Being A Trader Academy

Being A Trader Academy Welcome to Being A Trader Academy

আমাদের সাথে থাকুন,ট্রেড জানুন, অনুভব করুন তারপর ট্রেড করুন।

ফরেক্স ট্রেড করার সুবিধাঃ====++++====++++====  - ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন...
04/12/2022

ফরেক্স ট্রেড করার সুবিধাঃ
====++++====++++====


- ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।

- ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।

- ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।

- আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।

- সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।

উল্লেখ করা বাঞ্ছনীয়, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।

আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন। ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেউপ

মনে রাখবেন,

When stock market is going down and down, in forex, one currency is always up!🌠

ফরেক্স স্ক্যাল্পিং , হয়ে উঠুন প্রফেশনাল স্ক্যাল্পার।==========================ফরেক্স স্ক্যাল্পিং কি?ফরেক্স স্ক্যাল্পিং ব...
01/12/2022

ফরেক্স স্ক্যাল্পিং , হয়ে উঠুন প্রফেশনাল স্ক্যাল্পার।
==========================

ফরেক্স স্ক্যাল্পিং কি?

ফরেক্স স্ক্যাল্পিং বলতে আমরা সর্ট টাইমের জন্য ট্রেড করার প্রক্রিয়াকে বুঝি। এর মাধ্যমে আমরা অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার ট্রেড ওপেন এবং ক্লোজ করে থাকি। সাধারণত একজন স্ক্যাল্পার যেকোনো পজিশন থেকে ট্রেড নেয়ার পর, ২-১০ পিপস লাভ হতেই ট্রেড ক্লোজ করে দেয়। এভাবে সারাক্ষন একই প্রক্রিয়া চলে। স্ক্যাল্পিং এর সবচেয়ে বড় সুবিধা হল প্রাইসের ছোট খাট প্রায় সব মুভমেন্ট কাজে লাগানো যায় এবং এর থেকে লস হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে।

কতটা সর্ট টাইমের জন্য ট্রেড ওপেন করা হয় এটা নির্দিষ্ট করে বলা যায় না। তবে একজন স্ক্যাল্পার ট্রেডার সাধারণত ৩ থেকে ৫ মিনিটের বেশি ট্রেড ওপেন রাখেন না। এবং তিনি ২০ পিপসের বেশি প্রফিট করার চেষ্টাও করেন না।⚠️

তবে স্ক্যাল্পিং করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা বাঞ্ছনীয় যে কত বড় ভলিউম নিয়ে ট্রেড করা হচ্ছে এটা প্রফিটের উপর বেশ বড় প্রভাব ফেলে। অবশ্য লস কতটা হচ্ছে তাও এর উপরেই নির্ভর করে। তাই একজন স্ক্যাল্পার সব সময় স্বল্প ভলিউমে ট্রেড করেন।
তবে যদি সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেন এবং সেই সাথে লস রিকভার করার ভাল কোন স্ট্রাটেজি থাকে আপনার, তাহলে আপনি বড় ভলিউমে এন্ট্র নিতে পারেন।💰
যেহেতু সর্ট টাইমের জন্য আপনি ট্রেড করছেন, বার বার পজিশন ওপেন করছেন এবং কুইক টাইমের মধ্যে ক্লোজ হচ্ছেন তাই আপনাকে অর্ডার প্লেস করার উপরে ভাল সময় ব্যয় করতে হচ্ছে। তাই একজন স্ক্যাল্পারের জন্য কিছু বিষয় গুলো জানা খুবই দরকার।

একজন স্ক্যাল্পারের কোন বিষয়গুলো জানা দরকার?🤔
----------------------------------------------------------------
আপনাকে এমন সব টুলস নিয়ে কাজ করতে হবে যার আছে খুব লো স্প্রেডস। যেমনঃ
১. যেসকল ফরেক্স কারেন্সির হাই লিকুইডিটি আছে তা নিয়ে কাজ করতে হবে। (যেমনঃ EURUSD, GBPUSD, USDJPY)
২. গোল্ড এবং অয়েল এ ট্রেড করা যেতে পারে।
৩. এমন কোন ব্রোকারের সাথে ট্রেড করতে হবে যা আপনাকে সারাক্ষন লাইভ ফিড দেখাচ্ছে।

