The investment portfolio of the bank comprises of diversified areas of business and industry sectors.
(1)

As a full-fledged Islamic bank in Bangladesh, EXIM Bank extended all Islamic banking services including wide range of saving and investment products, foreign exchange and ancillary services with the support of sophisticated IT and professional management. The sectors include textiles, edible oil, ready-made garments, chemicals, cement, telecom, steel, real state and other service industry includin

g general trade finance. The bank has given utmost importance to acquire quality assets and is committed to retain good customers through customer relationship management and financial counseling. At the same time efforts have been made to explore/induct new clients having good potentiality to diversify and create a well established structured investment portfolio and to minimize overall portfolio risk.

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ...
27/08/2026

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ আগস্ট ২০২৬) ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী,কে. এম. জাকারিয়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।
নির্বাহী কমিটির প্রথম সভায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রেরিত বিনিয়োগ প্রস্তাবনাসমূহ আলোচনা করে অনুমোদনকরা হয়।


সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিতরাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাং...
25/08/2026

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ আগস্ট ২০২৬) ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব শেখ ফরিদ, লে. কর্নেল (অব) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দকে আশ্বস্ত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয় এবং একই নির্দেশনার আলোকে হেয়ারকাট বাতিলসহ আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কেবল ব্যক্তি আমানতকারীদের জন্য প্রয়োজন অনুযায়ী আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ (Principal Amount) উত্তোলন সুবিধা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


The 11th meeting of the Board of Directors of Sammilito Islami Bank PLC, a state-owned Shariah-based bank, was held toda...
25/08/2026

The 11th meeting of the Board of Directors of Sammilito Islami Bank PLC, a state-owned Shariah-based bank, was held today (August 25, 2026) at its corporate office in Dhaka.Chairman of the Board of Directors of the Bank Quazi Shairul Hassan presided over the meeting, according to a press release.

Members of the Board of Directors and Secretary of the Legislative Division of the Ministry of Law, Justice & Parliamentary Affairs Dr Hafiz Ahmed Chowdhury; Secretary of the Economic Relations Division of the Ministry of Finance Md. Shahriar Kader Siddiky; Joint Secretary of the Finance Division of the Ministry of Finance Mohd. Rashedul Amin; Joint Secretary of the Financial Institutions Division of the Ministry of Finance Sheikh Farid; Lt. Col. (Retd.) Md. Khan Sobayel Bin Rafiq, PhD; Asma Akhter, FCA; K. M. Zakaria; Mohammed Ahsan Habib Chowdhury, FCA; Managing Director of Sammilito Islami Bank Abedur Rahman Sikder and Company Secretary (CC) of the Bank Md. Monirul Islam were present at the meeting.The meeting discussed Bangladesh Bank’s recent instructions regarding customer assurance at Sammilito Islami Bank.

In line with the instructions, initiatives are being taken to allow individual depositors to withdraw the required principal amount from Al-Wadi’ah Current Accounts, Mudaraba Savings Accounts and Mudaraba Term Deposits from September 1, 2026 and cancellation of the applicable haircut provisions.

The meeting also approved several investment proposals and advised the Bank’s management to take initiatives for the regularisation of banking services.

25/08/2026
Sammilito Islami Bank PLC has launched a dedicated collection and recovery “war-room” to speed up the recovery of classi...
18/08/2026

Sammilito Islami Bank PLC has launched a dedicated collection and recovery “war-room” to speed up the recovery of classified and overdue investments and strengthen its ability to repay depositors.
The centralised unit was inaugurated by Managing Director Abedur Rahman Sikder at the bank’s corporate headquarters on Sunday, with senior officials from its five constituent banks and recovery and legal divisions attending the event.

The initiative will centrally coordinate recovery activities, monitor large borrowers, set collection targets and oversee legal measures where required, the bank said in a press release on Sunday.
Officials at the event reviewed the bank’s current recovery position, strategies for large borrowers, collection targets, legal actions and future plans.
Sammilito Islami Bank said faster recovery of overdue investments is a priority to protect depositors’ interests and improve the bank’s liquidity position.
The bank was formed through the transfer of all assets and liabilities of EXIM Bank PLC, Social Islami Bank PLC, First Security Islami Bank PLC, Global Islami Bank PLC and Union Bank PLC.

To strengthen its capital base, the bank has arranged a Tk35,000 crore capital structure, comprising Tk20,000 crore from the government and Tk15,000 crore from depositors.
Speaking at the event, Abedur Rahman Sikder said collection and recovery should not be treated as a routine banking activity but as a key priority for protecting depositors and supporting the bank’s financial recovery.

He said effective and timely recovery would strengthen the bank’s financial capacity and liquidity position, helping improve its ability to repay deposits.
The managing director also stressed the importance of governance, transparency, accountability and professionalism, saying the bank aims to become a modern, technology-driven and customer-friendly Islamic bank.He expressed optimism that the recovery war-room would bring visible progress in recovering investments and help safeguard the interests of depositors, customers and other stakeholders.

