04/01/2026
আলহামদুলিল্লাহ, অদ্য ০৪ জানুয়ারী ২০২৬ রোজ রবিবার আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বার্ষিক সম্মেলন The Insurance Excellence & Leadership Conference - 2026 প্রোগ্রাম ‘দি গ্র্যান্ড প্যালেস কনভেনশন হল, খিলক্ষেত, ৩০০ ফিট পূর্বাচল রোড, ঢাকাতে সারাদিনব্যাপী দুই হাজারের অধিক উন্নয়ন কর্মকর্তা নিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ সাঈদ এবং মাননীয় পরিচালক জনাব কেএম রেজাউল হাসানাত এবং জনাব আহসান কবির খাঁন। সভাপতিত্ব এবং অনুষ্ঠান পরিচালনা করেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি।
সম্মেলনে সারাবছরের অসামান্য ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ কোম্পানির টপ লিডারগণ মাননীয় অতিথিবৃন্দের নিকট থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, সম্মাননা সার্টিফিকেট এবং গাড়ির চাবি গ্রহণ করেন।
দিনভর আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলনটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সমাপ্ত হয়।
বি.দ্র: ৩ জানুয়ারী ২০২৬ রোজ শনিবার Yearly Budget & Executive Meeting January - 2026, ঢাকার ঐতিহ্যবাহী হোটেল Le Méridien, Dhaka তে অনুষ্ঠিত হয়।
Nura Alam Siddikie Ovee