Al-Arafah Islami Bank PLC, Dhariarchar Bazar Branch

Al-Arafah Islami Bank PLC, Dhariarchar Bazar Branch আল্লাহ সুদ কে করেছে হারাম
আর ব্যবসাকে করেছে হালাল।

প্রতারণামূলক লিংক থেকে সতর্ক থাকুন। ফ্রি গিফট/আইফোন/নগদ অর্থ সংক্রান্ত লিংকে ক্লিক করবেন না। আপনার কার্ডের PIN, OTP, CVV...
18/03/2026

প্রতারণামূলক লিংক থেকে সতর্ক থাকুন। ফ্রি গিফট/আইফোন/নগদ অর্থ সংক্রান্ত লিংকে ক্লিক করবেন না। আপনার কার্ডের PIN, OTP, CVV ও পাসওয়ার্ড এর তথ্য গোপন রাখুন ।
ফেইসবুকে বিভিন্ন এড দেখে অপরিচিত কোন এপস ডাউনলোড করবেন না।
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আপনার নিরাপদ লেনদেন প্রত্যাশা করে। নিজে নিরাপদ থাকুন,অন্যকেও রাখুন।

04/01/2026

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এ বছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। ৪ জানুয়ারি ২০২৬, রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

30/12/2025

ব্যাংকের বার্ষিক সমাপনী (ব্যাংক হলিডে) কার্যক্রমের জন্য আমাদের ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ থাকবে, ৩০ ডিসেম্বর ২০২৫, রাত ৮:০০ টা থেকে ১ জানুয়ারি ২০২৬, সকাল ৮.০০ টা পর্যন্ত।

সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পাশে থাকার জন্য ধন্যবাদ।

30/12/2025

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অবিচল প্রতীক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

29/09/2025
Al Arafah Islami Bank Plc, Dhariarchar Bazar Outlet Branch distributes blankets to people in need.
20/01/2025

Al Arafah Islami Bank Plc, Dhariarchar Bazar Outlet Branch distributes blankets to people in need.

16/01/2025

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি, ২০২৫ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে কম্বল বিতরণের আয়োজন করা হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী।
এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোঃ শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Address

Bancharampur
Chittagong
3420

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801881384425

Alerts

Be the first to know and let us send you an email when Al-Arafah Islami Bank PLC, Dhariarchar Bazar Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Arafah Islami Bank PLC, Dhariarchar Bazar Branch:

Share