09/02/2021
মুসলিম বিয়ের রীতি অনুযায়ী বিয়ের জন্য দেনমোহর অত্যাবশ্যক। যত কমই হোক, মোহর নির্ধারণ ছাড়া কোন বিয়ে পরিপূর্ণ হবে না। বিয়েতে ধার্যকৃত মোহর স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা পুরুষদের জন্য স্ত্রীকে দেনমোহর দেয়া আবশ্যক করেছেন। মোহর আদায় না করে স্ত্রীর সঙ্গে মেলামেশা করা মারাত্মক অপরাধ। এ ক্ষেত্রে স্বামীর কোনো ধরনের অজুহাত দেখিয়ে স্ত্রীকে মোহর দেওয়া থেকে বিরত থাকার আইনগত সুযোগ নেই।
এ সম্পর্কে রাসূল সা: বলেছেন, -
‘যে ব্যক্তি কোনো একটা পরিমাণ মোহরানা ধার্য করে কোনো নারীকে বিয়ে করল, অথচ আল্লাহ্ জানেন তা পরিশোধ করার ইচ্ছে তার নেই, এ ব্যক্তি আল্লাহর নামে তার স্ত্রীকে প্রতারিত করল এবং নাহকভাবে তার সতীত্ব নিজের জন্য হালাল মনে করে ভোগ করল এমন ব্যক্তি কিয়ামতে ‘জিনাকারী ব্যভিচারী হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে।’ (মুসনাদে আহমদ)
স্বামী যদি চাপ দিয়ে বা কৌশলে পূর্ণ দেনমোহর বা কিছু অংশ মাফ করিয়ে নেয়, তাহলে আল্লাহর বিচারে তা মাফ হবে না।
“এবং তোমরা নারীদেরকে দাও তাদের দেনমোহর খুশিমনে। এরপর তারা যদি স্বেচ্ছায় স্বাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বচ্ছন্দে ভোগ কর।“ (সুরা নিসা)
সাধারণত মোহর দুই ধরনের হয়ে থাকে।
তাৎক্ষণিক মোহর এবং বিলম্বিত মোহর।
তাৎক্ষণিক মোহর স্ত্রীর চাওয়ামাত্র পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে স্ত্রী তাৎক্ষণিক মোহর না পাওয়া পর্যন্ত স্বামীর সঙ্গে বসবাস ও শারীরিক মিলনে অস্বীকার করতে পারেন।
দেনমোহরের একটা নির্দিষ্ট অংশ থাকে যা তাৎক্ষনিক, অর্থাৎ স্ত্রী দাবী করা মাত্র দিয়ে দিতে হয় । সাধারণত কাবিননামার নির্দিষ্ট কলামে তাৎক্ষনিক দেনমোহরের অংশ উল্লেখ থাকে । অংশ দেওয়া হয়ে গেলে তাকে উসুল বলা হয়।
যে মোহর বিবাহবিচ্ছেদ (তালাক) অথবা স্বামীর মৃত্যুর পর পরিশোধ করতে হয়, তাকেই বিলম্বিত মোহর বলে। এ ছাড়া স্বামী সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী বা স্ত্রীদের দাবিক্রমে বিলম্বিত দেনমোহর পরিশোধ করতে হবে।
বিলম্বিত মোহর আদায়যোগ্য হয় ৩ টি ঘটনার সাপেক্ষে –
• স্বামী মৃত্যুবরণ করলে
• ডিভোর্স হলে
• অনুমতি ছাড়া একাধিক বিয়ে করলে
সোনালী লাইফ ইন্সুরেন্স আপনার স্ত্রীর দেন মোহর আদায়ের জন্য নিয়ে এসেছে ‘দেনমোহর’ বীমা। আপনি যদি আপনার দেনমোহর আদায় না করে থাকেন বা আদায় করা সম্ভব না হয়ে থাকে তবে একটি দেনমোহর বীমা করে আপনার স্ত্রীর হক আদায়ের বেবস্থা করে নিজেকে পাপ মুক্ত করুন।
যত টাকা দেন মোহর আদায় করার কথা কাবীন নামায় লিখা রয়েছে তার হিসাব ধরে দীর্ঘ মেয়াদে একটি বীমা পলিসি করে দিন,আপনি জীবিত থাকুন বা না থাকুন আপনার স্ত্রীর দেন মোহর আদায় হয়ে যাবেই ইনশাআল্লাহ।
আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন বিস্তারিত জানতে ও দেন মোহর বীমা পলিসি করতে কল করতে পারেন - আখতার উজ জামান, মোবাইল- ০১৭০০ ৭৭ ৯০ ০৫ এ।