National Bank PLC -Barura Branch

National Bank PLC -Barura Branch Building a Stronger Nation, Together.
একসাথে গড়ি দেশ

27/08/2026

সহজ ব্যাংকিং।
টাকা জমা, উত্তোলন বা ট্রান্সফার সবকিছুই এখন হবে আরও ঝটপট ও ডিজিটাল উপায়ে।
দিন-রাত ব্যাংকিং সুবিধা, যেকোনো ব্যাংকে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার এবং প্রথম বছর বিনামূল্যে SMS Alert সব এক অ্যাকাউন্টেই।
আপনার ব্যাংকিং হোক আরও স্মার্ট, আরও সহজ।

26/08/2026

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ন্যাশনাল ব্যাংক পিএলসি'র পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক পিএলসি'র পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগের প্রধান মোঃ তারিক হাবিব। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মোঃ শাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় কৃষি ও পল্লি অর্থনীতিতে উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে যোগ্য কৃষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট গ্রাহকদের অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে। পরিবেশগত বিপর্যয় রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবেলায় কৃষি খাতের টেকসই ভূমিকা সুদূরপ্রসারী। কৃষি খাতের বহুমুখী ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনসহ দেশের সুবিস্তৃত গ্রামীণ জনপদের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব বলে মনে করা হচ্ছে।

দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পল্লি অঞ্চলে আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ও পল্লি অঞ্চলে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।

26/08/2026
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় ন্যাশনাল ব্যাংক পিএলসি'র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

15/08/2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে ন্যাশনাল ব্যাংক পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও দোয়া।

আল্লাহ তাঁর আত্মাকে অসীম রহমতে আবৃত করুন এবং জান্নাত নসিব করুন। আমিন।

15/08/2026
11/08/2026

Ms. Shamima Akter Lovely joined National Bank PLC as Senior Executive Vice President (SEVP) and Head of Human Resources (HoHR) on Monday, August 10, 2026, bringing more than 24 years of leadership experience in all facets of human resources. Ms. Shamima has extensive experience in organizational restructuring, workforce optimization, talent and performance management, compensation & benefits, HR technology, learning and development, employee relations, and change management.

Prior to joining National Bank PLC, she served as Head of Human Resources at Shimanto Bank PLC. Her distinguished career also includes senior leadership roles at IDLC Finance Limited, Velwire Ltd., Avery Dennison Bangladesh Ltd., Heidelberg Cement Bangladesh Ltd., Concern Bangladesh, and Square Fashions Limited (Sister concern of Square Group).

She holds both Bachelor’s and Master’s degrees from the University of Dhaka, along with a Postgraduate Diploma in Human Resources Management from the Institute of Personnel Management (IPM).

She has also participated in various national and international executive development programmes in Malaysia, Sri Lanka, Singapore, India, and Hong Kong.

Her leadership was recently recognized with the distinguished South Asian Women Leadership Awards 2026 in the Human Resources category. She also received the Global Star Women’s Award 2025 for her outstanding contribution to the Banking and Finance sector.

As National Bank PLC continues its transformation journey, Ms. Shamima Akter Lovely’s expertise in people strategy, organizational restructuring, and change leadership is expected to play an instrumental role in strengthening organizational capabilities and supporting the Bank’s sustainable growth.

11/08/2026

সিঙ্গাপুরে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। তার বক্তব্য প্রকাশিত হয়েছে আজকের দৈনিক বণিক বার্তার প্রথম পাতায়।

বিস্তারিত: https://bonikbarta.com/bangladesh/Oha6XZAkS0sMaGRc

11/08/2026

গত ১০ আগস্ট ২০২৬ সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানিত করা হয়। ব্যক্তি শ্রেণীতে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক বা ‘বাই ভলিউম’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মো. রেজাউল করিম, নাজমুল আরেফিন ও মো. ওমর ফারুক সবুজ। আর একই প্রতিষ্ঠান থেকে সর্বাধিকবার রেমিট্যান্স পাঠানোর জন্য ‘বাই ফ্রিকোয়েন্সি’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশী, যারা ১ ডলারও দেশে পাঠাচ্ছেন, তারা প্রত্যেকেই বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ রেমিট্যান্সের বহুমাত্রিক ইতিবাচক প্রভাব রয়েছে। এ অর্থ হয়তো একটি শিশুর শিক্ষার কাজে ব্যবহার হচ্ছে, নতুবা কোনো একটি পরিবারের চিকিৎসার কাজে ব্যয় হচ্ছে, যার ফলে হয়তো কেউ নতুন জীবন ফিরে পাচ্ছে। প্রবাসে অবস্থান করে দেশ ও মানুষের প্রতি রেমিটারদের দায়িত্ববোধ কতটা প্রবল, তা আমি নিজের চোখে দেখেছি। রেমিট্যান্সের গুরুত্ব কী, তা গত দুই বছরে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি।’

‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থাকরাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুরমুখ সিং থাকরাল, অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামানসহ সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুর সরকারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশীসহ দেড় শতাধিক অতিথি অংশ নেন।

05/08/2026

৫ই আগস্ট, গণআকাঙ্ক্ষার বিজয়ের স্মারক।
অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অগণিত প্রাণের বিনিময়ে রচিত হয়েছে এক নতুন সম্ভাবনার বাংলাদেশ। ঐতিহাসিক এই দিনে সকল বীর শহীদ ও সংগ্রামীদের প্রতি ন্যাশনাল ব্যাংকের বিনীত শ্রদ্ধাঞ্জলি।

Address

Patowary Shopping Complex, Barura Bazar, Barura/
Cumilla
3560

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801730318564

Alerts

Be the first to know and let us send you an email when National Bank PLC -Barura Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Bank PLC -Barura Branch:

Shortcuts

Share