04/12/2022
জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে, বীমা করি প্রতি জনে- এই স্লোগান সামনে রেখে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) -এ শুরু হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত দুই দিন ব্যাপী বীমা মেলা ২০২২। মেলায় বরাবরের মতো বাংলাদেশের জীবন বীমা শিল্পের পথিকৃত এবং প্রথম সম্পূর্ন আইটি সুবিধার মাধ্যমে সেবা প্রদানকারী সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী অংশগ্রহন করেছে। সোনালী লাইফ- এর সুসজ্জিত স্টল থেকে কোম্পানীর সেবা, বীমা সেবা এবং জীবন বীমা শিল্পের তথ্য খুব সহজেই গ্রাহক জানতে পারবেন।
মেলার উদ্বোধনী দিনে সোনালী লাইফ- এর স্টল পরিদর্শন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীমুল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) -এর সম্মানীত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েসন (বিআইএ)-এর প্রেসিডেন্ট জনাব শেখ কবির হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি জনাব বিএম ইউসুফ আলী প্রমুখ ।
মেলায় আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মীর রাশেদ বীন আমান। এ সময় আরোও উপস্থিত ছিলেন আইডিআরএ ও বিআইএ -এর উর্দ্ধতন কর্মকর্তাসহ বীমা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।