Bondhu Medical Services

Bondhu Medical Services Bondhu Medical Services is an at-home-at-work pathology test service bridging the gap between patien

13/06/2024

# ডায়াবেটিস ভালো হয়,
মূলত কোষের ওভারলোডের কারণে ডায়াবেটিস হয়, অতিরিক্ত খাবার ফলে এবং ব্যায়াম বা কায়িক শ্রম না করার ফলে সাধারণত ওভারলোড হয়।
আপনি কোষ খালি করুন, দেখবেন ডায়াবেটিস থাকবে না। কোষ খালি হবে রোজার মাধ্যমে এবং ব্যায়ামের মাধ্যমে।
আর অবশ্যই স্ট্রেস কমাতে হবে ভালো ঘুম এবং মানসিক প্রশান্তি চর্চার মাধ্যমে।

আর রোদে যাবেন ভিটামিন ডি এর জন্য, চেষ্টা করবেন পজিটিভ চিন্তা করতে এবং সব বিষয়ে পজেটিভ থাকতে, ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে।

দয়া করে পোস্টটি শেয়ার না করে বরং কপি করে আপনার আইডি থেকে সরাসরি পেস্ট করে পোস্ট করুন, ডায়াবেটিস ভালো হয় কথাটি সবার মাঝে ছড়িয়ে দিন, ধন্যবাদ সকলকে।
ধন্যবাদান্তে ডাক্তার মোঃ জাহাঙ্গীর কবির লাইফস্টাইল মডিফায়ার।

09/10/2023
03/10/2023
31/12/2022

Happy New Year 2023

05/08/2021

ডাঃ মুহাম্মদ জাহাংগীর কবীর স্যারের লেখা।ওনার ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

আস’সালামু আলাইকুম আমি ডা: মুহাম্মদ জাহাংগীর কবীর আপনাদের সকলের কাছে দোয়া চাই।
আপনারা সকলে জানেন ইবাদাতের জন্য শরীর সুস্হ থাকটা অত্যন্ত জরুরী।
সুস্হ শরীর আল্লাহর দেয়া নেয়ামত। এই নেয়ামতের খেয়ানত করা আসলে নিজের নফসের প্রতি জুলুম করা।
অথচ আমরা যদি ইসলামের কিছু নিয়ম মেনে চলি তবে কিন্তু সুস্হ থাকতে পারি ।
আমি চাই আগামী শুক্রবার পবিত্র জুমার দিনে আমাদের সম্মানিত ইমাম সাহেবগন যদি পবিত্র কুর’আন হাদীসের দলিল দিয়ে নীচের কথাগুলো সকল মুসল্লিদের বুঝিয়ে দেন তাহলে এটা আমাদের সকলের জন্য উপকারী হবে ; নিজের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করবে। এটা সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে।

আপনারা সকলে এই পোস্ট সরাসরি কপি করে পেস্ট করে পোস্ট দিতে পারেন তাহলে সবাই অনেক বেশী উপকৃত হবে।

1. আমাদের সবার আগে যেটা করতে হবে নিজের জন্য ক্ষতিকর খাবারগুলো বর্জন করতে হবে যেমন সকল প্রকার ভেজিটেবল তেল যেমন সয়াবিন ( মুলত ভেজিটেবল থেকে কোন তেল হয় না এই নাম একটি প্রতারনা), সকল প্রকার প্রসেসড ফুড, সাদা চিনি ইত্যাদি। এখানে আল্লাহ বলেছেন whole food খেতে যেটা আমাদের রোগ মুক্তি করবে এক্ষেত্রে খাবারই হল ঔষুধ এটা রেফারেন্স দিয়ে বললে আরো গ্রহনযোগ্য হবে।

2. আমাদের পরিমিত খাওয়ার সুন্নতের আমল করা হাদীসে যেভাবে খেতে বলা হয়েছে ; এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি এবং স্বল্প আহার অর্থাৎ ক্ষুদা লাগলে খেতে হবে লোভে পড়ে খাওয়া যাবে না । লোভে পাপ পাপে রোগ ব্যাধী।

3. মাগরিবের পর পরই রাতের খাবার শেষ করা; ঘুমাতে যাওয়ার অন্তত তিন/চার ঘন্টা পূর্বে রাতের খাবার শেষ করা যেন খাবারের হজম প্রক্রিয়া ঘুমাতে যাবার আগেই শেষ হয় ; তাহলেই শরীর ঘুমের ভেতর তার নিজস্ব গঠন, কোষ পরিস্কার এবং আরোগ্যের কাজ করতে পারে ।

