Surjo Development MCS Ltd.

Surjo Development MCS Ltd. Make your life better with Us.

আমাদের কাজ ও সেবা সমূহ ঃ


🔴 গরীব ও মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা ।
🔴 গর্ভবতী মা ও বোনদের কে প্রাথমিক মেডিক্যাল চেক-আপ ও প্রাথমিক ঔষধ বিতরণ করা ।
🔴 গরীব রুগীদের মেডিক্যাল চেক-আপ ও প্রাথমিক ঔষধ বিতরণ করা ।
🔴 নারীদের স্বল্প মেয়াদী কর্মমূখী ট্রেনিং করানো ।
যেমন ঃ সেলাই, কম্পিউটার, ফুড, হাঁস-মুরগি, গবাদিপশু ও মাছ চাষ ইত্যাদি ।
🔴 সদস্যাদের মাঝে স্বল্প মেয়াদী বিনিয়োগ প্রদান করে তাদের কে

সাবলম্বি করে গড়ে তুলতে পরামর্শ প্রদান করা ।

🔴 দুর্ঘটনা ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পরিবারের সদস্য ।
🔴 মৃত ব্যাক্তিদের ( দাফন -কাফন সামগ্রীক বা নগদ অর্থ বিতরণ করা ) ।
🔴 সামাজিক ও সচেতনতা মূলক বিভিন্ন সেমিনার ও র‌্যালি আয়োজন করা ।
🔴 বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা ।

07/06/2024

১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট..

মহান আল্লাহ তাআ’লার বাণী:(১) নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। [সুরা ইনশিরাহ](২) আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। [সুরা তাল...
18/04/2024

মহান আল্লাহ তাআ’লার বাণী:

(১) নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। [সুরা ইনশিরাহ]

(২) আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। [সুরা তালাক্ব]

(৩) (জান্নাতে) আমি তাদের অন্তর থেকে সমস্ত দুঃখ-কষ্ট দূর করে দিবো। [সুরা আ’রাফ]

_______________________________

নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,

(১) শাহওয়াত (কামনা-বাসনা, ভোগ-বিলাস) দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, আর দুঃখ-কষ্ট দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। [সহীহ বুখারী]

(২) দরিদ্ররা ধনীদের অর্ধেক দিন (অর্থাৎ ৫০০ বছর) পূর্বে জান্নাতে প্রবেশ করবে।

_______________________________

মহান আল্লাহ তাআ’লার বাণী:

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সুরা ইনশিরাঃ ৫-৬।

26/03/2023

INVESTING IS BETTER THAN SAVINGS

✅এই যে পৃথিবীব্যাপী মুদ্রাস্ফীতি চলছে এই সময়ে আপনি ১০ টাকা সঞ্চয় করে রাখলে কিছুদিন পর দেখবেন সেটার ভ্যালু আর ১০ টাকা নাই, কমে গেছে। কিন্তু আপনি যদি ঐ ১০ টাকা কোন প্রডাক্টে ইনভেস্ট করেন ঠিক ই তার ভ্যালু কয়দিন পর বেড়ে যাবে। এই বাস্তবতা হয়ত এখন আপনারা সবাই জানেন!

✅যত সময় যাবে আপনার ইনভেস্টমেন্ট আপনার সম্পদ গড়ে তুলবে! প্রপার প্ল্যান করে ইনভেস্ট করলে সেটা অল্প সময়ে আপনাকে ভালো রিটার্ন এনে দিবে। অন্যদিকে আপনি সঞ্চয় করলে বছরে খুব বেশি হলে ৩% রিটার্ন পাবেন অন্যদিকে মুদ্রাস্ফীতি হবে ৬%।

✅ইনভেস্টমেন্ট করলে আপনি চাকরিজীবন থেকে দ্রুত ছুটি নিতে পারবেন! অন্যদিকে সঞ্চয় করতে থাকলে আপনার সারাজীবনই চাকরি করে যেতে হবে এটা অনেকটাই বাস্তবতা!

✅আপনি যদি এখন কোন ইনভেস্ট না করেন, এভাবেই একটা চাকরি করে আপনার জীবন পার করে দেন আপনার সন্তান বা পরবর্তী প্রজন্মকেও আপনার মতই চাকরির পেছনে ছুটতে হবে!

🔥মোটকথায়, আপনি ইনভেস্ট করলে টাকা আপনার হয়ে কাজ করবে!

06/08/2022
নতুন যাএা.......শুভ কামনা।
16/07/2022

নতুন যাএা.......শুভ কামনা।

02/06/2022

দারিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ

১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে!
২। দাঁড়িয়ে প্রশ্রাব করার কারণে!
৩। প্রশ্রাবের জায়গায় অজু করার কারণে!
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে!
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে!
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে!
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!

সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ

১। কুরআন তেলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।আমিন।

সংগৃহিত।

25/05/2022

যে ৭ টি কারণে বাংলাদেশের মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন.