স্ক্যাল্পিং করার বিশেষ সুবিধা কি কি?😃
---------------------------------------------
১. খুব অল্প সময়ের মধ্যে আপনি টাকা উপার্জন করতে পারছেন।
২. সাপোর্ট/রেসিস্ট্যান্স ব্রেক আউটের মত সিম্পল স্ট্রাটেজি ফলো করেই লাভ করা যায়।

স্ক্যাল্পিং করার অসুবিধা কি?😲
-----------------------------------
১. প্রফিটেবল ট্রেডের সংখ্যা অবশ্যই লস করা ট্রেডের থেকে বেশি হতে হবে। কারন দিন শেষে এই দুই এর পার্থক্য হচ্ছে আপনার লাভ।
২. এই ক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড রেশিও খুব একটা কাজে আসবে না কারন স্ক্যাল্পার ট্রেডারদের টেন্ডেন্সি হচ্ছে টেক প্রফিটের তুলনায় বড় স্টপ লস
সেট করে প্রফিট তুলে নেওয়া। অর্থাৎ, তারা ১০ পিপস প্রফিট সিকিউর করার জন্য ১২-১৫ পিপস লস করার রিস্ক নিয়ে থাকেন।

দক্ষ স্ক্যাল্পার হয়ে উঠুন এই কামনা রইল।✌️😊

ফরেক্স ট্রেড করার সুবিধাঃ====++++====++++====একটি বিশাল সম্ভাবনার মার্কেট যেখানে প্রতিদিন প্রায় ৫ লক্ষ্য কোটি ডলার এর কে...
30/11/2022

ফরেক্স ট্রেড করার সুবিধাঃ
====++++====++++====

একটি বিশাল সম্ভাবনার মার্কেট যেখানে প্রতিদিন প্রায় ৫ লক্ষ্য কোটি ডলার এর কেনাবেচা হয় সেই মার্কেট এ প্রবেশ করতে আপনাকে ও অনেক বড় পুঁজি নিয়ে নামা দরকার ছিল।
- আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।

- মাত্র 100 ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ। তাছারা প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য পেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।

- ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।

- ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।

ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।
মনে রাখবেন,

When stock market is going down and down, in forex, one currency is always up!🚀

সেই ভাল ট্রেডার , যে লস রিকভার করতে জানে!✅“যে লস করেনা, সে ভাল ট্রেডার নয়। ঐ ব্যক্তিকে ভাল ট্রেডার বলা যায়, যে লসগুলো রি...
30/11/2022

সেই ভাল ট্রেডার , যে লস রিকভার করতে জানে!✅

“যে লস করেনা, সে ভাল ট্রেডার নয়। ঐ ব্যক্তিকে ভাল ট্রেডার বলা যায়, যে লসগুলো রিকভার করতে পারে”।

এটা হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য এক বিশেষ ধরনের মন্ত্র যা সবার মনে রাখা উচিৎ। যে লস করে না তাকে আমরা ভাল ট্রেডার বলতে পারিনা। কারন সে হয়ত রিস্ক কম নেয়, সে হয়ত সাহস করে খুব বেশি ট্রেড এ নামে না। তার মানে দাঁড়াচ্ছে সে ট্রেড কম করে। যে ট্রেড করে কম, তার ট্রেডের জ্ঞান কম। যার ট্রেডের জ্ঞান কম, তাকে আপনি ভাল ট্রেডার কি করে বলবেন?🤔

