13/01/2026
আর্টেমিস লিমিটেড মূলত একটি মাল্টি-প্রজেক্টস ভেঞ্চার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে ২০১৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২১ সালে এটি একটি লিমিটেড কোম্পানি হিসেবে RJSC-তে নিবন্ধিত হয়, যেখানে কোম্পানির ৯৯% শেয়ার ধারণ করছেন তরুণ উদ্যোক্তা সুমনা শারমিন।কোম্পানি ওয়েবসাইট www.rtemisbd.com
সুমনা শারমিনের হাত ধরেই আর্টেমিস লিমিটেডের যাত্রা শুরু। তার নেতৃত্বে বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে ৩–৪টি সফল স্টার্টআপ গড়ে উঠেছে, যেগুলো ইতোমধ্যে নিজ নিজ ক্ষেত্রে সুনাম অর্জন করেছে।
এর মধ্যে অন্যতম Project Second Home—একটি নারীকেন্দ্রিক উদ্যোগ, যা নিরাপদ আবাসন, হোমস্টে, হলিডে হোম ও ডরমিটরি সেবা নিয়ে কাজ করছে। ২০২২ সালে এই প্রকল্পটি বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ড/লোন সুবিধা লাভ করে, যা ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL) থেকে ডিসবার্সড হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, Project Second Home সফলভাবে এই ঋণ/ফান্ড পরিশোধ সম্পন্ন করে।
এই প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যায় এবং উদ্যোক্তা সুমনা শারমিন অর্জন করেন একাধিক সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে ২০২৩ সালে স্কয়ার রাধুনী কীর্তিমতী উদ্যোক্তা অ্যাওয়ার্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ২০২৫ সালে BIDA কর্তৃক আয়োজিত Startup Summit-এ বিদেশি বিনিয়োগের জন্য নির্বাচিত ২০টি কোম্পানির মধ্যে Project Second Home অন্যতম ছিল।
২০২০ সালের কোভিড-১৯ মহামারির কঠিন সময়েও প্রজেক্ট সেকেন্ড হোম হাল না ছেড়ে সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং হাজারো নারীর জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত হয়। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) কার্যক্রমের অংশ হিসেবে, কোনো নারী পরীক্ষার আগের রাত বা জরুরি পরিস্থিতিতে Project Second Home-এর যেকোনো ব্রাঞ্চে মাত্র ৭১ টাকায় রাতযাপন করতে পারেন—যা এই উদ্যোগের সামাজিক দায়বদ্ধতার একটি অনন্য দৃষ্টান্ত।
কোম্পানি ওয়েবসাইট www.psh.com.bd
Project Second Home-এর সাফল্যের ধারাবাহিকতায় সুমনা শারমিন প্রতিষ্ঠা করেন The Thread Story। সামাজিক বাস্তবতায় নারীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে পোশাক ও সাজগোজে যেখানে গড়ে ১০–১২ হাজার টাকা ব্যয় হয়, সেখানে The Thread Story লাক্সারি ও এক্সপেনসিভ ড্রেস ভাড়ার মাধ্যমে একটি সাশ্রয়ী ও টেকসই সমাধান প্রদান করে। গ্রাহকরা অনুষ্ঠানের আগের দিন পছন্দের ড্রেস নিয়ে অনুষ্ঠানের পর তা ফেরত দিতে পারেন—ফলে আর্থিক অপচয় কমে এবং পরিবেশগত ক্ষতিও হ্রাস পায়। এই সাসটেইনেবল ব্যবসা ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে এবং দেশের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল ও পত্রিকায় The Thread Story স্থান করে নিয়েছে।কোম্পানি ওয়েবসাইট www.thethreadstory.store
The Thread Story-এর পাশাপাশি আর্টেমিস লিমিটেডের আরেকটি কনসার্ন Afredity, যেখানে দেশি ও বিদেশি পোশাক বিক্রি করা হয়।
এছাড়াও আর্টেমিসের অধীনে রয়েছে Pocket Friendly Catering—একটি সুপ্রতিষ্ঠিত ক্যাটারিং সার্ভিস, যা বিয়ে, গায়ে হলুদসহ বিভিন্ন কর্পোরেট ইভেন্টে নিয়মিতভাবে খাবার সরবরাহ করে আসছে।
এই উদ্যোগগুলোর বাইরে, গাজীপুরে ১৬ বিঘা জমিতে জমির মালিকের সাথে জয়েন্ট পার্টনারশিপের মাধ্যমে একটি রিসোর্ট ও এগ্রো প্রজেক্টের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ধানমন্ডি, হাউস-২৩, রোড-৩ এ একটি ক্যাফে স্থাপনের কাজও প্রক্রিয়াধীন।
সব মিলিয়ে, যথাযথ সময়, স্থিতিশীলতা ও সহায়তা পেলে আর্টেমিস লিমিটেড বাংলাদেশে ৮–১০টি সুপ্রতিষ্ঠিত কোম্পানি উপহার দিতে পারত এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০–১০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হতো।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, কোম্পানির বিশ্বাস অর্জন করে একটি সংগবদ্ধ প্রতারক চক্র এবং কিছু এমপ্লয়ির করা যাবতীয় আর্থিক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের কারণে এই সম্ভাবনাময় প্রতিষ্ঠানটি আজ চরম সংকটে নিপতিত এবং দেউলিয়াত্বের ঝুঁকিতে রয়েছে।