05/08/2026
📌 ভুল থেকেও অনেক সময় গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় — আজ তেমনই একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি।
A-Challan-এ একটি ভুল, প্রায় ৫০,০০০ টাকার অভিজ্ঞতা
এই অভিজ্ঞতাটি হয়তো Tax Practitioner, Accounts Professional, Finance Professional কিংবা Business Owner—সবার জন্যই উপকারী হতে পারে।
সম্প্রতি প্রায় ৫০,০০০ টাকার ৪টি A-Challan করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, চালানগুলো ভুল TIN নম্বরে জমা হয়েছে।
এখানে বিষয়টি ছিল একটু ভিন্ন। TIN নম্বরটি Invalid ছিল না; বরং সেটি অন্য একটি প্রতিষ্ঠানের বৈধ TIN ছিল। অর্থাৎ, প্রতিষ্ঠানের নাম ছিল একটির, কিন্তু TIN ছিল অন্য প্রতিষ্ঠানের।
আমরা যারা নিয়মিত A-Challan করি, তারা জানি—অনলাইনে Payment করার সময় Payment Complete হওয়ার আগে চালানটি কোন প্রতিষ্ঠানের নামে যাচ্ছে, তা দেখার সুযোগ থাকে না। Payment সম্পন্ন হওয়ার পর PDF বা Print কপি দেখেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এই ঘটনায় আমার যে ভুলটি হয়েছে, তা হলো—
🔹 প্রথমে একটি Challan Test হিসেবে Verify করিনি।
🔹 একসাথে কয়েকটি Challan করেছি।
🔹 সাথে সাথে Print বা PDF যাচাই করিনি।
ফলে ভুলটি তখনই ধরা পড়েনি।
পরে যখন একসাথে সব Challan Print করি, তখন দেখি ৪টি Challan-ই ভুল TIN-এ জমা হয়েছে।
স্বাভাবিকভাবেই বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। কারণ পরদিনই ছিল Company Return Submission-এর শেষ দিন, এবং এই Challan-গুলোর সঙ্গে Return Tax ও Source Tax—উভয়ই সংশ্লিষ্ট ছিল।
এরপর শনিবার হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট A-Challan Authority-এর সঙ্গে যোগাযোগ করি। তারা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং Correction Process সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তাদের পরামর্শ অনুযায়ী ই-মেইলের মাধ্যমে নিচের তথ্যগুলো পাঠানো হয়—
✔️ Wrong Information
✔️ Correct Information
✔️ কোন Column-এ ভুল হয়েছে
✔️ Challan Number
ই-মেইল: [email protected]
পরবর্তীতে তারা ধাপে ধাপে Feedback প্রদান করেন এবং শেষ পর্যন্ত Correction Process সফলভাবে সম্পন্ন হয়। ✅
আমার ব্যক্তিগত মতামত হলো, A-Challan System-এ যদি পূর্বের মতো TIN বা BIN নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রদর্শনের সুবিধা আবার চালু করা হয়, তাহলে এ ধরনের ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
সবশেষে একটি কথাই বলতে চাই—এ ধরনের সমস্যা হলে অযথা Panic না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে সমাধান পাওয়া সম্ভব।
ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক হওয়াই একজন প্রকৃত পেশাজীবীর পরিচয়।
Copied