09/07/2026
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
জাতিসংঘের সদর দপ্তর সংলগ্ন Millennium Hilton Hotel, UN Plaza, New York, USA-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি মহোদয়ের সঙ্গে এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন কক্সবাজার উলামাদলের সম্মানিত আহ্বায়ক, পেকুয়া ইসলামিয়া আশরাফুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক, মাওলানা আলী হাসান চৌধুরী।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সম্প্রীতি, জাতীয় উন্নয়ন এবং দেশের সার্বিক কল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাখুন। আমীন। 🤲🇧🇩🇺🇸