31/08/2026
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনসহ সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহামদ্দের উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, এনআরবিসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মীর মো. আব্বাস আলীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর উদ্যোগে গঠিত এ তহবিলের মাধ্যমে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক শিল্প এবং কৃষিপণ্য রপ্তানি খাতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ কর্মস‚চির আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের অর্থায়নে বিশেষ গুরুত্ব দেবে এনআরবিসি ব্যাংক। কৃষক ও উদ্যোক্তাগণ সর্বোচ্চ ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩৬ মাস মেয়াদে এই ঋণ নিতে পারবেন।
তহবিলের অর্থের ১৫ শতাংশ কৃষি উৎপাদন, ৩৫ শতাংশ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়ন, ৩৫ শতাংশ কৃষিজাত পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং ১৫ শতাংশ কৃষিপণ্য রপ্তানি খাতে বিতরণ করতে হবে। কৃষি উৎপাদনে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লাখ টাকা, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য রপ্তানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগের ফলে উত্তরবঙ্গে কৃষিপণ্যের উৎপাদন থেকে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পথ আরও সুগম হবে।
কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে এনআরবিসি ব্যাংক। নতুন এ চুক্তির মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের কাছে সহজতর অর্থায়ন পৌঁছে দিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে।
NRBC Bank Signs Agreement with Bangladesh Bank to Support Agriculture-Based Economic Hub in Northern Bangladesh
Bangladesh Bank has established a Tk. 3,000 crore refinancing fund to develop an agriculture-based special economic hub in the northern region of the country, with the aim of ensuring food security, creating employment, reducing poverty, and contributing to overall economic development. NRBC Bank PLC has signed an agreement with Bangladesh Bank to disburse loans to eligible beneficiaries under the refinancing scheme.
The agreement was signed on Monday, August 31, 2026, at the Jahangir Alam Conference Room of Bangladesh Bank in the presence of Bangladesh Bank Deputy Governor Dr. Md. Kabir Ahmed. On behalf of their respective organizations, AKM Saiduzzaman, Director of the Agricultural Credit Department-2 of Bangladesh Bank, and Dr. Md. Touhidul Alam Khan, FCMA, Managing Director & CEO of NRBC Bank PLC, signed the agreement. Bangladesh Bank Spokesperson and Executive Director Arif Hossain Khan, Mir Md. Abbas Ali, Head of Credit Risk Management Division of NRBC Bank, along with senior officials from both organizations, were present at the signing ceremony.
The fund, initiated by the Agricultural Credit Department-2 of Bangladesh Bank, will create financing opportunities in agriculture production, storage, transportation, marketing, processing, agriculture-based industries, and exports across the districts of Rajshahi and Rangpur divisions. Under the program, NRBC Bank will place special emphasis on financing farmers, agriculture-based entrepreneurs, and entrepreneurs in the cottage, micro, small and medium enterprise (CMSME) sectors.
Eligible entrepreneurs will be able to avail themselves of loans at an interest rate of up to 9 percent, with a maximum repayment tenure of 36 months.
Under the fund, 15 percent of the financing will be allocated to agricultural production; 35 percent to agricultural product storage, transportation, marketing and infrastructure development; 35 percent to production and processing of agricultural products; and the remaining 15 percent to the export sector.
For agricultural production, an individual customer will be eligible for financing of up to Tk. 30 lakh. Financing of up to Tk. 40 crore will be available for storage, transportation, marketing, infrastructure development and processing, while up to Tk. 15 crore can be availed for agricultural product exports.
The initiative is expected to expand financing opportunities across the entire agricultural value chain in northern Bangladesh—from production and storage to processing, marketing and export. It will also facilitate the development of agriculture-based industries, create employment opportunities, increase farmers’ income, and unlock the broader economic potential of the northern region.
NRBC Bank is working continuously to promote agricultural and rural economic development, financial inclusion and entrepreneurship. Through this new agreement, the bank aims to further expand its inclusive financing initiatives by ensuring easier access to finance for farmers and agriculture-based entrepreneurs in the northern region.