Sheikh Azizur Rahman

Sheikh Azizur Rahman Advocate & Advisor of Texas

I’m Md Sheikh Azizur Rahman — a lawyer turned financial advisor, helping you navigate the legal side of your finances.

Follow for clear tax insights, practical legal advice, and financial peace of mind.

08/08/2026

২০২৬-২৭ কর বর্ষে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন...

সঠিক কাগজপত্র বা ডকুমেন্টস না থাকার কারণে রিটার্ন সাবমিট করতে গিয়ে নানারকম জটিলতায় পড়তে হয়। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ২০২৬-২৭ কর বর্ষে ট্যাক্স রিটার্ন ফাইল তৈরি ও জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক এবং জরুরি কোন কোন ফাইলগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে....

চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা অন্য কোন পেশা- সবার জন্যই কোন কোন ডকুমেন্টস প্রযোজ্য, তা সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

#আয়কর #ট্যাক্স

26/07/2026

ট্যাক্স রিটার্ন সাবমিটের সুইটেবল টাইম : টার্নওভার ট্যাক্স ছোট ব্যবসায়ীদের জন্য বড় বিপদ! 🚨💼
ব্যবসা শুরু করা সহজ, কিন্তু আইনগত ও ট্যাক্স সংক্রান্ত ঝামেলা সামলে তা টিকিয়ে রাখা অনেকের জন্যই কঠিন! বিশেষ করে বর্তমান সময়ে "টার্নওভার ট্যাক্স" ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য মারাত্মক একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি, সময়মতো ট্যাক্স রিটার্ন জমা না দিলে গুণতে হতে পারে অতিরিক্ত জরিমানা এবং পড়তে পারেন আইনি জটিলতায়!

12/07/2026

সঞ্চয়পত্র, DPS ও FDR এর কাটা ট্যাক্স ফেরত পেতে দ্রুত ট্যাক্স রিটার্ন জমা দিন

কর বছর ২০২৬-২৭ শুধুমাত্র ৬৫ বছরের কম বয়স্ক পুরুষ করদাতাদের জন্য প্রযোজ্য আয়কর স্লাব
06/07/2026

কর বছর ২০২৬-২৭ শুধুমাত্র ৬৫ বছরের কম বয়স্ক পুরুষ করদাতাদের জন্য প্রযোজ্য আয়কর স্লাব

01/07/2026

নতুন কর বছরে রিটার্ন সাবমিটের সঠিক সময় : কর আইনের নতুন আপডেট

#ট্যাক্স #আয়কর

28/06/2026

নতুন আয়কর আইনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন

ছবিতে আমার পাশে বসা মানুষটি কেবল আমার শ্রদ্ধেয় সিনিয়রই নন, তিনি আমার কাছে একজন সত্যিকারের পথপ্রদর্শক।স্যার নানাবিধ সৃজনশ...
03/03/2026

ছবিতে আমার পাশে বসা মানুষটি কেবল আমার শ্রদ্ধেয় সিনিয়রই নন, তিনি আমার কাছে একজন সত্যিকারের পথপ্রদর্শক।

স্যার নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং ব্যক্তিত্ব ও আচরণে আপাদমস্তক একজন সত্যিকারের ভদ্রলোক। স্যারের কথার মাধুর্য ও পরিমিত প্রকাশভঙ্গি যে কাউকেই সহজেই মুগ্ধ করতে সক্ষম।

গতকাল স্যারের বিশেষ আমন্ত্রণে এক ইফতার প্রোগ্রামে অংশ নেওয়ার সৌভাগ্য হয়। ইফতার পরবর্তী আড্ডায় আমাদের পেশাগত প্র্যাকটিসের অবিচ্ছেদ্য অংশ ‘আয়কর’ সংক্রান্ত বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে স্যারের সহকারী এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন।

01/02/2026

Read this article on legal and tax matters by Sheikh Azizur Rahman

09/01/2026

আপনাদেরকে এক অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসারের ঘটনা বলি। যার সাথে আমি খুব কঠোর ব্যবহার করেছি। সেটার জন্য আমি খুব অনুতপ্ত।

