BD Stock Zone

BD Stock Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Stock Zone, Franchise broker, 7th Floor, Jahura Tower,, SK Mujib Road, Choumuhuni, Agrabad, Chittagong.

Successful Trader। সফল ট্রেডারের গুণাবলীSuccessful Trader – আমরা অনেকেই  মার্কেটে ট্রেড করতে আগ্রহী থাকি, কিন্তু ভালো কর...
29/08/2023

Successful Trader। সফল ট্রেডারের গুণাবলী
Successful Trader – আমরা অনেকেই মার্কেটে ট্রেড করতে আগ্রহী থাকি, কিন্তু ভালো করে মার্কেট সম্পর্কে না জেনেই ট্রেড শুরু করে দেই। অল্প কিছুদিন প্রাকটিস ট্রেড করেই আমারা রিয়েল ট্রেড করা শুরু করে দেই।
আমরা মনে করি মার্কেট খুব সহজ এবং কম সময়ে অনেক বেশী প্রফিট করা যায়, এই জন্য ভালো করে না জেনেই ট্রেড করা শুরু করে দেই। ভবিষ্যৎ লস এর জন্য এই ধারণা হচ্ছে সবচেয়ে বড় কারণ।
আমাদের দেখা, প্রায় ৯০ শতাংশ ট্রেডারই ভুল চিন্তা নিয়ে নতুন অবস্থায় ট্রেডিং এর যাত্রা শুরু করেন এবং এর পরিণাম হয় ভয়াবহ! একটি প্রশ্ন করছি, আপনি কি মনে করেন? ট্রেডে প্রফিট করা কি খুব বেশী সহজ?
খুব অপ্রিয় সত্যি কথাটা হচ্ছে, এটি সম্পূর্ণভাবেই একটি মিথ্যা ধারনা। মার্কেট থেকে প্রফিট করা যতটা সহজ তার থেকে বড় কষ্ট হচ্ছে নিজের বিনিয়োগকৃত এমাউন্টকে টিকিয়ে রাখা। আমাদের এমন অনেক পরিচিত মুখ আছে যারা প্রাথমিক অবস্থায় খুব ভালো প্রফিট করেছে কিন্তু সবশেষে তাদের বিনিয়োগকৃত এমাউন্টকে টিকিয়ে রাখতে পারেননি। যেটা খুবই দুঃখজনক। আজকে আমরা আপনাকে একজন Successful Trader এর কিছু গুরুত্বপূর্ণ গুন/কৌশল নিয়ে আলোচনা করবো
শিখার মানুশিকতা
কথায় আছে, “শিখার কোনও শেষ নেই” আর মার্কেটে এটা আপনার কোনও দিনও শেষ হবে না। আপনি যত ট্রেড করবেন ততো বেশী শিখবেন। আপনি যখন একদম প্রাথমিক পর্যায়ে ট্রেড শিখেবন, তখন আপনার সামনে কিছু অপরিচিত বিষয় আসবে- যেমনঃ ট্রেডলাইন, সাপোর্ট, রেসিস্টেন্স, পিভট পয়েন্ট আরও অনেক কিছু।
বুঝতে পারবেন না এগুলো কি? বা কেন কাজ করে? গুগল থেকে অনেক কিছু খোঁজার চেষ্টা করবেন তারপরেও হয়তোবা বুঝতে পারবেন না। ফলশ্রুতিতে, হতাশ হয়ে শিখার চেষ্টা ছেড়ে দিবেন অথবা কারও কাছে টাকার বিনিময়ে ট্রেড শিখার জন্য যাবেন।

শিখার মনমাসসিকতা

ধৈর্য

ইচ্ছাশক্তি

পেশা হিসাবে ট্রেড

28/08/2023

Share Market: ঘরে বসে আমেরিকার বাজারে বিনিয়োগ, আপনি নিতে পারবেন অ্যাপল, মেটার স্টক

আপনিও যদি শেয়ার মার্কেটে আগ্রহী হন, তাহলে অনেকবার নিশ্চয়ই মার্কিন শেয়ার বাজারে ট্রেড করার কথা ভেবেছেন। বিগত কয়েক বছরের তুলনায় অনেকটাই নিচে রয়েছে আমেরিকান স্টক মার্কেট। সেই ক্ষেত্রে এখন বিনিয়োগ করলে এর সুফল পেতে পারেন আপনি। জেনে নিন, ঘরে বসে কীভাবে আমেরিকার স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি Apple, Google, Tesla, Amazon সহ অন্যান্য শীর্ষ আমেরিকান স্টকগুলির কেনাবেচার সুবিধা নিতে পারেন৷

ইউএস স্টক ট্রেডিংয়ের সুবিধা নেওয়ার সবচেয়ে সহজ উপায় হল মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। অনেক আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে, যার সাহায্যে আপনি আপনার পোর্টফোলিওতে মার্কিন স্টক অন্তর্ভুক্ত করতে পারেন।

28/08/2023

শেয়ার বাজার নিয়ে কারসাজি কখন বন্ধ হবে মনে করেন??

