Buddhist Credit Union .BD

Buddhist  Credit Union .BD Estd:-1997 A.D
Regd:-No-Govt-7657/2000 & CS.71/07
CCULB:-393/2000

Founder Director:-Shasanarakkhit Bhikkhu
Director:-Bangladesh Bhikkhu Trainging and Meditation Centre.

বিসিসিইউএল’র সদস্যদের অংশগ্রহণে “ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তরে সমবায়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত----------------------------...
16/05/2026

বিসিসিইউএল’র সদস্যদের অংশগ্রহণে “ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তরে সমবায়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
--------------------------------------------------------------------------
বিসিসিইউএল মিডিয়া:
বিসিসিইউএল’র সদস্যদের অংশগ্রহণে “ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তরে সমবায়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকির, এনডিসি মহোদয়।

কর্মশালায় তিনি বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠিত করে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তিনি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার সম্প্রসারণে সমবায়ের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা উল্লেখ করেন, সমবায়ভিত্তিক উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য টেকসই উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। এতে তারা সহজে মূলধন সংগ্রহ, উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে সুবিধা পেতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দুলাল মিঞা, যুগ্ম-নিবন্ধক, চট্টগ্রাম বিভাগ, উপ-নিবন্ধক জনাব কানিজ ফাতেমা, জেলা সমবায় অফিসার, চট্টগ্রাম জনাব মোঃ মোসলেহ উদ্দিন মহোদয়|
অতিথিগণকে পুষ্প দিয়ে বরণ করেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী জনাব রণধীর বড়ুয়া, সদস্য জনাব কনক কুসুম বড়ুয়া, সুদত্ত বড়ুয়া এবং সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী|
প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ভাইস চেয়ারম্যান জনাব তীর্থংকর বড়ুয়াসহ কমিটির সদস্যগণ| অংশ গ্রহনকারী ছিলেন সমিতির ব্যবস্থ্যাপনা কমিটির সদস্যগণ, বিশিষ্ট সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান ডা. দিবাকর বড়ুয়া এবং ১ম পর্বের কর্মশালা উদ্বোধন করেন জনাব মিন্টু বড়ুয়া, উপজেলা সমবায় অফিসার, রাউজান, চট্টগ্রাম|
সভাস্থলের প্রবেশমুখে প্রধান অতিথি মহোদয় একটি বৃক্ষরোপন করেন|
কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে, যা উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিসিসিইউএল'র  পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক ও এপিপি এড. জয় বড়ুয়া'র শুভ  জন্মদিন আজ🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🎋🎋🎋আজ ৬ জানুয়ারী, ২০২৬ ব...
06/01/2026

বিসিসিইউএল'র পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক ও এপিপি এড. জয় বড়ুয়া'র শুভ জন্মদিন আজ
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🎋🎋🎋

আজ ৬ জানুয়ারী, ২০২৬ বিসিসিইউএল'র পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক ও এপিপি এড. জয় বড়ুয়া'র শুভ জন্মদিন।
শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিইউএল পরিবার ও বিসিসিইউএল সকল কর্মীদের পক্ষ থেকেও পরিচালক ও এপিপি এড. জয় বড়ুয়াকে শুভেচ্ছা জানান।
বিসিসিইউএল বোর্ড অব ডিরেক্টরস পক্ষ থেকে পরিচালক ও এপিপি এড. জয় বড়ুয়াকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই একজন বিশেষ মানুষের জন্মদিনে শুভ কামনা জানাচ্ছি। জন্মদিন শুধু একটি তারিখ নয়—এটি জীবনের আরেকটি অধ্যায় শুরু করার আনন্দময় উপলক্ষ। এই দিনে আমরা অতীতের অর্জনের জন্য
পরিচালক ও এপিপি এড. জয় বড়ুয়াকে কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতের জন্য নতুন আশা ও স্বপ্ন বুনে রাখি। তথাগত যেন আপনাকে দীর্ঘায়ু ও সুন্দর জীবন দান করুন।
বিসিসিইউএল এর দায়িত্বের পাশাপাশি তিনি সংগঠন ও মান্ডলিক বিভিন্ন কাজে অবদান রেখে যাচ্ছেন।
পরিশেষে পরিচালক ও এপিপি এড. জয় বড়ুয়া'র শুভ জন্মদিনে অনেক অনেক ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।

৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে  সম্মাননা  পুরস্কার পেলেন দি বুড্ডিষ্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল==...
04/11/2025

৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সম্মাননা পুরস্কার পেলেন দি বুড্ডিষ্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল
========================================
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের সম্মিলিত আয়োজনে ৫৪তম সমবায় দিবস পালিত হয়।
সমবায় দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলনের মাধ্যমে উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যেগে বর্ণাঢ্য সমবায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সম্মাননা পুরস্কার পেয়েছে দি বুড্ডিষ্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল।
গত শনিবার (১ নভেম্বর) ২০২৫ উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের সম্মিলিত আয়োজনে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার মিন্টু বড়ুয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) অন চিং মারমা।এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
এসময় দি বুড্ডিষ্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী মহোদয়ের নের্তৃত্বে বোর্ড অব ডিরেক্টর ও কর্মকর্তাবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) অন চিং মারমা।
প্রধান অতিথির বক্তব্যে অন চিং মারমা বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষকে সমিতির আওতায় এনে সমবায়ী বানাতে হবে। বিধবা ও বয়ষ্ক ভাতার সুবিধাভোগীদের নিয়ে সমিতি করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি বুড্ডিষ্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী সহ আরও অনেক স্থানীয় সমবায়ীগন ।
৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সম্মাননা পুরস্কার পাওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান দি বুড্ডিষ্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো মহোদয়।

দি বুড্ডিস্ট ট্যুরিজম এর উদ্যোগে তীর্থ ভ্রমণ ২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত======================================...
27/10/2025

দি বুড্ডিস্ট ট্যুরিজম এর উদ্যোগে তীর্থ ভ্রমণ ২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
=========================================
বৌদ্ধদের আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত 'দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিসিসিইউএল এর সেবামূলক প্রকল্প 'দি বুড্ডিস্ট ট্যুরিজম' এর উদ্যোগে নব আঙ্গিকে ভিন্নমাত্রায় কিছু অজানা-অচেনা-অদেখা, মহান তথাগত বুদ্ধের স্মৃতি বিজড়িত চারি তীর্থসহ বৌদ্ধ তীর্থস্থান দর্শন করার জন্য প্রতিবছরের ধারাবাহিকতায় ৮ম বারের মতো আগামী ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার চট্টগ্রাম ডিসি হিলস্থ বিসিসিইউএল প্রকল্প অফিস হতে সম্মানিত পুণ্যসাথীদের নিয়ে ভারতের বৌদ্ধ তীর্থ ভ্রমণ ২০২৫ এর শুভযাত্রা হতে যাচ্ছে।
এই শুভযাত্রা যাহাতে সুন্দরভাবে সম্পন্ন করতে গতকাল ২৬ অক্টোবর ২০২৫ রাউজান পাহাড়তলীস্থ বিজিএইচ হাসপাতালের কনফারেন্স হলে 'দি বুড্ডিস্ট ট্যুরিজম এর প্রধান পরিচালক ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু,চেয়ারম্যান,বিসিসিইউএল মহোদয়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দি বুড্ডিষ্ট টুরিজ্যম সহ পরিচালক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু ডিরেক্টর কনক কুসুম বড়ুয়া , ডিরেক্টর আয়ুপাল বড়ুয়া ডিরেক্টর টিটুল বড়ুয়া, ডিরেক্টর মিলন বড়ুয়া,ডিরেক্টর মৃনাল কান্তি বড়ুয়া,মি. ছাজেন অং (জেলা ব্যবস্থাপাক,কালব চট্টগ্রাম, ম্যানেজার মি. যোশেফ ডি সিলভা ,সহকারী ম্যানেজার দীপেন বড়ুয়া,আইটি ম্যানেজার সুমন বড়ুয়া, টুরিজ্যম সহকারী প্রদীপ বড়ুয়া,টুরিজ্যম সমন্বয়কারী সুজিত বড়ুয়া প্রমুখ।
সমন্বয় সভায় তীর্থ ভ্রমণ ২০২৫ উপলক্ষ্যে বাজেট ও অর্থসংস্থান,দায়িত্ব বণ্টনসহ অন্যান্য তীর্থ ভ্রমণ বিষয়ক আলোচনাপূর্বক অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার বার সকাল ৯ টায় বিসিসিইউএল এর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ২য় মতবিনিময় সভা ০০০০০০০০০০০০০০০০০০০০...
05/02/2025

আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার বার সকাল ৯ টায় বিসিসিইউএল এর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ২য় মতবিনিময় সভা
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
"হাতে হাত রেখে পেরিয়েছি পঁটিশ , যেতে চাই শতবর্ষ পেরিয়ে" এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে বৌদ্ধদের সর্ববৃহৎ বহুমুখী সমবায়ী প্রতিষ্ঠান দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ( বিসিসিইউএল)২৬ হাজার সদস্যের প্রিয় ক্রেডিট ইউনিয়নের ২৫ বছর পুর্তি, আনন্দের এবং গৌরবের। এই আনন্দ হবে সদস্যদের মিলন মেলা এবং গৌরবের মেলা।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৭/২/২৫ ইং রোজ শুক্রবার সকাল ৯.০০ ঘটিকায় চুয়েট সংলগ্ন পাহাড়তলী চৌমুহনী দি বিসিসিইউএল জেনাবেল হাসপাতাল হাজী মকবুল টাওয়ার এ বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটির ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উক্ত মতবিনিময় সভায় আপনাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সমবায়ী শুভেচ্ছাসহ
মৈত্রীপূর্ণ আহবানে...........
ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু
আহবায়ক

অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী
সদস্য সচিব
রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটি

বিসিসিইউএল এর বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত                                           ...
29/01/2025

বিসিসিইউএল এর বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত *****************************************************************
"হাতে হাত রেখে ছুঁয়েছি আটাশ, যেতে চাই শতবর্ষ পেরিয়ে" এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে বৌদ্ধদের সর্ববৃহৎ বহুমুখী সমবায়ী প্রতিষ্ঠান দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ( বিসিসিইউএল) ছাব্বিশ হাজার সদস্যের প্রিয় ক্রেডিট ইউনিয়নের ২৫ বছর পুর্তি হওয়ায় আগামী ৭ই মার্চ শুক্রবার রজত জয়ন্তী উৎসব ও বার্ষিক সাধারন সভা এজিএমসহ ’দিনব্যাপী সাড়ম্বরে উদযাপন করার লক্ষ্যে গতকাল রাউজানের কদলপুরে বিসিসিইউএল এর প্রধান কার্যালয় বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত ভদন্ত শাসন রক্ষিত মহাথের'র সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি সম্পুর পরিচালনায় উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় উপস্থিতি নিবন্ধন ও স্বাক্ষর এর মধ্য দিয়ে বিসিসিইউএল এর প্রাক্তন সেক্রেটারি ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু মহোদয়ের সমবেত ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
উপস্থিত সকলে স্ব-স্ব পরিচিতি প্রদানের পর পুর্ণাঙ্গ কমিটি এবং রজতজয়ন্তীর কর্মসূচি উপস্থাপন করেন উদযাপন কমিটির সচিব অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী।
মতবিনিময় ও পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন চারু প্রকাশনার সত্বাধিকারী চারু উত্তম বড়ুয়া, চারু লতার সদস্য বিপ্লব বড়ুয়া, ব্যাংকার উপমা বড়ুয়া, সমাজ সেবক তরুন বড়ুয়া, সংগঠক সরিৎ চৌধুরী সাজু, বিসিসিইউএল এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিনন্দ বড়ুয়া, প্রাক্তন ট্রেজারার বাবু সুজিত বড়ুয়া, বিসিসিইউএল এর সেক্রেটারি বাবু রনধীর বড়ুয়া,ট্রেজারার আশুতোষ বড়ুয়া,
ডিরেক্টর প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া,ডিরেক্টর কনক কুসুম বড়ুয়া,ডিরেক্টর আয়ুপাল বড়ুয়া, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী বিসিসিইউএল ডিরেক্টর এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া, বিশিষ্ট সংগীত শিল্পী সোমা বড়ুয়া,শিক্ষিকা পুস্প বড়ুয়া,সমাজসেবক বাবু জয়সেন বড়ুয়াসহ প্রমুখ।