গত দুই বছর পূর্বে একজন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসারের ট্যাক্স ফাইল আমি রিসিভ করি। তিনি নিজে যে খুব সম্মানিত মানুষ, সেটা তিনি বিভিন্ন এঙ্গেলে কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করেন এবং নিজেকে খুব ধার্মিক মানুষ হিসেবে উপস্থাপন করেন। অথচ বাস্তবে তিনি ব্যাংকে কোটি টাকা রেখে সুদ খাচ্ছেন, এবং নিজের কোটি টাকা থাকা সত্ত্বেও ব্যক্তিগত কাজের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছেন।

আমি প্রথম বছর তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। তিনিও সামনের বছরের মধ্যে এসব ঝামেলা শেষ করে ফেলবেন বলে আমাকে আশ্বস্ত করেন। কিন্তু দ্বিতীয় বছর তার ট্যাক্স ফাইল করার সময় দেখি কোনো পরিবর্তন নাই। আগের মতোই ব্যাংকের সাথে লেনদেনগুলো কন্টিনিউ করছেন। তার ওপর তিনি আবার ধর্মের বুলি আওড়াচ্ছেন, যা তিনি প্রথম বছরও বলেছিলেন। তিনি বয়স্ক মানুষ, হয়তো ভুলে গেছেন যে আমি তাকে গত বছর পরিশুদ্ধ হওয়ার জন্য বলেছিলাম।

এদিকে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি কয়েকটা এমন কথা বলি, যা উনার গায়ে লাগার মতো অপমানজনক ছিল। তিনি রেগে মেগে আগুন। উনি বলেন, তাকে এমন কটু কথা বলার সাহস কেউ কোনোদিন পায়নি, কোনো শিক্ষক সারাজীবন তার সামনে উঁচু স্বরে কথা বলার সাহস পায়নি। তিনি চাইলে তার ট্যাক্স ফাইল অ্যাটর্নি জেনারেলকে দিয়ে সাবমিট করাতে পারেন—আরও কত কথা। রীতিমতো ঝগড়া লেগে যায়।

আমি বললাম, আপনি যত কথাই বলেন না কেন, আপনি সুদের সাথে সম্পৃক্ত। যাই হউক, এই বছর উনার ট্যাক্স রিটার্ন সাবমিট করে সকল কাগজ পত্র বুঝিয়ে দিয়ে দেই, যাতে আগামী বছর আমার কাছে না আসলেও উনার ট্যাক্স রিটার্ন সাবমিটে কোন সমস্যা না হয়।

কয়েকদিন আগে উনি আমাকে কল দিয়েছিলেন। তিনি অনুধাবন করেছেন—আমি কঠিনভাবে কথা বললেও কথাগুলো সঠিক। তিনি আমাকে নসিহত করেছেন আরও হিকমতের সাথে কথা বলার জন্য।

আমিও ব্যক্তিগতভাবে অনুধাবন করছি—আমি একবারে বেশি, দুইবার একই ভুল দেখেই মেজাজ হারিয়ে ফেলেছিলাম। আর আমার আল্লাহ কত মেহেরবান—জেনে–শুনে এত এত অপরাধ করি, তবুও আল্লাহ নিজ মহিমায় আমাদের ক্ষমা করে দেন বলেই এখন পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে আছি।

আপনি বিদেশে অবস্থান করলেও চিন্তার কিছু নেই —সরকার এখন প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থায় ই-রিটার্ন সাবমিট করার সুবিধা দিয়েছ...
13/11/2025

আপনি বিদেশে অবস্থান করলেও চিন্তার কিছু নেই —
সরকার এখন প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থায় ই-রিটার্ন সাবমিট করার সুবিধা দিয়েছে।

আপনার টিআইএন খোলা আছে মানেই রিটার্ন দাখিল করা এখন আপনার জন্য ফরজ! নির্ধারিত সময়ে, সঠিক পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে চাইলে আমাকে মেসেজ করুন।

💬 আর কমেন্টে মেনশন করুন আপনার প্রবাসী বন্ধু কিংবা পরিবারের সেই সদস্যকে, যার টিআইএন খোলা আছে কিন্তু এখনও রিটার্ন দাখিল করেননি।

👉 “সময় থাকতে রিটার্ন দিন, আইন মেনে নিশ্চিন্ত থাকুন।”

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Azizur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share