4. সময় নিয়ে ধীরে সুস্হে চিবিয়ে চিবিয়ে ভালো করে খাওয়া তাড়াহুড়া না করা খাবার খাওয়াকে ইবাদাত মনে করা পূর্ন মনযোগের সাথে খাওয়া।

5. সপ্তাহে দুইটি রোজা মাসের মাঝখানে তিনটি রোজা অন্যান্য নফল রোজা এবং ফরজ রোজা রাখার ব্যাপারে জোর দেয়া।রোজার মাধ্যমে দেহ এবং আত্নার পরিশুদ্ধি ঘটে বিজ্ঞানের ভাষায় বলে অটোফেজী যার আবিস্কারের মাধ্যমে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানী বিজ্ঞানী অসুমী মনে রাখবেন বেশী খেলে আত্না অসুস্হ হয়ে রোজা আত্নাকে শান্ত রাখতে পবিত্র রাখতে সহায়তা করে।

6. বেশী বেশী নফল নামাজ এটা শরীর ভালো রাখতে এবং মনকে শান্ত রাখতে সহায়তা করে মনে প্রশান্তি না থাকলে শরীরে stress হরমন নি:সরন হয় যেটা কিনা শরীরে অনেক ধরনের রোগ তৈরীতে সাহায্য করে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ আরো প্রায় একশ রকমের রোগ।

7. সুস্হ থাকতে হলে Early অর্থাৎ এশার নামাজের পর ঘুমাতে যাওয়া এবং ভোরে উঠে তাহাজ্জুত এবং ফজরের নামাজ পড়া জরুরী । আল্লাহ রাতকে দিয়েছেন বিশ্রামের জন্য আর দিনকে কাজের জন্য। রাত ১০টা থেকে দুইটা এই সময়ে শরীরে মেলাটনিন বেশী থাকে তাই স্বপ্নবিহীন গভীর ঘুমের জন্য রাত ১০টার পূর্বে ঘুমাতে যাওয়া জরুরী। এক দিনের মোট তিন ভাগের এক ভাগ অর্থাৎ দিন রাত মিলিয়ে আট ঘন্টা ঘুমানো জরুরী রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য।

8. আল্লাহ শরীরকে তৈরী করেছেন কাজ করার জন্য আমরা যদি কায়িক শ্রম না করি তাহলে শরীর সুস্হ থাকার কোন কারন নেই তাই আমাদের ব্যায়াম করা, হাটা, দৌড়ানো, সাঁতার কাটা জীমে যাওয়া যাদের সুযোগ আছে কায়িক শ্রম করা খুবই জরুরী। আমাদের নবী সা: পরিশ্রমী ছিলেন, সমর নায়ক ছিলেন, নিয়মিত ঘোড় দৌড় তীরন্দাজি প্রতিযোগিতা অনুশীলন করাতেন ।

9. আমরা জানি সূর্যের আলোতে ভিটামিন ডি তৈরী হয় তাই নিয়মিত রোদে যাওয়া খুবই জরুরী এবং প্রকৃতির কাছে যাওয়া গাছের কাছে সবুজের কাছে যাওয়া pure অক্সিজেন পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরী।

10. মানসিক প্রশান্তি ছাড়া সুস্হতা অসম্ভব তাই আল্লাহর উপর পূর্ন আস্হা রাখা , আখেরাতমুখী চিন্তা করা বিপদ আপদকে গজব না মনে করে আল্লাহর দেয়া পরীক্ষা হিসাবে দেখা এখানে সুরা বাকারার আয়াতগুলো থেকে রেফারেন্স দেয়া যেতে পারে।আর পজেটিভ চিন্তা করা । প্রশান্ত আত্নার জন্য আল্লাহর সাহায্য চাওয়া।

11. ক্লান্ত শরীর এবং প্রশান্ত মন ভালো ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ন এবং ভালো ঘুম ছাড়া সুস্হ থাকাটা প্রায় অসম্ভব।

প্রতিটি ইবাদত আল্লাহর জন্য, নিয়তগুনে বরকত নিয়ত হবে আল্লাহর সন্তুস্টি এবং উনি খুশী হয়ে রোগ থেকে মুক্ত করবেন।

লিখেছেন :
ডা: মুহাম্মদ জাহাংগীর কবীর,
MBBS, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ,
লাইফস্টাইল মডিফায়ার।

ঈদ মোবারক।
20/07/2021

ঈদ মোবারক।

আল্লাহ আমাদের মাপ করুন। ঈদ মোবারক।
13/05/2021

আল্লাহ আমাদের মাপ করুন।
ঈদ মোবারক।

Today World Thalassemia Day.
07/05/2021

Today World Thalassemia Day.

