Islami Bank Bangladesh Ltd. Kamalla Bazar Branch

Islami Bank Bangladesh Ltd. Kamalla Bazar Branch ISLAMI BANK KAMALLA BAZAR OUTLET IS THE FIRST PRIVATE BANK OF KAMALLA. IT IS 10TH AGENT OUTLET UNDER COMPANIGONJ BRANCH

অতিরিক্ত লাভের প্রলোভনে পড়ে কাউকে টাকা পাঠানোর আগে ভাবুন! সচেতন হোন, নিরাপদ থাকুন। #ইসলামী_ব্যাংক  #জালিয়াতি_প্রতিরোধ ...
26/05/2025

অতিরিক্ত লাভের প্রলোভনে পড়ে কাউকে টাকা পাঠানোর আগে ভাবুন!

সচেতন হোন, নিরাপদ থাকুন।

#ইসলামী_ব্যাংক #জালিয়াতি_প্রতিরোধ #সচেতনতা

22/05/2025
24/10/2024
ইসলামি ব্যাংকের সকল শাখা-উপশাখায় ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্যাশ জমা করুন একদম ফ্রি।
06/10/2024

ইসলামি ব্যাংকের সকল শাখা-উপশাখায় ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্যাশ জমা করুন একদম ফ্রি।

এখন ২৫ টি দেশ থেকে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এপ'স সেলফিন ব্যবহার করা যাচ্ছে। খুব শিগ্রই তা আরো বৃদ্ধিপাবে।
13/02/2023

এখন ২৫ টি দেশ থেকে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এপ'স সেলফিন ব্যবহার করা যাচ্ছে। খুব শিগ্রই তা আরো বৃদ্ধিপাবে।

13/09/2022
13/09/2022

পাঁচটি নতুন প্রোডাক্ট চালু করল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্প, প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প ও সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প নামে নতুন ৩টি আমানত প্রকল্প এবং ‘স্বপ্নকুটির’ সেমি পাকা গৃহায়ন প্রকল্প ও ‘স্বপ্নবুনন’ শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ.ফ.ম. কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্পের আওতায় ১৮ বছরের কম বয়সী সন্তানের নামে তার বৈধ অবিভাবক হিসাব খুলতে পারবেন। এই হিসাবধারীরা প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বিনিয়োগ, ১০ ও ১৫ বছর মেয়াদী হিসাবধারীর জন্য স্কলারশিপে অগ্রাধিকারসহ জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জের সুবিধা পাওয়া যাবে।

মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পে যেকোন প্রবাসী বাংলাদেশী হিসাব খুলতে পারবেন। ৩, ৫, ১০ ও ১৫ বছর মেয়াদে এ হিসাব খোলা যাবে। এই হিসাবধারীরা ভবন নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের জন্য ব্যাংকের বিনিয়োগ গ্রহণে অগ্রাধিকার পাবেন।

৫০ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিকগণ মুদারাবা সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্পে হিসাব খুলতে পারবেন। এই হিসাবের গ্রাহকগণ নির্ধারিত হাসপাতালগুলোতে কার্ডের মাধ্যমে বিল পরিশোধে বিশেষ ছাড়, সঞ্চয়ী হিসাবে অর্ধেক চার্জ ও মূল জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জে হাসানার সুবিধা পাবেন।

মাসিক ৩০ হাজার টাকা ও তদূর্ধ্ব আয়ের গ্রাহকরা স্বপ্নকুটির সেমি পাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্পের আওতায় বিনিয়োগ নিতে পারবেন। দেশের পল্লী অঞ্চল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকাসমূহে সীমিত আয়ের মানুষ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজীকরণে স্বপ্নবুনন শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করা হয়। ১৮ বছরের অধিক বয়সী শিক্ষার্থীগণ এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের অভিভাবক এ বিনিয়োগ সুবিধা পাবেন।

27/08/2022

বিশ্বজুড়ে সেলফিন চলে

Address

Cumilla
3540

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801709603906

Alerts

Be the first to know and let us send you an email when Islami Bank Bangladesh Ltd. Kamalla Bazar Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Bank Bangladesh Ltd. Kamalla Bazar Branch:

Share

Category