Stifen RUBOT

Stifen RUBOT আমাকে ভাঙার মতো সাধ্য এই জগতের কারোর নাই। যে আমাকে ভাঙতে পারে, তার কাছে আমি স্বেচ্ছায় টুকরো হয়ে যাই
Bangladesh Cyber Defense

26/08/2026

প্রকৃতির তাণ্ডব: আকস্মিক বন্যায় লন্ডভন্ড নেপাল
​হঠাৎ করেই ধেয়ে এলো এক প্রবল পাহাড়ি ঢল ও তীব্র স্রোত। বুঝে ওঠার আগেই নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক বাসাবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট। মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে গেছে বহু মানুষের ঘরবাড়ি ও স্বাভাবিক জীবনযাত্রা।

​পাহাড়ি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। পানির তীব্র তোড়ে অনেক বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যোগাযোগের প্রধান পথগুলো তলিয়ে গিয়ে বহু এলাকা এখন বিচ্ছিন্ন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেখানকার স্থানীয় মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
​বন্যাদুর্গত এলাকার মানুষের নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য ও উদ্ধার তৎপরতা চালাতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

​আসুন, আমরা সবাই নেপালের এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার তৌফিক দান করেন এবং সবাইকে নিরাপদে রাখেন। 🤲
© Stifen RUBOT

রংপুরের এই ঘটনা পুরো দেশকে কাপিয়ে দিয়েছে। মাদক খাওয়ায় বাধা দেওয়ার কারণে একই পরিবারের চারজনকে এভাবে মেরে ফেলা হলো। ছবির ছ...
24/08/2026

রংপুরের এই ঘটনা পুরো দেশকে কাপিয়ে দিয়েছে। মাদক খাওয়ায় বাধা দেওয়ার কারণে একই পরিবারের চারজনকে এভাবে মেরে ফেলা হলো। ছবির ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকালে বুক ফেটে যায়, পুরো পরিবারটাকে এক নিমিষেই শেষ করে দিল।

​পুলিশ ওদের ধরেছে ঠিকই, কিন্তু তাতে কি এই চারটা মানুষ ফিরে আসবে? যে দেশে অন্যায়ের প্রতিবাদ করলে পুরো পরিবার নিয়ে খু-ন হতে হয়, সেখানে আর কার কাছে বিচার চাইব? ​মাদকের কারনে আর কতগুলো সাজানো সংসার এভাবে শেষ হবে? আর কত মানুষের রক্ত গেলে আমাদের হুশ ফিরবে?

​ওপারে ভালো থাকুন আপনারা। এই সমাজ আপনাদের বাচাতে পারেনি, এই লজ্জা আমাদের সবার।

© Stifen RUBOT

সবাইকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, কিন্তু কিছু মৃত্যু মেনে নেওয়া সত্যিই অনেক কঠিন।​সাজিদের সাথে আমার সম্পর...
18/08/2026

সবাইকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, কিন্তু কিছু মৃত্যু মেনে নেওয়া সত্যিই অনেক কঠিন।

​সাজিদের সাথে আমার সম্পর্ক অনেক দীর্ঘদিনের। এক মায়ের পেটের ভাই না হলেও আমাদের সম্পর্কটা কোনো দিক থেকেই তার চেয়ে কম নয়। অত্যন্ত অমায়িক ও ভালো মনের মানুষ ও। গতকালও ও আমাকে মেসেজ দিয়ে বলেছিল ফ্রি হলে আমাদের সাথে কিছু কথা শেয়ার করবে। কিন্তু তখন বিন্দুমাত্র বুঝতে পারিনি ওর আম্মা আইসিইউতে আছেন।

​আজকে রাত ১০টায় যখন হঠাৎ ওর মেসেজটা পেলাম [আমার আম্মা মারা গেছেন] কথাটা দেখে এক মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে গেল কী বলব কী করব কিছুই মাথায় আসছিল না।

​আল্লাহ তাআলার কাছে বিনীত দোয়া করি তিনি যেন আন্টিকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং সাজিদ ও তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।

​ভাই সাজিদ আমরা সবসময় তোর পাশে আছি। ​সবাই আন্টির রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া করবেন। আমিন।

নিজের সন্তান যত বড় অপরাধীই হোক না কেন, বাবা-মায়ের মন তো, তাই হয়তো শেষ মুহূর্তে এসে রামিসার হত্যাকারী সোহেলের বাবা-মা সরক...
07/06/2026

নিজের সন্তান যত বড় অপরাধীই হোক না কেন, বাবা-মায়ের মন তো, তাই হয়তো শেষ মুহূর্তে এসে রামিসার হত্যাকারী সোহেলের বাবা-মা সরকারের কাছে প্রাণভিক্ষা চাচ্ছেন। সোহেলের মায়ের আকুতি ছেলেকে ক্ষমা করে দেওয়া হোক, তারা তাকে পেট ভরে ভাত খাওয়াবে।