28/08/2023

Broker Choice

ট্রেডিং করতে হলে অবশ্যই যেকোনো একটি ব্রোকার এর সাথে আমাদের একাউন্ট খুলে নিতে হয়। বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ট্রেডিং এর জন্য আমরা কোন ব্রোকারে ট্রেড করবো? পুরাতন ট্রেডার বিষয়টি জানলেও যারা নতুন করে ট্রেড শুরু করতে চাচ্ছেন, তাদের পক্ষে একটি ভালো ব্রোকার খুঁজে নেওয়া এক কথায় অসম্ভব।

প্রতিটি ব্রোকার এর ৭টি ভিন্ন দিক থাকবে:-
এক্সিকিউশন টাইম
ডিপোজিট টাইম
উত্তোলন টাইম
ব্রোকার সাপোর্ট সিস্টেম
বিভিন্ন বোনাস এবং আনুসাংগিক
লিভারেজ এর পরিমাণ
স্প্রেড এবং সোয়াপ চার্জ

02/12/2019
----শেয়ার ব্যবসা করতে চাইলে শিখে নিন টেকনিক্যাল এনালাইসিস----আপনি কি একজন শেয়ার বা স্টক ব্যবসায়ী কিংবা শেয়ার ব্যবসা করে ...
03/01/2019

----শেয়ার ব্যবসা করতে চাইলে শিখে নিন টেকনিক্যাল এনালাইসিস----

আপনি কি একজন শেয়ার বা স্টক ব্যবসায়ী কিংবা শেয়ার ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে চান?

তাহলে আপনাকে আমাদের BD STOCK ZONE এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কারণ আপনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনকাম/আয়ের জগতে পদাপর্ণ করছেন যা কিনা ফিনান্সিয়াল মার্কেট নামে পরিচিত। আপনি জানেন কি বিশ্বের যত বড় বড় ধনী লোক আছে তারা সবাই ফিনান্সিয়াল মার্কেট থেকে ইনকাম করে নিজেকে সফল করেছে। এছাড়াও এটি এমন একটি ইনকাম সোর্স যা কিনা পৃথিবী যতদিন গতিময় থাকবে আপনার ইনকাম ও ততদিন সমগতিতে চলতে থাকবে যদি কিনা আপনি এই বিষয়ে পারদর্শী হোন।

কিন্তু এটা সবার জন্য না। কেননা অনেকের অভিজ্ঞতা আছে কিংবা অভিজ্ঞ হবেন এই ফিনান্সিয়াল/স্টক মার্কেটে সবকিছু হারিয়ে। তার কারণ হল, এই মার্কেট সম্পর্কে ভাল কোন ধারণা না থাকা। মানে হল আপনি কোথায় কাজ করতে আসছেন,এটার বৈশিষ্ঠ্য কি এবং এটা কেমন আচরণ করে এই সম্পর্কে ধারণা না থাকা। শুধুমাত্র কিভাবে ৫%-১০% লোক এই মার্কেট থেকে ইনকাম করে এই বিষয়গুলো নিয়ে আমরা আছি আপনাদেরকে সহয়তা করতে।

এই লক্ষে BD STOCK ZONE এর পক্ষ হতে আপনাদের জন্য আমরা আয়োজন করেছি টেকনিক্যাল এনালাইসিসের উপর বেসিক থেকে এডভ্যান্স লেভেলের কোর্স।

