10/06/2022
#ডাচ_বাংলা_ব্যাংক_প্রি_পেইড_কার্ড
অনেকেই ক্রেডিট কার্ড নিতে চান কিন্তু অনেক কারনে ক্রেডিট কার্ড পান না তাদের কথা চিন্তা করে ডিবিবিএল নিয়ে এলো প্রি-প্রেইড কার্ড। ক্রেডিট কার্ডের সাথে তুলনা করলাম এজন্যই যে একটা ক্রেডিট কার্ডে যা যা সুযোগ সুবিধা থাকে তার সব এ কার্ড দিয়ে করতে পারবেন। তফাৎ একটাই ক্রেডিট কার্ডে আগেই একটা নির্ধারিত অ্যামাউন্ট Available থাকে, আর প্রি-পেইড কার্ডে আগে অ্যামাউন্ট Load করতে হয়। তারপর সেটা ক্রেডিট কার্ডের মত করে ব্যবহার করা যায়।
#প্রি-পেইড কার্ডের ধরনগুলো হলো
1.Campus Card- (Duel Currency)
2. Haji Card- (Duel Currency)
3. Travel Card- (Duel Currency)
4. Payroll Card- (Duel Currency)
5. Femina Card (শুধুমাত্র মহিলাদের জন্য)- (Duel Currency)
6. Gift Card (Currrency Only BD)
#কারা এ কার্ড নিতে পারবেন??
১. বাংলাদেশী নাগরিক
২. যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে
২. যাদের স্টুডেন্ট আইডি কার্ড আছে (For Campus Card)
৪. জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন কার্ড আছে
৫. যারা জব করেন অথচ কম সেলারীর জন্য ক্রেডিট কার্ড নিতে পারেন না
৬. ব্যাবসায়ী
৭. Land Lord/ Land Lady
৮. E-commerce Developer/Freelancer
৯. Traveller
#এ কার্ডের কি কি সুবিধা পাবেন??
১. কার্ডটি হবে মাল্টিকারেন্সি তাই Endorsement করিয়ে টাকাকে ডলারে কনভার্ট করে ই-কমার্সের যাবতীয় কাজ করতে পাবেন
২. বিভিন্ন ধরনের অনলাইন পেইজের বুষ্টিং করাতে পারবেন
৩. কেনাকাটার সুযোগ
৪. দেশের বাহিরে অবস্থানকালে ক্রেডিট কার্ডের মাধ্যমে যাবতীয় বিল পরিশোধের সুযোগ
৫. বার্ষিক ফি নেই
৬. এসএমএস এলার্ট ফি নেই
৭. রি-লোড ফি নেই
৮. মাসিক স্টেটমেন্ট ফি নেই
৯. কার্ড প্রি-ক্লোজ ফি নেই
১০.কার্ডের মাধ্যমে সব ধরনের বিল যেমন বিদ্যুৎ, গ্যাস, টিউশন ফি, ফরম ফিলাপ ইত্যাদি প্রদান করতে পারবেন
#ফি সমূহ
১. কার্ড ইস্যুর সময় মাত্র (ইস্যু ফি ৫০০+ ভ্যাট ৭৫) মোট ৫৭৫ টাকা ফি দেয়ার পর আর কোন অতিরিক্ত বার্ষিক ফি দিতে হবে না
২. কার্ড রিপ্লেসমেন্ট ফি ৪০০ টাকা
৩. স্টেটমেন্ট ফি ১০০ টাকা
৪. পিন রিপ্লেসমেন্ট ফি ২০০ টাকা
#যে যে ডকুমেন্টস লাগবে??
১. জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন কার্ড
২. ১ কপি ছবি
৩. স্টুডেন্ট আইডি কার্ড (For Campus Card)
৪. নমিনির আইডি কার্ড
৫. নমিনির ১ কপি ছবি
- Samrat Sarker
Mobile- 01829110286
Mobile-01723950247