এছাড়াও বিসিসিইউএল এর ম্যানেজার মি. জোসেফ ডি সিলভা,সহকারী ম্যানেজার দীপক বড়ুয়া, সহকারী ম্যানেজার দীপেন বড়ুয়া,সহকারী ম্যানেজার বকুল কান্তি বড়ুয়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিশাল আয়োজনকে সার্থক রূপায়ণে উপ-পরিষদ গঠন, বাজেটসহ নানা কর্মসূচি প্রনয়নে আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার রজতজয়ন্তী উদযাপন কমিটির পরবর্তী সভার তারিখ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।
সভার সভাপতি বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত ভদন্ত শাসন রক্ষিত মহাথের মহোদয় বলেন, হাটি হাটি পা পা করে বিসিসিইউএল ২৫ বছর পেরিয়ে আটাশ বছর পদাপন করেছে এবং প্রায় ২৬ হাজার সদস্যের প্রিয় ক্রেডিট ইউনিয়ন হিসেবে সর্বাধিকভাবে পরিচিতি লাভ করেছে। এটা বিশাল আনন্দের এবং গৌরবের।
বিগত ২০২২ সালে রজত জয়ন্তী উৎসব করার জন্য প্রস্তুতি নেয়ার পর পরবতীতে রাষ্ট্রীয় কিছু কারণে সেই বছর উদযাপন করা সম্ভব হয়নি তাই এবছর বার্ষিক সাধারন সভা এজিএমসহ আগামী ৭ই মার্চ শুক্রবার দিনব্যাপী সাড়ম্বরে রজত জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং উক্ত দিনে সদস্যদের মিলন মেলা এবং গৌরবের মেলায় পরিনত হউক এই প্রত্যাশা করে সকলের সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।

আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার বিসিসিইউএল এর রজত জয়ন্তী  উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা আহবান                                 ...
20/01/2025

আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার বিসিসিইউএল এর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা আহবান **********************************************
"হাতে হাত রেখে ছুঁয়েছি সাতাশ, যেতে চাই শতবর্ষ পেরিয়ে" এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে বৌদ্ধদের সর্ববৃহৎ বহুমুখী সমবায়ী প্রতিষ্ঠান দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ( বিসিসিইউএল)২৬ হাজার সদস্যের প্রিয় ক্রেডিট ইউনিয়নের ২৫ বছর পুর্তি, আনন্দের এবং গৌরবের। এই আনন্দ হবে সদস্যদের মিলন মেলা এবং গৌরবের মেলা।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/১/২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ৯.০০ ঘঠিকায় বিসিসিইউএল প্রধান কার্যালয়,বিটিসি কমপ্লেক্স, কদলপুর,রাউজানে বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উক্ত মতবিনিময় সভায় আপনাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
সমবায়ী শুভেচ্ছাসহ মৈত্রীপূর্ণ আহবানে...........
ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু
আহবায়ক
অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী
সদস্য সচিব
রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটি

আগামী  ৫ ডিসেম্বর ২০২৪  রা্ঙ্গুনিয়ায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আপনাদের আস্থার প্রতিষ্ঠান বিসিসিইউএল এর বহুদিনের আকাঙ্খিত ও...
28/11/2024