একটি কোম্পানির শেয়ার দর উঠানামার অর্থাৎ শেয়ার মালিকানা পাওয়ার চাহিদা ও যোগানের গানিতিক বিশ্লেষনকেই টেকনিক্যাল এনালাইসিস বলে। আরও সহজ ভাষায় বলতে গেলে প্রতিদিনের প্রাইজ উঠানামার গাণিতক বিশ্লেষনকেই টেকনিক্যাল এনালাইসিস বলে। সঠিকভাবে টেকনিক্যাল এনালাইসিস করতে পারলে আপনার ঝুঁকিও অনেক কম হবে এবং আপনার মুনাফাও অধিক হবে।কিভাবে টেকনিক্যাল এনালাইসিস করবেন তা নিয়ে আমাদের সম্পুর্ণ কোর্সটি সাজানো হয়েছে। টেকনিক্যাল এনালাইসিস সঠিক ভাবে শেখার পর আপনার শেয়ার ব্যবসায় আমূল পরিবর্তন আসবে এবং আপনি আস্থার সাথে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠবেন। আপনার টেকনিক্যাল এনালাইসিস শেখার ক্ষেত্রে আমরা সর্বদা আপনার পাশে আছি। একজন বিনিয়োগকারীর সফলতাই আমাদের মূল লক্ষ্য।

কোর্স ফি: ৳৮০০০
নতুন বছর উপলক্ষে ৫০% ছাড়!
কোর্স মডিউল দেখতে ক্লিক করুন:
changetechbd.com/technical-analysis-of-stock-market

আমাদের অফিসের ঠিকানা:
BD STOCK ZONE
জহুরা টাওয়ার (কম্পিউটার সিটি), ৮ তলা (লিফটে ৭),
১৪০১ শেখ মুজিব সড়ক, চৌমুহনী আগ্রাবাদ, চট্টগ্রাম।
হ্যালোঃ ০১৬১০ ১৮৬ ২৮৬

03/01/2019

------শেয়ার ব্যবসা করতে চাইলে শিখে নিন টেকনিক্যাল এনালাইসিস------
এনালাইসিস যার বাংলা আভিধানিক অর্থ হল বিশ্লেষন। শেয়ার মার্কেটের ক্ষেত্রে এনালাইসিস / বিশ্লেষন কি তা দেখার চেষ্টা করব।

মূলত কোন একটি বিষয় নিয়ে বিষদ বিশ্লেষন বা গবেষনাই এনালাইসিস তাহলে শেয়ার বাজারে কোন একটি কোম্পানির শেয়ার নিয়ে বিষদ বিশ্লেষণ বা গবেষনাকেই শেয়ার এনালাইসিস বলা হয়। অর্থাৎ আপনি একটি কোম্পানির শেয়ার প্রাইজ এবং কোম্পানির বর্তমান অবস্থার বিভিন্ন তথ্য বিশ্লেষন করাকেই এনালাইসিস বলে। এখানে আপনার তথ্য ভান্ডার যত বেশী সমৃদ্ধ হবে বা বেশী হবে আপনার এনালাইসিস ফলাফল তত বেশী সফল হবার সম্ভাবনা থাকে।

একটি কোম্পানির শেয়ার দর উঠানামার অর্থাৎ শেয়ার মালিকানা পাওয়ার চাহিদা ও যোগানের গানিতিক বিশ্লেষনকেই টেকনিক্যাল এনালাইসিস বলে। আরও পরিষ্কার করে বলতে গেলে আমরা জানি প্রতিটি শেয়ারের প্রাইজ/দর প্রতিদিনই উঠানামা করে অর্থাৎ এই প্রাইজ উঠানামা বিনিয়োগের আগ্রহ এবং যোগানের একটি স্বমন্বয় যেমন কেউ শেয়ার মালিকানা বিক্রি করতে চাইছে আবার কেউ ঐ শেয়ার মালিকানা ক্রয় করতে চাইছে এখানে বিনিয়োগকারীই যোগান এবং চাহিদার ভূমিকা পালন করে। তাহলে বিনিয়োগের আগ্রহ বা চাহিদার সাথে বিনিয়োগে অনাগ্রহ বা যোগানের গানিতিক বিশ্লেষনকেই টেকনিক্যাল এনালাইসিস বলে। আরও সহজ ভাষায় বলতে গেলে প্রতিদিনের প্রাইজ উঠানামার গাণিতক বিশ্লেষনকেই টেকনিক্যাল এনালাইসিস বলে।সঠিকভাবে টেকনিক্যাল এনালাইসিস করতে পারলে আপনার ঝুঁকিও অনেক কম হবে এবং আপনার মুনাফাও অধিক হবে।কিভাবে টেকনিক্যাল এনালাইসিস করবেন তা নিয়ে আমাদের সম্পুর্ণ কোর্সটি সাজানো হয়েছে। টেকনিক্যাল এনালাইসিস সঠিক ভাবে শেখার পর আপনার শেয়ার ব্যবসায় আমূল পরিবর্তন আসবে এবং আপনি আস্থার সাথে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠবেন। আপনার টেকনিক্যাল এনালাইসিস শেখার ক্ষেত্রে আমরা সর্বদা আপনার পাশে আছি। একজন বিনিয়োগকারীর সফলতাই আমাদের মূল লক্ষ্য।

