01/03/2023
মুন্ডার ডেইল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা আগামী শুক্রবার
#দিদারুল_আলম_দানু, টেকনাফ
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের অন্তর্গত ১ নং ওয়ার্ড মুন্ডার ডেইল এর যুবকদের নিয়ে গঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৩ মার্চ শুক্রবার। উক্ত ফাইনাল অংশগ্রহন করবে"মুন্ডার ডেইল ইয়ং স্টার ফুটবল একাদশ" বনাম "টীম স্বাধীন বাংলা জুনিয়র টাইগার্স"
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম,সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা শাহেনা রহমান বি.এ ও সমাজ সেবক মোঃ নুরুল আমিন।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন , শাহেদ রহমান নিপু।