19/08/2025
#বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১৭
📌 একটি কোম্পানি তার শেয়ারহোল্ডারদের জন্য বাৎসরিক যে ডিভিডেন্ড দেয় তার মোট আয়ের শতাংশকে ডিভিডেন্ড পে-আউট রেশিও বলে। অর্থাৎ একটি কোম্পানি তার মোট আয়ের কত অংশ ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে।
👉 ডিভিডেন্ড পে-আউট রেশিও শুধুমাত্র একটি কোম্পানির আর্থিক স্থিতিশীলতা এবং লাভজনকতার বোঝায় না, এটি তার ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে ধারণা দিয়ে থাকে। একটি কোম্পানির ভাল ডিভিডেন্ড পে-আউট রেশিও ইঙ্গিত দিতে পারে বর্তমানে কোম্পানিটি পরিপক্ক এবং ভবিষ্যতে এটি বৃদ্ধির জন্য সীমিত সুযোগ রয়েছে, অন্যদিকে একটি নিম্ন ডিভিডেন্ড পে-আউট রেশিও ইঙ্গিত দিতে পারে যে একটি কোম্পানি তার ব্যবসায় পুনঃবিনিয়োগের জন্য আয়ের একটি বড় অংশ ধরে রাখছে।
👉 ডিভিডেন্ড পে-আউট রেশিও হিসাব করার সুত্রঃ
ডিভিডেন্ড পে-আউট = ডিভিডেন্ড / মোট আয় (ইপিএস)
উদাহরণঃ
যদি একটি কোম্পানি ১০০ টাকা লাভ করে এবং লভ্যাংশ হিসাবে আপনাকে ৩০ টাকা প্রদান করে, তাহলে ডিভিডেন্ড পে-আউট রেশিও ৩০% হবে।
পে-আউট রেশিও কতটুকু গুরতপুর্ণ?
১) একটি কোম্পানির লং টার্ম ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নেয়ার জন্য ডিভিডেন্ড পে-আউট রেশিওর গুরুত্ব অনেক বেশি। যখন একজন বিনিয়োগকারী শেয়ার বিক্রি না করে শেয়ারগুলো থেকে নিয়মিত আয় আশা করেন তাদের জন্য ডিভিডেন্ড পে-আউট রেশিও অত্যন্ত গুরুতপুর্ণ।
২) সাধারনত একটি মাল্টিন্যাশনাল কোম্পানি তার আয়ের সীমিত অংশ কোম্পানির জন্য রেখে বাকি অংশ বিনিয়োগকারীদের দিয়ে দেয়। বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত ক্যাশ টাকার জন্য বিনিয়োগ করে থাকে, ডিভিডেন্ডের অর্থ চাইলে তুলে নিতে পারে। এই রকম কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীরা যেহেতু বেশি শেয়ার রাখে, তাই এইসব কোম্পানির শেয়ারের ফ্লো বাজারে কম আর বাজার মূল্য বেশি হয়।
৩) একটি উচ্চ ডিভিডেন্ড পেআউট রেশিও সংকেত দিতে পারে যে একটি কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থান রয়েছে।
৪) একটি কম বা নিম্ন ডিভিডেন্ড পেআউট রেশিও কোম্পানি ব্যবসায় পুনঃবিনিয়োগ করার জন্য আরও তহবিল রয়েছে যা ওই কোম্পানিকে উচ্চতর প্রবৃদ্ধির সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে গবেষণা এবং উন্নয়নে মাধ্যমে নতুন জায়গায় বিনিয়োগ করে।
৫) আইটি কোম্পানিগুলো তাদের আয়ের কিছু অংশ ডিভিডেন্ড হিসেবে দেয়, বাকি অংশ তারা পুনরায় বিনিয়োগের জন্য রেখে দেয়। কারণ আইটি কোম্পানিগুলা তাদের ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য অনেক বেশি মুলধন লাগে।
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১ - https://shorturl.at/bgrsv
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_২ - https://shorturl.at/FHLW6
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_৩ - https://shorturl.at/pzGKZ
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_৪ - https://shorturl.at/isPU7
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_৫ - https://shorturl.at/besF1
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_৬ - https://shorturl.at/egmJP
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_৭ - https://shorturl.at/hlDH8
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_৮ - https://shorturl.at/BCLPT
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_৯ - https://shorturl.at/krwF7
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১০ - https://shorturl.at/nHIT7
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১১ - https://shorturl.at/deuZ0
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১২ - https://shorturl.at/pvxQ5
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১৩ - https://shorturl.at/wCEZ9
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১৪ - https://shorturl.at/cuTZ6
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১৫ - https://shorturl.at/dfny9
বিনিয়োগ_শিক্ষা_পর্ব_১৬ - https://shorturl.at/noMS9
শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে-
ভিজিট করুন: kslbd.net
কল করুন: +880241355771-74 নাম্বারে।
WhatsApp করুনঃ 01894883499 নাম্বারে।
#শেয়ারবাজার