ওয়ার্নিংঃকোভিড ১৯ এর নিউ মিউটেশনে নাক থেকে নেওয়া নমুনার রেজাল্ট নেগেটিভ দেখালেও সেটা আসলে ভুল রেজাল্ট। এই ভাইরাস সরাসরি ...
27/04/2021

ওয়ার্নিংঃ

কোভিড ১৯ এর নিউ মিউটেশনে নাক থেকে নেওয়া নমুনার রেজাল্ট নেগেটিভ দেখালেও সেটা আসলে ভুল রেজাল্ট। এই ভাইরাস সরাসরি এখন ফুসফুসে আক্রমণ করছে। জ্বর কিংবা কাশির মতো লক্ষণ এখানে দেখা যাচ্ছে না। শুধু শরীরে ব্যাথা, দুর্বলতা, অরুচি ইত্যাদি লক্ষণ প্রকাশ পাচ্ছে। রোগী স্বাভাবিক অবস্থা থেকে ৮-১০ ঘন্টার মধ্যেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাচ্ছে। যারা গত বছর কোভিড থেকে নিরাময় হয়েছিলেন তাদের ঝুঁকি আরো বেশি কারণ তাদের শ্বাসযন্ত্র এখনো পরিপূর্ণভাবে রিকোভার হয়নি। যখন নতুন স্ট্রেইনে তারা আক্রান্ত হবে, তাদের বেঁচে থাকার হার খুব কম থাকছে। আমরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত পাচ্ছি এবং এটা শুধু অ্যালার্মিংই নয়, একই সাথে ইতিহাসের সবচেয়ে মহা বিপর্যয়। আমরা সন্দেহ করছি, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের মানুষ নতুন স্ট্রেইনে আক্রান্ত হবে এবং ইন্ডিয়ার মতোই দুর্ভোগ পোহাবে। আমাদের কলিগ যারা এই মুহূর্তে ছোট শহরগুলোতে আছেন, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে, তারা বলছেন, এটা এমন এক যুদ্ধ যেটায় ইতোমধ্যেই আমরা হেরে গিয়েছি। এখন ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং মানুষের প্রাণ যতটুকু সম্ভব পারা যায় বাঁচাতে হবে। আমরা আমাদের শহরে চারশরও বেশি শিশুকে দেখেছি যারা ১০/১২ ঘন্টার মধ্যেই মারা গেছে। প্রথম অবস্থায় তাদের কোনো লক্ষণ প্রকাশ পায়নি কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই তাদের অক্সিজেন লেভেল ড্রপ করেছে এবং মারা গেছে। আমরা এমনও অনেক রোগীকে পেয়েছি যারা মুম্বাই থেকে বাহিরে গিয়েছে, ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ১৭ থেকে ২৮ জন মারা গেছে। সরকারী এবং বেসরকারী উভয় হাসপাতালেই স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবরে পড়েছে। ধনী, মধ্যবিত্ত এবং গরীব সবাই এতে আক্রান্ত হচ্ছে এবং ভাইরাসটা কল্পনার চেয়েও দ্রুত গতিতে ছড়াচ্ছে। নতুন আরো স্ট্রেইনের আগমন হলে কেয়ামতের মতো অবস্থার সৃষ্টি হবে। এটা একটা ওয়ার্নিং, আপনার ঘরে যারা আছে তাদের ব্যাপারে যথাযথ সতর্ক পদক্ষেপ নিন। শিশু থেকে বুড়ো সবার জন্যই। এই ভাইরাস শুধুমাত্র ইন্ডিয়াতে আর সীমাবদ্ধ নেই। আমাদের সরকার এবং স্বাস্থ্য ব্যবস্থা ব্যার্থ হয়েছে একে সামাল দিতে। কেউই এরকম পরিস্থিতির ব্যাপারে কল্পনাও করেনি। যে সকল উন্নয়নশীল দেশ আছে যাদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নেই তাদের উদ্দেশ্যে বলছি, এটা আমাদের আওতার বাইরে। একে যে করেই হোক প্রতিহত করতে হবে যদি সেজন্য শক্ত লকডাউনও দেওয়ার প্রয়োজন হয় নয়তো স্প্যানিশ ফ্লুতে যেরকমটা হয়েছিল সেভাবেই আমাদের শুধু ডেড বডি গণনা করা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না।