খেলাপি বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে...
16/08/2026

খেলাপি বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে বিশেষ “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম” গঠন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার প্রধান অতিথি হিসেবে ১৬ আগস্ট ২০২৬, রবিবার ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় ঋণগ্রহীতাদের রিকভারি স্ট্রাটেজি, নির্ধারিত কালেকশন টার্গেট, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে পাঁচটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ রিকভারি ও লিগ্যাল ডিভিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক, যা এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর সকল সম্পদ ও দায় হস্তান্তরের মাধ্যমে গঠিত হয়েছে। ব্যাংকটির শক্তিশালী মূলধন কাঠামো গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের পক্ষ থেকে ১৫ হাজার কোটি টাকাসহ মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামো গড়ে তোলা হয়েছে।
বর্তমানে ব্যাংকের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো খেলাপি ও অনাদায়ী বিনিয়োগসমূহ দ্রুত ও কার্যকরভাবে আদায় ও পুনরুদ্ধার নিশ্চিত করা। বিপুল সংখ্যক আমানতকারীর স্বার্থ সুরক্ষা এবং তাদের আমানতের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে গঠিত “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”-এর মাধ্যমে ব্যাংকের বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করা হবে। একইসঙ্গে কালেকশন এন্ড রিকভারি কার্যক্রমও এই ওয়ার রুম- এর মাধ্যমে পরিচালনা ও সমন্বয় করা হবে। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো দ্রুত ও কার্যকরভাবে খেলাপি ও অনাদায়ী বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার করা এবং বিনিয়োগ আদায়ের সম্ভাব্য সকল সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানো। একইসঙ্গে বড় বিনিয়োগগ্রহীতাদের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফলো-আপ নিশ্চিত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত আইনগত ও অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বোপরি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা হবে।
সভায় বক্তব্য প্রদানকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, কালেকশন এন্ড রিকভারি কার্যক্রমকে শুধু একটি নিয়মিত ব্যাংকিং কার্যক্রম হিসেবে দেখলে চলবে না; বরং এটি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক পুনর্গঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, কার্যকর ও দ্রুত ঋণ আদায় নিশ্চিত করা গেলে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও তারল্য পরিস্থিতি শক্তিশালী হবে এবং এর মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি জাতীয় প্রতিষ্ঠান, এর সফলতা ও সকল অর্জন আমাদের জাতীয় অর্জন হিসেবে বিবেচিত হবে। এখানে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। ব্যাংককে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, গ্রাহকবান্ধব ও পেশাদার ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তুলতে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আবেদুর রহমান সিকদার বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি অত্যাধুনিক ও শক্তিশালী ব্যাংকে রূপান্তর করার দায়িত্ব আমাদের সকলের। এজন্য প্রত্যেক সহকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”-এর সমন্বিত ও নিবিড় কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগ আদায়ে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে এবং ব্যাংকের আমানতকারী, গ্রাহক ও অন্যান্য অংশীজনের স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ব্যাংক পিএলসি’র দায়িত্ব গ্রহণ করেছে।বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাল...
13/08/2026

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ব্যাংক পিএলসি’র দায়িত্ব গ্রহণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ব্যাংক পিএলসি’র দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান-এর উপস্থিতিতে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রশাসক জনাব মোহাম্মদ আবুল হাসেম আনুষ্ঠানিকভাবে ব্যাংকের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান জনাব কাজি শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবেদুর রহমান সিকদারের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নরবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর একই অনুষ্ঠানে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মোঃ মোকছুদুজ্জামান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এই দুইটি ব্যাংকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব গ্রহণ সম্পন্ন করল।
অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালু করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
একই সাথে, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে কঠোর সুশাসন প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ শরিয়াহ পরিপালন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রসারের মাধ্যমে এটিকে একটি টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে।বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যা...
13/08/2026

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার রাস্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান-এর উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মোঃ মোকসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ব্যাংকের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান জনাব কাজি শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবেদুর রহমান সিকদারের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নরবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক জনাব মোহাম্মদ আবুল হাসেম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এই দুটি ব্যাংকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব গ্রহণ সম্পন্ন করল।
অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালু করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে কঠোর সুশাসন প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ শরীয়াহ্ পরিপালন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রসারের মাধ্যমে এটিকে একটি টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Address

Exim Bank Tower, Plot # 15, Road # 15, Block# CWS(C), Bir Uttam A. K. Khondokar Road, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Export Import Bank of Bangladesh PLC. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Export Import Bank of Bangladesh PLC.:

Shortcuts

Share