22/10/2025
শোকবার্তা
বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর ভিপি (অর্থ ও হিসাব) জনাব মোঃ তাজুল ইসলাম-এর বড় ভাই জনাব মোহাম্মদ মুসলিম গতকাল ২১ অক্টোবর, ২০২৫ দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতের উচ্চ মকাম দান করেন (আমীন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর এবং তিনি ৫ পুত্র সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা অদ্য বেলা ১১.৩০ ঘটিকায় তাঁর গ্রামের বাড়ী নোয়াখালীর চাটখিলে অনুষ্ঠিত হবে।
শোকার্তে,
বায়রা লাইফ ইনসিওরেন্স পরিবার