*আপনি ভাল ট্রেডারদের কিভাবে যাচাই করবেন?*⚠️

যে ব্যাক্তি সাহস করে রিস্ক নিয়ে ট্রেডে নামতে পারে এবং এই প্রক্রিয়ায় যে লস হয় তা রিকভার করে নিতে সক্ষম হয়, তাকেই আমরা বলব ভাল ট্রেডার। কারন ট্রেডে রিস্ক থাকবেই, লস হবেই কিন্তু আমরা লস গুলো রিকভার করে নিব নিজেদের বুদ্ধি ও দক্ষতা খাঁটিয়ে।

*ভাল ট্রেডার না হতে পারার লক্ষন কি কি?*

আপনি আপনার ট্রেডের লস গুলো কিভাবে ম্যানেজ করেন, তার ওপর ভিত্তি করেই আপনি নির্ণয় করতে পারবেন যে আপনি ভালো নাকি খারাপ ট্রেডার।

মূলত আপনি ভাল ট্রেডার কিনা সেটা বুঝার ৫ টা উপায় রয়েছেঃ

* আপনি যদি সিস্টেম না বুঝে ট্রেড করেন তাহলে আপনি ভাল ট্রেডার নন।
* আপনি যদি ইমশনের বশে কোন ট্রেড এ নেমে পড়েন তাহলে আপনি ভাল টেডার নন।
* আপনি যদি স্টপ লস মুভ করে আরও বড় লসে পড়েন তাহলে আপনি ভাল ট্রেডার নন।
* আপনি যদি নিজে কিছু না বুঝে পরের উসকানিতে ট্রেড করে বসেন তাহলে আপনি ভাল ট্রেডার নন।
* আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে না জানেন তাহলে আপনি ভাল ট্রেডার নন।

***কিন্তু আপনি তখনই ভাল ট্রেডার হবেন যখনঃ

* আপনি সুন্দর ট্রেড ম্যানেজমেন্ট শিখবেন।
* আপনি লসগুলো ঠাণ্ডা মাথায় নিতে শিখবেন।
* আপনি একটা ট্রেডিং প্ল্যান অনুযায়ী আগাবেন।
* আপনার লস গুলো খুব বেশি বড়ও হবেনা, কারন আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন।
* আপনি বুঝতে শিখবেন যে লস খুব স্বাভাবিক ব্যাপার।
* লস খেয়ে ভেঙে পড়বেন না, বরং ফাইট ব্যাক করে আবার প্রফিটে ফিরে আসতে পারবেন।

*ভাল ট্রেডার হতে হলে আসলে কি জানা প্রয়োজন?*

আমি গতকাল সন্ধ্যায় পরিচিত এক ট্রেডারের সাথে কথা বলছিলাম এই সব নিয়ে। ইমোশনাল হয়ে ট্রেড করা, রিস্ক ম্যানেজমেন্ট করে চলা এই সব নিয়ে আলোচনা করলাম আমরা। আসলে শৎকরা ৯০ ভাগ ট্রেডারদের - কীভাবে ট্রেড করতে হয়, কখন ট্রেড নিতে হয়, এই সব জানার কোনো প্রয়োজনবোধই নেই। এই সব আনুশাঙ্গিক ব্যাপার এড়িয়ে যায়। অথচ এগুলো একজন ভাল ট্রেডার হতে চাইলে আপনার জন্য অতিব গুরুত্বপূর্ণ।💯✅

অনেকে মনে করে এই বিষয়গুলো আসলে ট্রেডার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা ঠিক যে এই সব জ্ঞানের সরাসরি কোন ভ্যালু আপনি হয়তো বা পাচ্ছেন না। কিন্তু এই জ্ঞান না থাকার ফলে একদিন কোন ক্রিটিকাল মুহূর্তে আপনি বিশাল বিপদেও পড়ে যেতে পারেন।😲

মাত্র ১০ ভাগ লোক আছে যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় এবং এরাই আসলে সফল হতে পারে। আপনি যদি এসবে একটু মনযোগী হন তাহলে হয়তো বা এই ১০ ভাগের মধ্যে আপনিও থাকতে পারবেন।🤔😃