03/01/2019

আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন ChangeTech BD এর সাথে ।
বর্তমান সময়ে ক্যারিয়ার হিসেবে #ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয়। বিশেষ করে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত একটি বিষয়। যদিও আমাদের দেশে এখনও এ বিষয়টি অনেকটা নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার।
#ফ্রিল্যান্সিং হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে নির্দিষ্ট কোন বিশেষ ক্ষেত্রে পারদর্শী হতে হবে।
চট্টগ্রামে প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ ফ্রিল্যান্সারদের মাধ্যমেে বিভিন্ন র্কোস প্রদান করছে।
র্কোস এ থাকছে:
🔹 ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং (কোর্স ফি: ৳৭০০০)
🔹 ডিজিটাল মাকেটিং (এসইও) এবং ফ্রিল্যান্সিং (কোর্স ফি: ৳৭০০০)
🔹 রেস্পন্সিভ ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট (কোর্স ফি: ৳১০০০০)
🔹 ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট (কোর্স ফি: ৳৭০০০)
🔹 ভিডিও এডিটিং এবং ইউটিউব। (কোর্স ফি: ৳৬০০০)

নতুন বছর উপলক্ষে ChangeTech BD প্রতিষ্ঠানে সকল IT কোর্সে ৫০% ছাড়ে ভর্তি চলছে!

সফল ভাবে র্কোস শেষ করার পর থাকছে আমাদের সাথে কাজ করার আর্কষণীয় সুযোগ।
————————————————————————
আমাদের কাছে কেন শিখবেন?
🔹 দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
🔹 বিভিন্ন মার্কেটপ্লেস এর প্রোফাইল ১০০% করে দেওয়া এবং কাজ পাওয়ার ক্ষেত্রে
প্রয়োজনীয় সহযোগিতা করা।
🔹 ফ্রিল্যান্সিংকে প্রধান টার্গেট করে প্রশিক্ষণ প্রদান করানো হয়।
🔹 ফ্রিল্যান্সিং সাপোর্ট এবং ১০০% প্রাক্টিক্যাল ক্লাস।
🔹 প্রতিটি লেকচারের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হবে।
🔹 প্রতিটি ক্লাশ রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। (যাতে করে
কোন শিক্ষার্থী ক্লাস মিস করার পরও সে পরবর্তী ক্লাস করে নিতে পারে।)
🔹 মার্কেটপ্লেস বেস কোর্স মডিউল।
————————————————————————

আমাদের অফিসের ঠিকানা:
ChangeTech BD
জহুরা টাওয়ার (কম্পিউটার সিটি), ৮ তলা (লিফটে ৭),
১৪০১ শেখ মুজিব সড়ক, চৌমুহনী, আগ্রাবাদ, চট্টগ্রাম।
হ্যালোঃ ০১৬১০ ১৮৬ ২৮৬

01/01/2019

সিকিউরিটি এনালাইসিস
সর্বোত্তম বিনিয়োগের সুযোগ সন্ধান করার জন্য সিকিউরিটি এনালাইসিস।

স্টক বা শেয়ার ট্রেডিং / বিনিয়োগকারিরা দুই ধরনের এনালাইসিস করে থাকেন।
ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস।

ফান্ডামেন্টাল এনালাইসিস
Fundamental Analysis
ফান্ডামেন্টাল এনালাইসিসে মনে করা হয় চাহিদা ও যোগান (supply and demand) অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থার উপর নির্ভরশীল। কোম্পানির ভুমিকা ও বৈশিষ্ট্য শেয়ারের মুল্য নির্ধারনে গুরুত্বপুর্ন।

টেকনিক্যাল এনালাইসিস
Technical Analysis
টেকনিক্যাল এনালাইসিসে টেকনিক্যাল এনালিস্টরা শুধু শেয়ারের মুল্য উঠানামার প্রতি আগ্রহী। তাই এখানে শুধু সরবরাহ ও চাহিদার প্রতি গুরুত্ব দেয়া হয়।
টেকনিক্যাল এনালাইসিসে সম্ভাব্য মুল্য জানার চেষ্টা করা হয় মাত্র। এর জন্য নানা ধরনের চার্ট ব্যবহার করা হয়ে থাকে।

