12/10/2025
উবার পাঠাও সহ অন্যান্য রাইট শেয়ারিং অ্যাপসের যাত্রী ও ড্রাইভার দের প্রতি:-
প্রথমে যাত্রী ভাইবোনদেরকে বলি, সব সময় অ্যাপসে যাওয়ার চেষ্টা করুন।
কন্টাকে বাইক ভাড়া করলে আপনার কাছে কিন্তু ও কোনো প্রমাণ নাই যে আপনি ড্রাইভার সাহেবের সাথে যুক্ত নন। কন্টাকে যাওয়াটা কিন্তু বৈধ নয়। পাঠাও বা উভার অ্যাপ এটাকে বৈধ হিসাবে তৈরি করে নিয়েছে। অন্তত আপনি যে তার সাথে যুক্ত নন এখানে আপনি একটা প্রমাণ তো দেখাতে পারবেন। ভাড়া কম দেওয়া লাগে সেটা মূল বিষয় নয়। সহজে পাওয়া যায় না এটাও মূল বিষয় নয়। মূল বিষয় হলো আপনাদের সেফটি। অ্যাপসের মাধ্যমে গেলে আপনারা অনেক ধরনের বিপদ থেকে মুক্ত থাকবেন।
এবার ড্রাইভার সাহেবদেরকে বলছি:-
আপনার পেছনে বসে থাকা যাত্রী। কি অন্যায় কাজের সাথে জড়িত সেটা আপনি জানেন না আপনি সামান্য কিছু টাকা বাড়তি আয়ের লোভে কন্টাকে তাকে নিয়ে যাচ্ছেন সে যদি কোন ভাবে কোন অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয় আর সাথে আপনাকে পাওয়া যায় আপনি কিন্তু কোনভাবেই প্রমাণ করতে পারবেন না যে আপনিও তার সাথে যুক্ত নন তাই সামান্য কিছু টাকা বাড়তি আয়ের লোভে কন্টাকে না যেয়ে অ্যাপসে যাওয়ার চেষ্টা করুন।