Message from Dr Pradeep Senha
Sassoon General Hospital
Maharashtra

Collected..

24/04/2021

অটোফেজি(Autophagy) নিয়ে কিছু কথা

খুব বেশি দিন হয়নি, মেডিক্যাল সাইন্স 'অটোফেজি’র সাথে পরিচিত হয়েছে ।২০১৬ সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার 'ওশিনরি ওসুমি ’-কে অটোফেজি আবিষ্কারের জন্যে পুরষ্কার দেন ।এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে উপবাস করতে শুরু করেন।

Autophagy ‘ কি.?

Autophagy শব্দটি একটি গ্রিক শব্দ ।
Auto অর্থ নিজে নিজে, এবং Phagy অর্থ খাওয়া ।
সুতরাং , অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া ।
না, মেডিক্যাল সাইন্স নিজের মাংস নিজে খেতে বলে না ।
শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিক্যাল সাইন্সের ভাষায় তাকেই অটোফেজি বলা হয় ।

আরেকটু সহজভাবে বলি?

আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে,অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে ।সারা বছর শরীরের কোষগুলো
খুব ব্যস্ত থাকার কারণে, ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না। ফলে, কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায় ।শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে,তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে । ক্যান্সার বা ডায়াবেটিসের মতন অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে। কিন্তু তারা তো আর আমাদের মত অলস হয়ে বসে থাকে না,তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে।
কোষগুলোর আমাদের মতন আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে।মেডিক্যাল সাইন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি ।
শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কারকরেই জাপানের ওশিনরি ওসুমি (Yoshinori Ohsumi) ২০১৬ সালে নোবেল পুরস্কারটা নিয়ে গেলেন । তিনি আবিষ্কার করেন যে ১২-২৪ ঘন্টা রোজা রাখলে মানুষের দেহে অটোফেযি চালু হয়। তিনি প্রমান করেন যে, রোজা রাখার মাধ্যমে মানুষের নিম্ন লিখিত উপকার গুলো হয়-

১| দেহের সেল পরিস্কার হয়।
২| ক্যান্সার সেল ধ্বংস হয়।
৩| পাকস্থলীর প্রদাহ সেরে যায়।
৪| ব্রেইনের কার্যকরীতা বাড়ে।
৫| শরীর নিজে নিজেই সেরে যায় (Autophazy)
৬| ডায়াবেটিস ভালো হয়।
৭| বার্ধক্য রোধ করা যায়।
৮| স্থূলতা দূর হয়।
৯| দীর্ঘ জীবন লাভ করা যায়।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রমজান মাসে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক....

শুধু রমজান মাস নয়,আমাদের শরীর ঠিক রাখতে সপ্তাহে একটি দিন সবার রোজা রাখা দরকার।

আর ডায়াবেটিস রোগের মূল চিকিৎসা অটোফেজি করা।।

কোভিড-১৯ এর সাইন ও সিমটোম দেখা গেলে এই টেস্টগুলো করা জরুরি:1.Blood for CP 2.CRP 3.Di dimer 4.S.Feritine5.LFT 6.S.Creatin...
16/04/2021

কোভিড-১৯ এর সাইন ও সিমটোম দেখা গেলে এই টেস্টগুলো করা জরুরি:
1.Blood for CP
2.CRP
3.Di dimer
4.S.Feritine
5.LFT
6.S.Creatine
7.S.Electrolyte

এই টেস্টগুলো করতে কল করুন
01672644436 or 01716067915
ল্যাব পাটনারঃ
# পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি

# ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার,সাত মসজিদ রোড়,ধানমন্ডি।

Address

Green Road, Dhanmondi
Dhaka
1205

Telephone

+8801716067915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bondhu Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bondhu Medical Services:

Share