আন্তবাজার সম্পর্ক
Inter market relation
টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসের বাহিরেও আন্তবাজার সম্পর্ক নিয়েও গবেষনা করা হয়ে থাকে। কিন্ত আমাদের বাজার ছোট, বন্ড মার্কেট নাই বললেই চলে আর ডলার মুল্য ফিক্সড। আন্তবাজার সম্পর্ক মুলতঃ ডলার, বন্ড ও স্টক মার্কেটের সম্পর্ককেই বুঝায়।

টেকনিক্যাল এনালাইসিসে যে বিষয়গুলির প্রতি গুরুত্ব দেয়া হয়ঃ
মুল্য সব বৈশিষ্ঠের প্রতিফলন।
ট্রেন্ড মুল্যের গতি নির্ধারন করে।
মুল্য ও ট্রেন্ড ঐতিহাসিকভাবেই পুনরাবৃত্তি ঘটে।

বিনিয়োগকারিদের মার্কেট বিশেষজ্ঞদের কিছু গুরুত্বপুর্ন অনুসন্ধান জানা দরকার। এর মধ্যে মারফির নিয়ম অন্যতম (Murphy's Law) অন্যতম। তার মতে মার্কেট কেন উপরে বা নিচে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খোঁজার চেয়েও কোথায় যাচ্ছে এটা জানা একজন বিনিয়োগকারির জন্য বেশি গুরুত্বপুর্ন।

টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে মারফির ল'

১। ট্রেন্ড বুঝুন।
দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি ট্রেন্ড বুঝতে হবে।

২। স্পট দ্যা ট্রেন্ড।
মার্কেট কোন অবস্থায় আছে। মুল ট্রেন্ডের সংগে সামঞ্জস্য রেখে এন্ট্রি দিতে হবে। আপনি কি ট্রেন্ডের দিকেই এন্ট্রি দিচ্ছেন?

৩। সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করুন।
কেনার জন্য উপযুক্ত সাপোর্ট, সাপোর্ট মানেই আগের রেজিস্ট্যান্স। বিক্রীর জন্য উপযুক্ত রেজিস্ট্যান্স।

৪। ট্রেন্ড লাইন আঁকুন।
ট্রেন্ড লাইন সবচেয়ে সহজ চার্টিং টুল। প্রাইস ট্রেন্ড লাইন টাচ করে আবার তার আগের অবস্থানে ফিরে যায়।

৫। অনুমান করুন মার্কেট কতটা উলটা পথে যাবে।
মার্কেট কখনো রিট্রেস করে। সাধারনত আমরা রিট্রেসমেন্ট ফাইবো অনুপাত দিয়ে মেপে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই ৩৮.২% বা ৬১.৮% রিট্রেসমেন্ট করে থাকে। আবার আগের অবস্থায় ফিরে যায় বা পুলব্যাক করে।

৬। মুভিং এভারেজ অনুসরন করুন।
মুভিং এভারেজ দেখে জানা যায় ট্রেন্ড কি এখনো চালু আছে।

৭। মার্কেটের উঠা নামা পর্যবেক্ষন করুন।
মার্কেট কখনো ওভারবট আবার কখনো ওভারসোল্ড অবস্থায় থাকে। তখন মার্কেট বিপরীত দিকে যায়। এই ধরনের উঠা নামা আমরা অসিলেটর যেমন আর এস আই বা স্টোকাস্টিক ওসিলেটর দিয়ে বুঝতে পারি।

৮। মার্কেটের ওয়ার্নিং বুঝার চেষ্টা করুন।
ম্যাকডির মত ইন্ডিকেটর ওভারবট ওভারসোল্ড অবস্থার নির্দেশ করে। আবার এর মুভিং এভারেজ ও হিস্টোগ্রাম বাই বা সেল সিগন্যাল দেয়।

৯। ট্রেন্ড সঠিক কিনা জানার চেষ্টা করুন।
এডিএক্স এর মত ইন্ডিকেটর দিয়ে বুঝা যায় মার্কেট এখন ট্রেন্ডিং অবস্থায় আছে কিনা।

১০। ট্রেন্ড কনফার্মিং লক্ষন দেখুন।
সাধারনতঃ ভলুম বেশি থাকে। Volume precedes price.

১১। সব সময় শেখার চেষ্টা করুন।
টেকনিক্যাল এনালাইসিস জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়। সব সময় নিজেকে ছাত্র মনে করুন।

Address

7th Floor, Jahura Tower,, SK Mujib Road, Choumuhuni, Agrabad
Chittagong
1401

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Stock Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share