07/06/2023
ফ্লোর প্রাইস থেকে ১০% ডিস্কাউন্ডে ব্লক লেনদেন বন্ধের জোর দাবী।
আপনারা জানেন ইতি মধ্যে অনেক বার ফ্লোর প্রাউস থেকে ১০% ডিস্কাউন্ডে ব্লক ট্রেড বন্ধের দাবি জানিয়ে আসছি।
অপ্রিয় হলেও সত্য যে এই ফ্লোর প্রাইস থেকে ১০% ডিস্কাউন্ডে ব্লক লেনদেনের কারনে,ইতিবাচক আয়ে থাকা কোম্পানি গুলা ফ্লোর থেকে উঠে আপে মুভ করতে পারছে না।
কারন অনুসন্ধানে দেখা যায় - অনেক কোম্পানিই ফ্লোরে ভাল ভলিউম নিয়ে আপে উঠতে গিয়ে হোচট খেয়ে আবার ফ্লোরে বন্ধি হচ্ছে।
ফ্লোর প্রাইস থেকে আপে উঠে আবার ফ্লোরে পতিত হওয়ার একমাত্র কারন ব্লক ট্রেড। ক্ষুদ্র বিনিয়োগকারী গন অতিরিক্ত প্যানিকের কারনে ফ্লোর প্রাইস থেকে ১০% ডিস্কাউন্ডে বিক্রি করছে।
যারা এই ১০% ডিস্কাউন্ডে শেয়ার গুলা কিনছে তারা ফ্লোর প্রাইসে সেল করলেও ১০% এর উপরে ল্যাব পাচ্ছেন।
আবার ক্ষেত্র বিশেষ আপে গেলে ১০%--২০% লাভ নিয়েও বের হচ্ছেন।
ব্লকে লেনদেনের ক্রেতারা সহজেই প্রফিট পাচ্ছে। কিন্তু সেই কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস থেকে উঠে মার্কেট মুভারে অংশ নিতে পারছে না।
যদি ফ্লোরের শেয়ারের ব্লক ট্রেড বন্ধ হয় তাহলে, কম পক্ষে ৫০ টি কোম্পানির উপরে ফ্লোর ছেড়ে লেনদেন হবে। এবং এই ৫০ টির উপর থেকে অনেক কোম্পানিই মার্কেট মুভারে অংশ নিবে।
এবং অনেক কোম্পানি মার্কেট লিডারেও অংশ নিবে।
যারা ব্লকে কম দামে শেয়ার সেল করছেন তারা কিন্তু ম্যাক্সিমাম ই সেল করার পরে অতি মূল্যায়িত দামে বাজারের ফ্লাক্সিবল শেয়ার কিনছেন। দেখা যাবে যারা এখন ব্লকে কমে শেয়ার সেল করে হাই দামে বাজারের লিডার শেয়ার কিনছেন তারা কিন্তু ঠিকই আবার লসে পতিত হবেন। বাজারের ট্রেন্ড পরিবর্তন হলে এরাই বড় লুজার হবেন।
সবচাইতে বড় কথা বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী বাজারের ধারাবাহিক গতি বাড়াতে হলে এবং সব ধরনের বিনিয়োগকারীদের বাচাতে এই ব্লক ট্রেড বন্ধ করা উচিত।
আমার আপডেট হয়তো কতৃপক্ষের গোচরে আসবেনা। তবুও সব ধরনের বিনিয়োগকারীদের সার্থে আমার এই জোর দাবি প্রকাশ করছি।
ফেইসবুকের ম্যাক্সিমাম মানুষ আছেন আইটেম আর প্রফিটের ধান্ধায়। আবার অনেকেই আছেন আইটেম সেলের ধান্ধায়। বাজারের সুফল নিয়ে ভাবার সময় তাদের নেই।
বাজারের ভবিষ্যৎ নিয়ে ভাবার চিন্তা হয়তো কারো বিবেকে আসবে না।
প্রিয় কমিশন মহাদ্বয়কে অনুরোধ জানাব, হয় ফ্লোর প্রাইসের শেয়ারের ব্লক ট্রেড বন্ধ করুন। নতুবা ফ্লোর তুলে দিন।
প্রত্যেক বিনিয়োগকারীর প্রতি অনুরোধ থাকবে। যার যার অবস্থান থেকে, ফ্লোর প্রাইসের শেয়ারের ব্লক ট্রেড বন্ধের জোর দাবী কতৃপক্ষের নিকট তুলে ধরুন।
সেই সাথে আপনারাও ফ্লোরের শেয়ার ব্লকে লেনদেন বন্ধ করুন।
প্রতিদিন ফ্লোর প্রাইসে সেল বসানোর প্রবনতা বন্ধ করুন। দেখবেন ঠিকই আপনার শেয়ার স্বাভাবিক ভাবে লেনদেন হবে।
এখন যেসব কোম্পানির শেয়ার হাই দামে সেল বাই হচ্ছে। বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী দেখবেন একদিন এই শেয়ার ঠিকই কারেকশন এর মাধ্যমে দামের ফল করবে।
ধন্যবাদ