এটা মনে রাখা দরকার যে, ট্রেডে লস খাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নই। এটা সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে। এর মানে এই না যে আপনি আসলে ট্রেড করতে জানেন না কিংবা আপনি আপনার সব ট্রেডেই লস খাবেন। সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়ুন। তবে হ্যা মানি-ম্যানেজমেন্ট, প্রাইস একশন ট্রেডিং নিয়ে একটু জেনে রাখার চেষ্টা করুন।📚

ট্রেডিং ক্যরিয়ার এর শুরুতে সাধারণত এই সকল ভুলগুলো যা একজন ট্রেডার এর একাউন্ট এবং ক্যারিয়ার এর ক্ষতিসাধন করে।নাম্বার ১....
20/11/2022

ট্রেডিং ক্যরিয়ার এর শুরুতে সাধারণত এই সকল ভুলগুলো যা একজন ট্রেডার এর একাউন্ট এবং ক্যারিয়ার এর ক্ষতিসাধন করে।

নাম্বার ১. কোনভাবেই লস মেনে নিতে না চাওয়া, যে কোন ব্যবসায়ে লাভ লোকসান খুবই স্বাভাবিক ঘটনা। যা মেনে নিতে না পারলে কি ব্যবসায়ী হয়ে উঠা সম্ভব ?

নাম্বার ২. কোন ট্রেড যখন বিপক্ষে যায় এই আশায় পজিশন ধরে থাকা যে প্রাইজ তার অবস্থান পরিবর্তন করে তার নেয়া ট্রেড এর পক্ষে চলে আসবে, যদিও লস এর পরিমান আশঙ্কাজনক অবস্থায় থাকে।

নাম্বার ৩. মার্কেট এ যা ঘটছে তা মেনে না নিয়ে নিজস্ব মত মার্কেট প্রাইজ এর উপর প্রতিষ্ঠিত করতে চাওয়া, এই সাইকোলজিটি অনেকটা এমন যে তখন একজন ট্রেডার মার্কেট এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান ” আমিই সঠিক মার্কেট ভূল”।

নাম্বার ৪. একটি ট্রেড এর মান এর বিবেচনা করতে হলে কিছু বিষয় পর্যালোচনা করা প্রয়োজন যেমন ট্রেন্ড এর দিক, শক্তিমত্তা এছাড়াও আরও কিছু বিষয়, কিন্তু একজন অদক্ষ ট্রেডার তেমন কিছুই পর্যালোচনা না করে, মূল লক্ষ্যে থাকে কত টাকা আয় করা যাবে তার উপর। যা তার সঠিকভাবে মার্কেট উপলব্ধি করার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

নাম্বার ৫. রিভেঞ্জ ট্রেডিং- যখন কোন ট্রেড থেকে লস মেনে নিতে হয় এবং তার পর মার্কেট আবার ট্রেড এর দিকে মুব করে তখন যে কোন ট্রেডারগন এরই কষ্ট হয়, তবে অভিজ্ঞ ট্রেডারগন তা মেনে নিয়ে আবার নতুন পরিকল্পনা করে এগিয়ে যান। কিন্তু অনভিজ্ঞ একজন ট্রেডার প্রচন্ড রেগে যান এবং রাগ থেকে ভূল সিদ্বান্ত নেন, যেমন এই ট্রেড আমার যতটুকু লস এর কারন হয়েছে তা আমাকে তুলতেই হবে, যে করেই হোক প্রয়োজন এ সারারাত ট্রেড করবো তবুও, ট্রেড এর ভলিউম বাড়িয়ে, অযৌক্তিক ট্রেডিং আরও অনেক ভূল।

নাম্বার ৬. মার্কেট সম্ভাব্য ট্রেন্ড এর পরিবর্তন যদিও তিনি বুঝতে পারেন, তারপরও নিজের অবস্থান এ থাকা বা একগুঁয়ে মানসিকতা।

