29/04/2026
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপ নেই । এর আগে, প্রথম ধাপে গত জুলাই মাসে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে ১৫,৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছিল। এবার নির্বাচন করা হয়েছে আধুনিক ‘Risk Based Audit Criterion’-এর ভিত্তিতে, যা সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে রিটার্ন নির্বাচন করে। প্রতিটি কর সার্কেল থেকে ন্যূনতম ২০ জন এবং সর্বোচ্চ ২০০ জন করদাতাকে এই অডিট কার্যক্রমের আওতায় আনা হয়েছে।