শুনতে আবেগঘন লাগলেও পুরো ব্যাপারটা চরম নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই না। অথচ এই বাবা-মা-ই প্রথমে বড় বড় কথা বলেছিলেন, সোহেল অপরাধী হলে তার বিচার হোক।" এখন যেই ফাঁসি মাথার ওপর, অমনি সুর বদলে গেল? একেই বলে খাঁটি পল্টি নেওয়া!
​যে ছেলে জীবদ্দশায় কোনোদিন বাবা-মায়ের খোঁজ ঠিকমতো নেয়নি, আজ সেই কুলাঙ্গার সন্তানের ফাঁসি আটকাতে বাবা-মা কান্নার নদী ভাসাচ্ছেন। রক্তের টান হয়তো একেই বলে। কিন্তু একবার ভাবুন তো, সোহেলকে না হয় ক্ষমা করে দেওয়া হলো, বিনিময়ে আপনারা কি রামিসাকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না।

আপনারা নিজের অপরাধী সন্তানের জন্য কাঁদছেন কারণ সে আপনাদের রক্ত। তাহলে রামিসার বাবা-মায়ের অপরাধটা কী ছিল? তাদের বুকটা যে আজীবনের জন্য খালি হয়ে গেল, তাদের চোখের জলের হিসাব কে দেবে? তাদের সন্তানকে কি আর কখনো ফিরিয়ে দেওয়া সম্ভব? একটা নির্মম খুনিকে শুধু তার বাবা-মায়ের কান্নার দিকে তাকিয়ে ক্ষমা করে দেওয়া মানেই হচ্ছে বিচারব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো। একজন খুনিকে বাঁচানোর আকুতি করার আগে রামিসার পরিবারের কথা ভাবা উচিত ছিল।

আপনারাই বলুন, এই ধরনের অপরাধীর বাবা-মায়ের এই 'মামার বাড়ির আবদার' নিয়ে আপনাদের মতামত কী? একজন খুনির বাবা-মায়ের কান্নার কি আদৌ কোনো মূল্য থাকা উচিত?
© Stifen RUBOT

26/05/2026

দীর্ঘ ৬ মাস যাবত আমি সোশ্যাল মিডিয়া ও সব ধরণের স্প্যামিং থেকে দূরে আছি। খুব বাজে সময় পার করছি, নিজের মতো শান্তিতে থাকার চেষ্টা করছি। অথচ লক্ষ্য করলাম, আড়ালে থেকে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে হয়রানি করা হচ্ছে। অবাক হলাম এটা ভেবে যে, আমারও শত্রু থাকতে পারে!
​যে বা যারা এই হীন কাজ করছেন, তাদের বলছি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। সামনে থেকে আসার সাহস থাকলে আসুন, আড়ালে থেকে কাপুরুষোচিত আক্রমণ করবেন না। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ আমি জানি কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়। ভালো আছি, আমাকে ভালো থাকতে দিন।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি চক্র মেয়েদের নাম এবং ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে নানাভাবে হয়রানি করছে। শুধু তাই নয়, ...
23/05/2026

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি চক্র মেয়েদের নাম এবং ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে নানাভাবে হয়রানি করছে। শুধু তাই নয়, এডিট করা ছবি বা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকেই মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। এই ধরনের সাইবার অপরাধ দিন দিন মহামারি আকারে ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি এমনই এক ভুক্তভোগী বোনের ছবি ও নাম ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল একটি চক্র। আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে পদক্ষেপ নিয়ে আমরা সেই ফেক অ্যাকাউন্টটি সফলভাবে রিমুভ করতে সক্ষম হয়েছি।

Stay With Bangladesh Cyber Defense
© Stifen RUBOT

স্ত্রী আর কন্যাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। কার্নাটাক একটা নদীতে হাতির গোসল উপভোগ করছিলেন পরিবার নিয়ে। আচমকা দুটি হাতি ভায়োল...
22/05/2026

স্ত্রী আর কন্যাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। কার্নাটাক একটা নদীতে হাতির গোসল উপভোগ করছিলেন পরিবার নিয়ে। আচমকা দুটি হাতি ভায়োলেন্ট হয়ে গেলো। একে অপরকে আঘাত শুরু করলো। কোনো কিছু বোঝার আগেই একটা হাতি পড়ে গেলো এই পরিবারের উপর।
কোনো ভাবে হাতির নিচ থেকে উঠেই উনি এক হাতে সন্তানকে কোলে নিয়ে স্ত্রী কে খুঁজতে লাগলেন।

দুটি হাতি তখনও মা রা মা রি করছে। নিজের জীবনের পরোয়া না করে দুই হাতির মাঝখান থেকে টেনে তুললেন নিজের স্ত্রীকে। কিন্তু ততোক্ষণে সব শেষ। হাতির নিচে চা--পা পড়ে স্পটেই স্ত্রী জোতি (৩৩) চলে গেছেন।

জীবন কতটা অনিশ্চিত তাই না। আমরা দিনে কত রকম প্লান করি অথচ মৃ--ত্যু আমাদের জীবনের অনিবার্য বিধাতার প্লান। 😔💔

21/05/2026

রামিসা হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানার বাবা-মাসহ পরিবারের সদস্যরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stifen RUBOT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stifen RUBOT:

Shortcuts

Share