27/08/2026
ঐতিহ্যবাহী মনিপুরী রাসলীলা নৃত্য: শত বছরের শাস্ত্রীয় ঐতিহ্য। 🌸
মনিপুরী রাসলীলা নৃত্য কেবল একটি লোকনৃত্য নয়, এটি সুনির্দিষ্ট নিয়ম ও ব্যাকরণসমৃদ্ধ একটি শাস্ত্রীয় নৃত্য। এই নৃত্যের মূল বৈশিষ্ট্য হলো এর ‘লাস্য’ ধারা, যা অত্যন্ত ধীর, মার্জিত এবং তরঙ্গের মতো সাবলীল অঙ্গচালনার মাধ্যমে এক অনাবিল স্নিগ্ধতা ফুটিয়ে তোলে। এই নাচের অন্যতম প্রধান আকর্ষণ হলো 'পোলোই' নামের বিশেষ বৃত্তাকার পোশাক, যা সম্পূর্ণ হাতে বোনা ও আয়না খচিত হয়।
১৭৭৯ খ্রিস্টাব্দে মনিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র প্রবর্তিত এই ধ্রুপদী ঐতিহ্যকে বাংলাদেশের মনিপুরী সম্প্রদায় আজও তার আদি ও বিশুদ্ধ রূপে টিকিয়ে রেখেছে।
"রঁদেভূ শিল্পীগোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬" অনুষ্ঠানে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনায় রঁদেভূ শিল্পীগোষ্ঠীর নৃত্যশিল্পী কুমকুম সিনহা।
স্থান- সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়