06/02/2024
আসসালামু আলাইকুম।
আজ ০৬/০২/২০২৪ তারিখে শাখা ব্যবস্থাপক হিসেবে ধানমন্ডি শাখায় জনাব কাজী আনোয়ারুল আজম স্যারের শেষ কর্মদিবস ছিল। দীর্ঘ পাঁচ বছরের ও অধিক সময় জনাব কাজী আনোয়ারুল আজম স্যার বিচক্ষণতার সহিত ধানমন্ডি শাখায় নেতৃত্ব দিয়ে এসেছেন।
বিদায়ী শাখা ব্যবস্থাপক জনাব কাজী আনোয়ারুল আজম স্যার কর্তৃক নবাগত শাখা ব্যবস্থাপক জনাব আবদুল হান্নান স্যারের নিকট দায়িত্ব হস্তান্তর উপলক্ষে ব্যবস্থাপক(অপারেশন) জনাব সৈয়দ নোমানুর রেজা স্যারের সন্ঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।
উক্ত সভায় বিদায়ী শাখা ব্যবস্থাপক স্যার দায়িত্ব পালনে তাহাকে সর্বাত্নক সহযোগিতা করায় উপস্থিত সকলের নিকট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবাগত শাখা ব্যবস্থাপক জনাব আবদুল হান্নান স্যার সামনের দিনগুলোতে দায়িত্ব পালনে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা করায় জনাব আনোয়ারুল আজম স্যারের নিকট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য উক্ত সভায় জিগাতলা উপশাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্যার দ্বয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।