আগামী ৫ ডিসেম্বর ২০২৪ রা্ঙ্গুনিয়ায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আপনাদের আস্থার প্রতিষ্ঠান বিসিসিইউএল এর বহুদিনের আকাঙ্খিত ও প্রতীক্ষিত পরিবেশ বান্ধব বিসিসিইউএল হলো ব্লক ফ্যাক্টরী" এবং "উর্বশী বিউটি কেয়ার এন্ড একাডেমি
========================================
দেশের আত্ম সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত আপনাদের আস্থার সমবায়ী প্রতিষ্ঠান দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:(বিসিসিইউএল) এর বহুদিনের আকাঙ্খিত ও প্রতীক্ষিত পরিবেশ বান্ধব "বিসিসিইউএল হলো ব্লক ফ্যাক্টরী" এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে "উর্বশী বিউটি কেয়ার এন্ড একাডেমি " এই ২ টি প্রকল্পের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিসিসিইউএল সমবায় মার্কেট, সৈয়দবাড়ী হরিন গেইট,রাঙ্গুনিয়া পৌরসভা।

বিসিসিইউএল এর প্রকল্পসমূহ সরজমিনে পরিদর্শন করলেন বাংলাদেশের ক্রেডিট ইউনিয়নসমূহের কেন্দ্রীয় প্রতিষ্ঠান CCULB এর বিশেষ অডি...
01/11/2024

বিসিসিইউএল এর প্রকল্পসমূহ সরজমিনে পরিদর্শন করলেন বাংলাদেশের ক্রেডিট ইউনিয়নসমূহের কেন্দ্রীয় প্রতিষ্ঠান CCULB এর বিশেষ অডিট দল
===========================================
বৌদ্ধদের আত্নসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল) এর সেবামূলক প্রকল্পসমূহ ও প্রকল্প অফিস এর দৈনন্দিন কার্যক্রম সরজমিনে পরির্শন করলেন বাংলাদেশের ক্রেডিট ইউনিয়নসমূহের কেন্দ্রীয় প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর বিশেষ অডিট দল।
এ সময় বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু মহোদয় CCULB এর বিশেষ অডিট দল প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পসমূহ ও প্রকল্প অফিস এর দৈনন্দিন কার্যক্রম পরির্শনকালে উপস্থিত ছিলেন ।

জাতীয় সমবায় পুরস্কার মনোনয়ন বোর্ডের সদস্য হলেন বিসিসিইউএল  এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত ভদন্ত...
29/10/2024

জাতীয় সমবায় পুরস্কার মনোনয়ন বোর্ডের সদস্য হলেন বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু
===========================================
বৌদ্ধদের আত্নসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু মহোদয়কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগ হতে আগামী দুই বছর মেয়াদের জন্যে জাতীয় সমবায় পুরস্কার মনোনয়ন কমিটিতে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন।
গত ২৪ অক্টোর ২০২৪ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সম্মানিত উপসচিব ড,অশোক কুমার বিশ্বাস এর ন্বাক্ষরিত সদস্যদের নামের তালিকা প্রকাশ করে এক প্রজ্ঞাপন জারি করেন।
এ ব্যাপারে বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যম এফবিতে লিখেছেন,জাতীয় সমবায় পুরস্কার মনোনয়ন বোর্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করায় তিনি সংশ্লিষ্ট সমবায় অধিদপ্তর এবং সমবায় মন্ত্রণালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল) এর বোর্ড অব ডিরেক্টর,কর্মকতা ও সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে জাতীয় সমবায় পুরস্কার মনোনয়ন বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু মহোদয়কে সমবায়ী শুভেচ্ছাসহ বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন।

Address

The Buddhist Co-oparetive Credit Union(BCCUL)B T C Vhaban, P. O-Kadalpur, P, S-Raozan, Chittagong G. P. O Box No-887, Chittagong-4000. Bangladesh
Chittagong
4340

Telephone

Phone-0443-3382930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buddhist Credit Union .BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Buddhist Credit Union .BD:

Share