02/10/2026
গ্রামীণ ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর এবং শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি উপলক্ষে আজকের প্রথম আলো ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
অর্ধশতাব্দীর দীর্ঘ এই পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্যের গল্প নয়; এটি কোটি মানুষের জীবন বদলের গল্প, দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের গল্প এবং বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে একটি অনন্য উদ্যোগের বিস্তৃত হয়ে ওঠার গল্প।
গ্রামীণের পাঁচ দশকের এই অভিযাত্রায় রয়েছে অসংখ্য মানুষের স্বপ্ন, শ্রম, সাহস, সাফল্য ও পরিবর্তনের গল্প। রয়েছে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন, আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়া এবং একটি ধারণা কীভাবে সময়ের সঙ্গে বিশ্বব্যাপী প্রভাব সৃষ্টি করতে পারে—তারই বাস্তব অভিজ্ঞতা।
শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের দুই দশক পূর্তির এই বিশেষ সময়ে ফিরে দেখা যাক সেই গৌরবময় ইতিহাস, অর্ধশতকের সংগ্রাম, অর্জন ও বিশ্বজয়ের অনুপ্রেরণাময় গল্পগুলো।
গ্রামীণের ৫০ বছরের পথচলার গল্প জানতে আজকের প্রথম আলো ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর বিশেষ ক্রোড়পত্রটি পড়ার আমন্ত্রণ রইল।
--------------------------