১. ভুল জমি বা ফ্ল্যাট কেনা।
দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা বরশি ফেলে বসে আছে টোপ গেলার জন্য এবং এ টোপ হচ্ছে মধ্যবিত্ত। কেনার সময় আপনাকে যে জমি দেখানো হয়েছে আসলে তা হয়তো কেনাই হয়নি। এ জমি কিনলেন তো বুড়িগঙ্গায় কষ্টের টাকা বিসর্জন দিলেন। সর্বস্ব হারানো মানুষটির এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই করার থাকে না। আশেপাশে তাকালেই এদের হাতে পথের ফকির হওয়া অনেককেই দেখবেন।
উল্টাপাল্টা ডেভেলপার থেকে ফ্লাট কিনলেও একই দশা অপেক্ষা করছে।

২. অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়া কোম্পানি।
এরা পঞ্চাশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় অফার করবে। কমদাম দেখে মধ্যবিত্তরা ঝাঁপ দেবেন। এর মধ্যে সামান্য কয়েকজনকে পণ্য সরবরাহ করা হবে, বাকি অসংখ্য অর্ডারকারিকে দেবে না, সোজা কথায় তাঁদের টাকা মেরে দেওয়া হবে। বঞ্চিতরা এ কোম্পানির মালিককে জীবনেও ধরতে পারবেন না। কারণ ইতোমধ্যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে, গড়ে তুলেছে মাস্তান বাহিনী, চড়ে বুলেট প্রুফ গাড়িতে, বাস করে দূর্গে।

৩. ক্রেডিট কার্ড।
নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় যেমন মন খচখচ করে করে ক্রেডিট কার্ড দিয়ে কেনার সময় তা করে না। তাই সব কিছু কিনে ফেলতে ইচ্ছে করে। এভাবে অনেক বেদরকারি জিনিস কেনা হয়। একবারও মনে আসে না যে, ক্রেডিট কার্ড কোম্পানি প্রায় ত্রিশ পার্সেন্ট সুদ আরোপ করবে। মানে ১০০ টাকার জিনিস আসলে আপনি কিনছেন ১৩০ টাকায়। এটি এমন একটি গর্ত, যেখানে ঢুকা যায়, কিন্তু বের হতে জান বেরিয়ে যায়। মিনিমাম পেমেন্টের গাড্ডায় পড়লে শেষ।

৪. শেয়ার বাজার।
এটি এমন একটি সুড়ঙ্গ যার ওপর পারে অপেক্ষা করছে অভিজ্ঞ খেলোয়াড়েরা। ভালোভাবে এ বাজার না বুঝে সে সুড়ঙ্গে টাকা ঢুকালেন তো অপর প্রান্তে অপেক্ষামান ফিল্ডাররা ক্রিকেট বলের মতো তা খপ করে লুফে নেবে। তার মানে আপনি আউট! পারমানেন্ট আউট।

৫. অতিরিক্ত মুনাফার লোভ।
যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে তখনই সে প্রতিষ্ঠানে লাল পতাকা কল্পনা করবেন। মানে হচ্ছে প্রতিষ্ঠানটি লালবাতি জ্বালিয়ে ভাগবে, তার টিকিটার খোঁজও আপনি পাবেন না। এটা কি সম্ভব? এদের হাতে কি আলাদীনের চেরাগ আছে? না নেই।

৬. ব্যবসা করার জন্য অন্যকে টাকা দেওয়া।
আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা অন্যকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে সব হারাননি। দুটো কারণে এটা হয়। প্রথমত যিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন তিনি নিজেই মার খেয়েছেন, ফেরত কোত্থেকে দেবেন? দুই নম্বর হলো টাকা মেরে দেওয়া। কয়েকমাস লাভ দিয়ে তারপর অস্বীকার! লাভ তো দূরের কথা আসলই ফেরত পাওয়া যায় না। তাই ব্যবসা যদি নিজে বুঝেন তাহলে করবেন, না বুঝে লাভের আশায় অন্যকে টাকা দিলেন মানে ব্যাংকের চেক কাটলেন না, নিজের ভাগ্যকেই নিজে কেটে দিলেন। দুনিয়ার কোনো সার্জনের সাধ্য নেই তা জোড়া লাগানোর।

৭. অন্ধ প্রতিযোগিতা।
আমাদের একটা বাজে অভ্যাস হলো অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা। পাশের বাসায় ৪২ ইঞ্চি টিভি কেনা হয়েছে! আমারও কিনতে হবে। কেউ গাড়ি কিনেছে! ধারকর্জ করে আমাকেও কিনতে হবে। ফলাফল হচ্ছে, পায়ের নিচের মাটি সরে যাওয়া। এ ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না। ফালতু প্রতিযোগিতার কারণে সে ছাতা তো কবেই বিক্রি করে দিয়েছি!
তাহলে কী করবেন?

উত্তর: উপরের কোনোটিই করবেন না। টাকাও নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। হাতের ছাতা হাতেই থাকুক, বর্ষাকালের জন্য।

দুরের মানুষ আসুক কাছেকাছের জন থাকুক পাশেমন ছুটে যাক মনের টানেনয়া চান্দের আগমনেঈদ কাটুল খুশী মনে***** ঈদ মোবারাক ****
02/05/2022

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****

https://www.jagonews24.com/religion/islam/744401
07/03/2022

https://www.jagonews24.com/religion/islam/744401

পরিবারের প্রতি দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ব প্রথম পরিবারের ...

https://www.jagonews24.com/religion/islam/743032
03/03/2022

https://www.jagonews24.com/religion/islam/743032

সাধ্যের বাইরে অতিরিক্ত চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোনোভাবেই অতিরিক্ত চাপ নেওয়া ঠিক নয়। নবিজী সাল্লাল্...

Address

Gulshan
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801765510444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surjo Development MCS Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Surjo Development MCS Ltd.:

Share