21/04/2026
এই যে মানুষ কে কষ্ট দিচ্ছেন, আল্লাহ কে জবাব দিতে পারবেন ত?
যেহেতু শরিয়াহ কমপ্লায়েন্স ইনভেস্টমেন্ট নিয়ে চার বছর ধরে কাজ করতেছি। আমাদের কাছে অনেক প্রতিষ্ঠান আসে ইনভেস্টমেন্ট চেয়ে। আমরা সবাইকে রেসপেক্ট করি। মোটামুটি সবাই কে জিজ্ঞাসা করা হয়, আমাদের কাছে কেন এসেছেন। তাদের কমন আন্সার আমরা হালাল ভাবে ব্যবসা করতে চাই। আমরা সুদ থেকে বেচে থাকতে চাই। আমরা চাইলেই ব্যাঙ্ক থেকে লোন নিতে পারি কিন্তু নিচ্ছিনা, ব্যাঙ্ক আমাদের পেছনে লোন দেয়ার জণ্য ঘুরতেছে, আমরা নিচ্ছিনা, কারণ আমরা সুদ থেকে বেচে থাকতে চাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা, রেসপেক্টেড।
দেখেন , শরিয়াহ ইনভেস্টমেন্ট দিন শেষ এ কিন্তু ইনভেস্টমেন্ট ই। এখানে সময়, রিটার্ন কনডিশন, ডিলে কন্ডিশন থাকে, নিয়ম থাকে, নিয়ম না মানলে তারো বিধান থাকে। আপনি কিভাবে রিটার্ন করবেন, কি রেশিও তে রিটার্ন করবেন, প্রিন্সিপাল কিভাবে দিবেন, যদি ডিলে হয় কি হবে, সব কিছু আলোচনা হয়। আপনি জেনে শুনে পড়েই ডীড সাইন করে ইনভেস্টমেন্ট গ্রহন করেন।
আইরনি হচ্ছে, কোন কারণে প্রজেক্ট এ ডিলে হলে আমাদের রিকভারি টিম যখন তাদের কে বারংবার কল দেয়, দেখা করে যৌক্তিক ভাবে প্রেসার ক্রিয়েট করে, তখন আমাদের কে শুনতে হয়, আমাদের সাথে ব্যাঙ্ক এর পার্থক্য কি তাহলে? আমরা নাকি দিন শেষ এ সুদখোর। এই পর্যন্ত অনেক মার্চেন্ট থেকে আমরা সুদখোর শব্দ টি শুনেছি।
অথচ আমাদের এখানে যারা ইনভেস্টমেন্ট করেন তারা কত টা ট্রাস্ট করে টাকা গুলা দিয়েছেন, সেগুলা যথা সময়ে পাবেন এই বিশ্বাস আমরা যেমন আপনাদের উপর করেছি, ইনভেস্টর রাও আমাদের উপর করেছে। ব্যবসায়ীক সমস্যার কারণে দেরি হতে পারে। কিন্তু তাই বলে আমরা যোগাযোগ করলে, আমাদের কে সুদখোর বলবেন, এটা কেমন কথা?
আপনি কি তাহলে , এই জণ্যই হালাল ইনভেস্টমেন্ট নিতে এসেছিলেন, যেন টাকা নিয়ে ইচ্ছা মত ডিলে করবেন আর আমরা আপনাকে ইচ্ছে মত সময় দিয়ে যাব?
আলহামদুলিল্লাহ! রিসেন্ট সময়ে আমরা অনেক বেশি সচেতন হওয়ায় এই সংখ্যা টা অলমোস্ট জিরো হয়ে গিয়েছে।
আল্লাহ তায়ালা সত্যবাদী ব্যবসায়ী দের কে হাশরের ময়দানে নবী শোহাদা দের সাথে ত আর এমনি জায়গা দিবেন না ।
আপনি আপনার বিজনেস এ সত্যবাদী ত?
তাহলে যদি আপনার একটা রানিং ব্যবসা থাকে, সেটা প্রফিটেবল হয় এবং বিজনেস গ্রোথ এর জণ্য ফান্ড প্রয়োজন হয় , এখনই আবেদন করুন, আমাদের প্লাটফর্মে। আবেদন লিঙ্ক প্রথম কমেন্ট এ দিয়ে দিচ্ছি!