Tax & Business Solutions

Directions

Tax & Business Solutions Tax & Business Solutions is a professional firm providing Tax, VAT, Accounts, Audit & RJSC Services

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ✍️✍️✍️আয়কর, একাউন্টস, অডিট, আরজেএসস...
20/09/2026

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ

✍️✍️✍️আয়কর, একাউন্টস, অডিট, আরজেএসসি এবং কোম্পানি বিষয়ক যেকোন সমস্যায় যোগাযোগ করুন:-
মোঃ শিহাব উদ্দিন ভূঁঞা
এলএলবি, এলএলএম, সিএসিসি, এমবিএ, আইটিপি
ফাউন্ডার এন্ড সিইও, ট্যাক্স এন্ড বিজনেস সলিউশনস
০১৯১৮৮৭১১৬৩


উল্লেখিত সেবা সমূহ পেতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক
17/09/2026

উল্লেখিত সেবা সমূহ পেতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতী...
16/11/2025

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

ধন্যবাদান্তে,
মোঃ শিহাব উদ্দিন ভূঁঞা
এমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবি
কর আইনজীবী, এনবিআর এবং একাউন্টস, অডিট এবং কোম্পানি আইন উপদেষ্টা
০১৯১৮৮৭১১৬৩



















২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
11/11/2025

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাসিক মূল বেতন পুরূষের ক্ষেত্রে ২৬,৭৮৫/- এবং নারীর ক্ষেত্রে ৩০,৩৫৭/- টাকার সমান কিংবা ঊ...
10/11/2025

সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাসিক মূল বেতন পুরূষের ক্ষেত্রে ২৬,৭৮৫/- এবং নারীর ক্ষেত্রে ৩০,৩৫৭/- টাকার সমান কিংবা ঊর্ধ্বে হলে তাঁদের ক্ষেত্রে মাসিক বেতন বিল হতে বাধ্যতামূলকভাবে উৎসে কর কর্তন করতে হবে

ধন্যবাদান্তে,
মোঃ শিহাব উদ্দিন ভূঁঞা
এমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবি
কর আইনজীবী, এনবিআর এবং একাউন্টস, অডিট এবং কোম্পানি আইন উপদেষ্টা
০১৯১৮৮৭১১৬৩



















জাতীয় রাজস্ব বোর্ড Online VAT Refund Module চালু করলোধন্যবাদান্তে,মোঃ শিহাব উদ্দিন ভূঁঞাএমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবি...
10/11/2025

জাতীয় রাজস্ব বোর্ড Online VAT Refund Module চালু করলো

ধন্যবাদান্তে,
মোঃ শিহাব উদ্দিন ভূঁঞা
এমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবি
কর আইনজীবী, এনবিআর এবং একাউন্টস, অডিট এবং কোম্পানি আইন উপদেষ্টা
০১৯১৮৮৭১১৬৩



















আয়কর আইনে সংশোধনী আনা হয়েছে, অধ্যাদেশ-নং-৫৯, - ২০২৫ধন্যবাদান্তে,মোঃ শিহাব উদ্দিন ভূঁঞাএমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবিকর...
09/11/2025

আয়কর আইনে সংশোধনী আনা হয়েছে, অধ্যাদেশ-নং-৫৯, - ২০২৫

ধন্যবাদান্তে,
মোঃ শিহাব উদ্দিন ভূঁঞা
এমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবি
কর আইনজীবী, এনবিআর এবং একাউন্টস, অডিট এবং কোম্পানি আইন উপদেষ্টা
০১৯১৮৮৭১১৬৩



















ভ্যাট রিফান্ড প্রক্রিয়া (iVAS প্ল্যাটফর্মে ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত)🧾 মূল সিদ্ধান্ত:এখন থেকে সমস্ত ভ্যাট রিফান্ড আবে...
09/11/2025

ভ্যাট রিফান্ড প্রক্রিয়া (iVAS প্ল্যাটফর্মে ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত)

🧾 মূল সিদ্ধান্ত:
এখন থেকে সমস্ত ভ্যাট রিফান্ড আবেদন ও নিষ্পত্তি সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে (iVAS প্ল্যাটফর্মে) সম্পন্ন হবে।
রিফান্ডের অনুমোদিত অর্থ প্রদান করা হবে BEFTN (iBAS++) ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে—কোনো ম্যানুয়াল চেক ব্যবহার করা যাবে না।

⚙️ রিফান্ড আবেদন প্রক্রিয়া (Workflow):

