24/08/2026
জনাব সিফাত উল্লাহ তাসনিম জেলা সমবায় অফিসার চট্টগ্রাম কর্তৃক রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিঃ এর আগ্রাবাদস্থ সমন্বয় কার্যালয় ও বাড়বকুন্ডস্থ রূপালী এগ্রো ফার্ম পরিদশন
২০ আগস্ট ২০২৬খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলা সমবায় অফিসার জনাব সিফাত উল্লাহ তাসনিম রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিঃ এর আগ্রাবাদস্থ সমন্বয় কার্যালয় পরিদর্শন করেন। তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন ডবলমুরিং থানা সমবায় অফিসার জনাব মোঃ আমান উল্লাহ খান, সহকারী পরিদর্শক জনাব রূপক ভৌমিক ও রাশেদুল আলম। চট্টগ্রাম জেলা সমবায় অফিসার জনাব সিফাত উল্লাহ তাসনিমকে সমিতির পক্ষ থেকে সমিতির চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাসেম অভ্যর্ত্থনা জানান। সমিতির চেয়ারম্যান মোঃ আবুল কাসেম জেলা সমবায় অফিসার মহোদয়কে সমিতির আমানত, ঋণ, শেয়ার, রিজার্ভ, সদস্য সংখ্যা, কর্মকর্তা/কর্মচারী সংখ্যা, বিভিন্ন জনকল্যানমূলক কর্মসূচি, সাংবাৎসরিক মুনাফা অর্জনের বিষয়ে বিভিন্ন তথ্যাদি সমিতির পক্ষ থেকে অবহিত করেন। সমিতির কার্যক্রম সমবায় আইন ও বিধিমোতাবেক পরিচালিত হচ্ছে মর্মে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির জিএম/নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাব উদ্দীন ও জিএম আবদুল মঈন এবং প্রিন্সিপাল অফিসার মোঃ শওকত আলী। সমন্বয় কার্যালয় পরিদর্শনকালীন সমিতির চেয়ারম্যান মোঃ আবুল কাসেম তাঁর সদ্য সংকলিত [সর্বশেষ সংশোধনীসহ] সমবায় সমিতি আইন-২০০১ ও সমবায় সমিতি বিধিমালা -২০০৪ গ্রন্থটির সৌজন্য কপি জেলা সমবায় অফিসারকে উপহার প্রদান করেন।
অপারাহ্নে জেলা সমবায় অফিসার তাঁর টিমকে নিয়ে সমিতির চেয়ারম্যান সহ সমিতির বিনিয়োগ প্রতিষ্ঠান সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডস্থ রূপালী এগ্রো ফার্ম প্রকল্প স্থলে গমণ করেন। তথায় জেলা সমবায় অফিসার ও তাঁর টিমকে সমিতির ভাইস চেয়ারম্যান ও প্রকল্পের দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ তানভীর কাসেম অভ্যর্ত্থনা জানান। এগ্রো ফার্ম পরিদর্শনকালীন সমিতির ভাইস চেয়ারম্যান ফার্মের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবিস্তারে সরেজমিনে অবহিত করেন। অতিথিবৃন্দ ৩.৫০ একর ভূমির উপর বিস্তৃত রূপালী এগ্রো ফার্ম এর প্রতিটি (৭টি) শেডে ঘুরে ঘুরে তথায় অবস্থানরত ষাঁড়, গাভী, বাছুর, দুম্বা, ভেড়া ও গাড়ল এর অবস্থা পর্যবেক্ষণ করে খুবই সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তাঁরা এগ্রো ফার্ম অঙ্গনে অবস্থিত বায়ুগ্যাস প্রকল্প পরিদর্শন করেন এবং জেলা সমবায় অফিসার বাযুগ্যাস প্রকল্পের আওতায় উৎপাদনযোগ্য ৩০টি গ্যাসের চুলার মধ্যে ১টি ডাবল বার্নার ও ১টি সিঙ্গেল বার্নার চুলার আগুন প্রজ্জলন করে উদ্ধোধন করেন।
এগ্রো ফার্ম ও বায়ুগ্যাস প্রকল্প পদিরর্শন শেষে জেলা সমবায় অফিসার, সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাসহ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এগ্রো ফার্ম প্রাঙ্গনে বিভিন্ন জাতের ফলজ ও ফুলের চারা রোপন করেন।
সর্বশেষ পর্যায়ে ফার্মে নিয়োজিত কর্মকর্তা ও কর্মীবৃন্দের সমন্বয়ে সংক্ষিপ্ত বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংক্ষিপ্ত সভায় সমিতির চেয়ারম্যান জেলা সমবায় অফিসার ও তাঁর টিমকে রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিঃ এর আগ্রাবাদস্থ সমন্বয় কার্যালয় ও এগ্রো ফার্ম পরিদর্শনে দীর্ঘ সময় কাটানো এবং ইতিবাচক বিভিন্ন নির্দেশনা প্রদান করায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। জেলা সমবায় অফিসার ও ফার্মে কর্মরতদের উদ্দেশ্যে বিভিন্ন প্রেরণা মূলক পরামর্শ প্রদান করেন। তিনি ফার্মের দায়িত্বে নিয়োজিত সমিতির ভাইস চেয়ারম্যানকে ফার্ম পরিচালনায় সমবায় বিভাগের পক্ষ থেকে যেকোন প্রকার সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সমিতির জিএম আবদুল মঈন, প্রিন্সিপাল অফিসার মোঃ শওকত আলী, অফিসার ফাহিম ফয়সাল খান, জুনিয়র অফিসার মোঃ মিজানুর রহমান ও মোঃ সাহেদুল ইসলাম সহ ফার্মে কর্মরত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।