নাম্বার ৭. বিশাল এই মার্কেট এ আপনি যে কোন পরিমান পূঁজিই বিনিয়োগ করেন না, তা মার্কেট ছোট একটি সময়ের ক্যান্ডেল এর পরিবর্তন এর জন্য যথেষ্ট নয়, তাই ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে যা আপনার ব্যক্তিত্বের সাথে যায় এবং সে অনুযায়ী ট্রেড করা, কিন্তু এর অদক্ষ ট্রেডার এর সাধারণত নিজস্ব সিস্টেমই থাকে না থাকলেও তা অনুসরণ করেন না।

নাম্বার ৮. প্রাইজ এর কোন একটি পরিবর্তন এর আভাস পেয়েছেন বা অনুমান করেছেন, বা বিল্ড হতে দেখেছেন কিন্তু যখন সঠিক সময় এসেছে তখন সিদ্ধান্তহীনতায় ভোগা এবং সুযোগ মিস করে ফেলা।

নাম্বার ৯. নিজস্ব প্রবৃত্তি বা অন্তর্নিহিত মনোভাব কে সঠিক সময়ে না শোনা।

নাম্বার ১০. সময়ের সাথে সাথে ট্রেডিং এ সফলতার একটি প্যাটার্ন তৈরি করা এবং বেশ ভালো ফলাফল ও আসে কিন্তু একটি বা দুটি ভূল ট্রেড এর ফলে সকল প্রফিট হারিয়ে ফেলা এবং একই ঘটনার পুনরাবৃত্তি।









আপনি কি যতটা অসৎ তার চেয়ে অধিক সৎ?  আপনি কি সবসময় সত্য কথা বলেন? অথবা আপনার কি এমন স্বভাব রয়েছে, একটি ঘটনাকে বেশ অতির...
19/11/2022

আপনি কি যতটা অসৎ তার চেয়ে অধিক সৎ?

আপনি কি সবসময় সত্য কথা বলেন? অথবা আপনার কি এমন স্বভাব রয়েছে, একটি ঘটনাকে বেশ অতিরঞ্জিত করে উপস্থাপন করা?

আমার এক আত্মীয়, যিনি একটি ঘটনাকে যতটা তার চেয়ে অনেক বাড়িয়ে রং লাগিয়ে তারপর বলতে পছন্দ করেন। যদিও তিনি এই বিষয়ে সচেতন, কারণ তাকে ধরিয়ে দিতে গেলে তিনি বলেন রং লাগিয়ে/অতিরঞ্জিত বাড়িয়ে না বললে নাকি গল্প মজার হয়না।

আমার মধ্যেও এ স্বভাব রয়েছে কিছুটা বাড়িয়ে বলা, মিথ্যা না হলেও যখন একজন বিক্রয়কর্মী হিসেবে কিছু বিক্রি করতে যেতাম তখন কিছুটা বাড়িয়ে বলতে বলতে তা একটা সময় অভ্যাস এই পরিনত হয়ে যায়। কিন্তু আমার স্ত্রী আমার একজন ভালো বন্ধুও তিনি অতিরঞ্জিত কোন বিষয় বলাকে পছন্দ না করায় আমি প্রথম ধাক্কা খাই, তিনি আমাকে বুঝিয়ে বলতে থাকেন, এই ঘটনাটি যেভাবে ঘটেনি তেমনভাবে বলাও একভাবে মিথ্যাকে সমর্থন করা, যা কোনভাবেই ভালো অভ্যাস নয়।

সত্য বলা বেশ জরুরী, এটি আমাদের জীবনে অনেক ভূল করা থেকে দূরে থাকতে সহায়তা করে, সত্য বললে মানসিকভাবে অনেক জটিলতা থেকে মুক্ত থাকতে পারি এবং এর উপর ভিত্তি করে তৈরি হওয়া সম্পর্ক, অর্জন, সবকিছুই আনন্দদায়ক এবং প্রয়োজনীয় সত্য বলার অভ্যাস আমাদের ট্রেডিং ক্যারিয়ার এ ও অনেক ভূল থেকে রক্ষা করবে বলে আশা করি।

