14/08/2026
কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ‘৯৯ ব্যাচের অকালপ্রয়াত জসিম উদ্দিন, শামিম, শেফাউল হক ভুট্রো এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শ্রদ্ধেয় চৌধুরী মোহাম্মদ তৈয়ব (তৈয়ব হুজুর) সহ সকল প্রয়াত শিক্ষক ও সহপাঠীর আত্মার মাগফিরাত কামনায় আজ ১৪ আগস্ট, শুক্রবার, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের স্কুল প্রাঙ্গণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে এতিমদের খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ সদস্যবৃন্দ, স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কিশলয় ৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ। উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন কিশলয় '৯৯ ব্যাচ।