1. আবেদনকারী (Taxpayer) অনলাইনে মূসক–৯.১ ফরম জমা দেবেন iVAS সিস্টেমে।

2. কমিশনারেট অফিস আবেদনটি ডিভিশন অফিসে রিরাউট করবে।

3. ডিভিশন অফিস আবেদনটি সার্কেল অফিসে প্রেরণ করবে।

4. সার্কেল অফিস আবেদন যাচাই করে প্রস্তাব তৈরি করে ডিভিশন অফিসে পাঠাবে।

5. ডিভিশন অফিস প্রস্তাব পরীক্ষা করে—

কোনো প্রশ্ন থাকলে সার্কেলে ফেরত পাঠাবে পুনঃপর্যালোচনার জন্য,

প্রশ্ন না থাকলে HQ Refund Committee-তে প্রেরণ করবে।

6. HQ Refund Committee প্রস্তাব পর্যালোচনা করবে—

প্রয়োজন হলে ব্যাখ্যা চেয়ে ডিভিশনে ফেরত পাঠাবে,

ব্যাখ্যা প্রাপ্তির পর সুপারিশ কমিশনারের নিকট প্রেরণ করবে।

7. কমিশনার সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন—

অনুমোদিত হলে DDO (Drawing & Disbursing Officer)-এর মাধ্যমে iBAS++ এ রিফান্ড কার্যকর করা হবে।

অগ্রহণযোগ্য হলে আবেদনকারীকে প্রত্যাখ্যান বিজ্ঞপ্তি পাঠানো হবে।
---
📜 অতিরিক্ত নির্দেশনা:

পূর্বের ম্যানুয়াল বা হার্ডকপি আবেদন আর গ্রহণযোগ্য নয়।

সমস্ত ডেটা, নথি ও যাচাই কার্যক্রম iVAS সিস্টেমে ডিজিটালি সম্পাদিত হবে।

সংশ্লিষ্ট কমিশনার, বিভাগ ও সার্কেল অফিসারদের জন্য iVAS ইউজার আইডি তৈরি করা হবে।

রিফান্ড অনুমোদনের পর অর্থপ্রদান সম্পন্ন হবে BEFTN ট্রান্সফার এর মাধ্যমে।

HQ, ডিভিশন, সার্কেল ও কমিশনারেট পর্যায়ে সময়সীমা ও প্রক্রিয়াগত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

ধন্যবাদান্তে,
মোঃ শিহাব উদ্দিন ভূঁঞা
এমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবি
কর আইনজীবী, এনবিআর এবং একাউন্টস, অডিট এবং কোম্পানি আইন উপদেষ্টা
০১৯১৮৮৭১১৬৩



















আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর আবেদন দাখিলের শেষ সময়সীমা।ধন্যবাদান্তে,মোঃ শিহাব উদ্দিন ভূঁঞাএমবিএ, সিএ সিসি,...
05/11/2025

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর আবেদন দাখিলের শেষ সময়সীমা।

ধন্যবাদান্তে,
মোঃ শিহাব উদ্দিন ভূঁঞা
এমবিএ, সিএ সিসি, আইটিপি, এলএলবি
কর আইনজীবী, এনবিআর এবং একাউন্টস, অডিট এবং কোম্পানি আইন উপদেষ্টা
০১৯১৮৮৭১১৬৩





















03/11/2025

📢আয়কর অডিট নিয়ে বিভ্রান্তি!

রিসেন্টলি “অডিট” নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে —
বিশেষ করে এখন যেহেতু ট্যাক্স অফিস বিভিন্ন ধারায় করদাতাদের চিঠি দিচ্ছে,
যারা আইন জানেন না তারা অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন।
অনেকের ধারণা, ফাইল শুধু একবারই র‍্যান্ডম অডিটে পড়তে পারে,
এর বাইরে কর অফিস থেকে আর কোনোভাবে অডিট বা যাচাই করা হয় না।

চলুন দেখে নেই —
রিটার্ন সাবমিটের পর ৩ ধাপে ফাইল যাচাই বা অডিট হয়, আর শেষে কর নির্ধারণ হয়।

(বুঝতে পারার সুবিধার্থে ট্যাক্স অফিসের দেওয়া চিঠি সংযুক্ত করা হলো)