যদি অতিরঞ্জিত করার অভ্যাস থাকে তাহলে আপনি ট্রেডিং নিয়ে ও বাড়িয়ে বলতে শুরু করবেন, যা হয়নি তাও বলা শুরু করবেন। যারা অতিরঞ্জিত করতে পছন্দ করে তারা নিজের মনের জগতে এক ধরনের ঘটনা কল্পনা করে যা সত্য নাও হতে পারে এবং তাই তারা বর্ণনা করে, কিন্তু এই স্বভাব এর ফলে মার্কেট এ ও যা ঘটছে তা না স্বীকার করে যদি নিজের মনের মতো অতিরঞ্জিত করে ভাবেন, তাহলে মার্কেট এই ভূল এর জন্য পানিশড করতে ভূল করবে না। আপনার সফলতা নিয়ে নিজের কাছে এবং অন্যের কাছে মিথ্যা বলতে শুরু করবেন।

এই অভ্যাস আপনার নিজের সাথে মিথ্যা বলতেও প্ররোচিত করবে যদিও আপনি ইমোশনাল ও বাজে ট্রেড করেন । নিজের কাছে নিজেই বাড়িয়ে বলবেন যে “আমি তো রুলস এর মধ্যেই আছি”। যদি এই অভ্যাস থাকে তাহলে যখন অন্যদের ট্রেডিং সফলতা নিয়ে প্রশ্ন করবে এবং দেখতে চাইবে বা জানতে চাইবে আপনি তখন প্রচন্ড বিব্রতকর অবস্থায় পড়বেন। তাই সত্য বলার অভ্যাস আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

Earn unlimited from trading, Wanna learn how to trade effectively please Join with us.ট্রেডিং থেকে প্রচুর উপার্জন করুন, ...
16/11/2022

Earn unlimited from trading, Wanna learn how to trade effectively please Join with us.

ট্রেডিং থেকে প্রচুর উপার্জন করুন, কীভাবে সফলভাবে ট্রেড করতে হয় তা শিখতে চান? অনুগ্রহ করে আমাদের সাথে যোগ দিন।

বি.দ্র: স্মার্টফোন অথবা কম্পিউটার থাকতে হবে।

"Trade is a mind game, the professionals are here for earning money, and they are not going to give up anyway, so trade ...
15/11/2022

"Trade is a mind game, the professionals are here for earning money, and they are not going to give up anyway, so trade carefully” - Being A Trader Academy

আমাদের করা প্রতিটি কাজেরই কোন না কোন লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। যদি কোন কাজ করতে যেয়ে কারণ স্পষ্ট না হয় তাহলে লক্ষ্য পু...
15/11/2022

আমাদের করা প্রতিটি কাজেরই কোন না কোন লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। যদি কোন কাজ করতে যেয়ে কারণ স্পষ্ট না হয় তাহলে লক্ষ্য পুরন সম্ভব নয়, এমনকি ঐ কাজে পরিপূর্ন গতি লাভ ও সম্ভব নয়। তাই জীবনে যে কোন কর্মশুরু করার পূর্বে প্রথমে যে বিষয়গুলো স্পষ্ট হতে হবে তা হল আমি কেন এই কাজটি করবো। যখন কেন আমরা স্পষ্ট হবো, কিভাবে করবো তাও স্পষ্ট হবে। যা আমাদের শুধুমাত্র কাজেই নয় জীবনেও ব্যাপক পরিবর্তন সাধন করবে।
তেমনিভাবে ট্রেডিং শুরু করার পুর্বে আমাদের স্পষ্ট হতে হবে কেন আমরা ট্রেড করবো এবং তা স্পষ্টভাবে ডায়েরীতে লিখে ফেলতে হবে। তাহলে যখনই ট্রেড করতে যেয়ে পথ হারিয়ে ফেলবো এই কারণগুলো আমাদের সঠিকপথে আসতে সহায়ক ভূমিকা পালন করবে। আমি এই প্রশ্নগুলো করে শুরু করেছি আপনিও করতে পারেন আপনার মত করে।

১। আমি কি ধনী হওয়ার জন্য ট্রেড করছি?

২। নাকি একটু ভালো থাকার জন্য ট্রেড করছি?

৩। নাকি সময়ের স্বাধীনতার জন্য ট্রেড করছি?

৪। ট্রেড এর সর্ব্বোচ্চ সুবিধা পেতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তা করতে কি আমি প্রস্তুত?

৫। ট্রেড শিখতে হলে যে সময় এবং মনোনিবেশ প্রয়োজন আমি কি তা করছি বা করতে পারবো?

এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনার ডায়েরিতে লিখে রাখুন, তারপর সকল উত্তর মূল্যায়ন করুন। তারপর শুরু করুন ট্রেড অনেক দীর্ঘ সময়ের প্রফেশন এবং এই মার্কেট এর পরিধিও বিশাল ( শেয়ার/কারেন্সি বা ফরেক্স ট্রেডিং) সুতরাং আপনি যে কোন সময়ই শুরু করতে পারেন। কিন্তু ইমোশনাল হয়ে ট্রেড শুরু করবেন না। এটিই ধ্বংসের সবচেয়ে বড় কারণ একজন সম্ভাবনাময় ট্রেডার এর জন্য।

ফরেক্স ট্রেডিংঃ ফরেক্স কি?FOREX অর্থ বৈদেশিক মুদ্রার লেনদেন। যখনই আমাদের ভিন্ন দেশ থেকে কিছু ক্রয় বা ভিন্ন দেশে কিছু বিক...
11/11/2022

ফরেক্স ট্রেডিংঃ ফরেক্স কি?
FOREX অর্থ বৈদেশিক মুদ্রার লেনদেন। যখনই আমাদের ভিন্ন দেশ থেকে কিছু ক্রয় বা ভিন্ন দেশে কিছু বিক্রয় করার প্রয়োজন হয় তখনই আমাদের সেই দেশের মুদ্রা ক্রয় এর প্রয়োজন হয় যার ফলেই আমাদের মুদ্রার বিনিময়ে সেই দেশের মুদ্রা আমরা ক্রয় করি। এই প্রক্রিয়াটিই হল ফরেক্স।

যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা বিনিময় এর সাথে সক্রিয়ভাবে জড়িত থাকেন তাদের বর্ননা করতে ফরেক্স ট্রেডিং শব্দের ব্যবহার করা হয়, প্রায়ই এর মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক সুবিধা লাভ করা বা আয় করা।

যাদের কারেন্সি ক্রয় বা বিক্রয় এর মূল লক্ষ্য হল কারেন্সির মূল্য বৃদ্ধি বা কমার উপর নির্ভর করে লাভ করা তাদের মূলত স্পেকুলেটর বলা হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন হেজ ফান্ডগুলো যারা মূলত তাদের নেয়া পজিশন এর নিরাপত্তার স্বার্থে কোন ঘটনায় কারেন্সির অপ্রত্যাশিত প্রাইজ মুভমেন্ট থেকে তাদের একাউন্টকে নিরাপদ রাখার জন্য।

কোন রিটেইল ট্রেডিং প্লাটফর্ম এ একজন একক বিনিয়োগকারীর ফরেক্স ট্রেডার বলা হয়, একটি ব্যাংক এর ট্রেডার তাদের প্রতিষ্ঠান এর ট্রেডিং প্লাটফর্ম এর ব্যবহার করে থাকেন ট্রেড করার জন্য এবং হেজ ফান্ড প্রতিষ্ঠান গুলো তাদের নিজস্ব ফান্ড কখনো নিজেদের ঝুঁকিতেই ট্রেড করে থাকেন আবার কখনো কোন ব্যাংককে অথবা কোন ফান্ড ম্যানেজার দিয়েও ট্রেড করিয়ে থাকেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Being A Trader Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Being A Trader Academy:

Share