রিটার্ন সাবমিটের পর — ৩ ধাপে যাচাই/অডিট হয়

১️। রিটার্ন প্রসেস (প্রাথমিক যাচাই) — ধারা ১৮১

📍 কখন হয়:
যখন করদাতা রিটার্ন দাখিল করেন, তখন উপকর কমিশনার রিটার্নটি পাওয়ার পর প্রথমে সেটি গাণিতিক ও তথ্যগতভাবে যাচাই করেন।
🔹 কী হয়:
যদি রিটার্নে কোনো গাণিতিক ভুল, অসঙ্গতি বা ভুল দাবি ধরা পড়ে, উপকর কমিশনার তা সংশোধন করে প্রদেয় বা ফেরতযোগ্য কর নির্ধারণ করেন এবং করদাতাকে নোটিশ করেন।
🔹 আপনার করণীয়:
নোটিশ পেলে শুনানিতে অংশগ্রহন করে প্রয়োজনীয় তথ্য ও ডকোমেন্টস দিন।
🔹 যদি না মানেন:
তাহলে উপকর কমিশনার পরবর্তী ধাপে কর নির্ধারণ (ধারা ১৮৩ বা ১৮৪) করতে পারেন।
📌 (এই ধাপটি হয় রিটার্ন সাবমিটের পরই, র‍্যান্ডম সিলেকশন ছাড়াই।)
________________________________________
২️। অডিট (র‍্যান্ডম ভিত্তিক নির্বাচন) — ধারা ১৮২

📍 কখন হয়:
রিটার্ন সাবমিটের পর বোর্ডের (NBR) নির্দেশনা অনুযায়ী র‍্যান্ডমভাবে কিছু ফাইল অডিটের জন্য বেছে নেওয়া হয়। রিটার্ন দাখিল করা করবর্ষের পরবর্তী ২ করবর্ষের মধ্যে অডিট নির্বাচন ও অনুমোদন করা হয়।
🔹 কী হয়:
যদি আপনার ফাইল র‍্যান্ডম অডিটে পড়ে, তাহলে উপকর কমিশনার আপনাকে জানিয়ে ফাইল পর্যালোচনা করেন —
রিটার্নে প্রদর্শিত আয়, ব্যয় ও পরিসম্পদ সঠিক আছে কি না তা যাচাই করেন।
🔹 আপনার করণীয়:
নোটিশ পেলে সময়মতো কাগজপত্র, প্রমাণ ও ব্যাখ্যা দিন, প্রয়োজনে সংশোধিত রিটার্ন ও কর পরিশোধ করুন।
🔹 যদি না মানেন:
তাহলে উপকর কমিশনার পরবর্তী ধাপে কর নির্ধারণ (ধারা ১৮৩ বা ১৮৪) করতে পারেন।
📌 (অর্থাৎ, রিটার্ন জমা দেওয়ার পর ২ বছরের মধ্যেই অডিটে পড়ার সম্ভাবনা থাকে।)
________________________________________
৩️। ফাইল রিওপেন (কর ফাঁকি বা আয় গোপন ধরা পড়লে) — ধারা ২১২

📍 কখন হয়:
যখন পরবর্তীতে প্রমাণ পাওয়া যায় যে করদাতা —
• আয় গোপন করেছেন,
• আয় কম দেখিয়েছেন,
• অতিরিক্ত ছাড়, অব্যাহতি বা লোকসান দেখিয়েছেন,
• ভুল তথ্য দিয়ে কর দায় কমিয়েছেন,
অর্থাৎ কর পরিশোধ এড়ানোর চেষ্টা করেছেন।
যদি কোনো রিটার্ন না দেওয়া থাকে ➤ যেকোনো সময় নোটিশ দেওয়া যাবে।
যদি রিটার্ন বা কর নির্ধারণ হয়ে থাকে ➤ সর্বোচ্চ ৬ করবর্ষ পেছনে গিয়েও ফাইল রিওপেন করা যায়।
🔹 কী হয়:
উপকর কমিশনার সেই করবর্ষের ফাইল পুনরায় খুলতে পারে এবং করদাতাকে নোটিশ পাঠিয়ে রিটার্ন ও দলিলাদি দাখিল ও বকেয়া কর পরিশোধ করতে বলেন।
🔹 আপনার করণীয়:
নোটিশ পেলে রিটার্ন ও প্রমাণাদি জমা দিন এবং কর পরিশোধ করুন।
🔹 যদি না মানেন:
তাহলে উপকর কমিশনার ধারা ১৮৩ বা ১৮৪ অনুযায়ী কর পুনর্নির্ধারণ করবেন।
📌 (অর্থাৎ, রিটার্ন জমা দিলেও ৬ বছর পর্যন্ত আপনার ফাইল পুনরায় খোলা যেতে পারে।)
________________________________________
📚 বিস্তারিত জানতে আইন দেখুন:
➡️ ধারা ১৮১ — রিটার্ন প্রসেস
➡️ ধারা ১৮২ — অডিট
➡️ ধারা ২১২ — ফাইল রিওপেন
➡️ ধারা ১৮৩ — সাধারণ কর নির্ধারণ
➡️ ধারা ১৮৪ — সর্বোত্তম বিচারভিত্তিক কর নির্ধারণ
________________________________________

Address

92 Arambag, Motijheel, Dhaka-
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax & Business Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share