Islami Co-operative Bank Ltd

Islami Co-operative Bank Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islami Co-operative Bank Ltd, Financial aid service, Mir Nibash. Khulshi Green Society. Haji Abdul Hannan Road, Chittagong.

অবশেষে ডাক্তারি ঘোষণার মধ্য দিয়ে খালেদা জিয়ার মহা প্রয়াণ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদ ব...
30/12/2025

অবশেষে ডাক্তারি ঘোষণার মধ্য দিয়ে খালেদা জিয়ার মহা প্রয়াণ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইসলাম ও বাংলাদেশী জাতীয়তাবাদ এর ঐক্যের প্রতীক মরহুমা খালেদা জিয়া 'র জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাকে ঈমান ও নেক আমলের উসিলায় জান্নাতের মেহমান বানিয়ে দিন।
আমরা সবাই অন্তত ১বার সুরা ফাতেহা ৩বার সূরা ইখলাস এবং কয়েকবার দরুদ শরীফ পড়ে দোয়া করি।

একজন প্রশ্ন করেছেন,      বর্তমানে বাংলাদেশে ইসলামি ব্যাংক নামে যেসব ব্যাংক পরিচালিত এই ব্যাংকগুলোতে যে কোনো মেয়াদী ডিপিএ...
28/11/2025

একজন প্রশ্ন করেছেন,

বর্তমানে বাংলাদেশে ইসলামি ব্যাংক নামে যেসব ব্যাংক পরিচালিত এই ব্যাংকগুলোতে যে কোনো মেয়াদী ডিপিএস রাখা, তার লভ্যাংশ গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে হালাল বা জায়েজ কি না?

এটা খুবই সাদামাটা প্রশ্ন। ১৯৮৩ সালে বাংলাদেশে প্রথম 'ইসলামী ব্যাংক বাংলাদেশ' প্রতিষ্ঠা ও চালু হবার পর গত ৪২ বছর ধরে ইসলামী ব‍্যাংকে যারা চাকুরী করেছেন বা এখনো করছেন কোন না কোনোভাবেই এসব প্রশ্ন কমনলি শুনে আসছেন এবং উপযুক্ত জবাবও দিয়েছেন।আমার মনে হয়না এখনো এসব বিষয়ে বিভ্রান্তি আছে তবুও কিছু লোকের উদ্দেশ‍্যই হচ্ছে ইসলামী ব‍্যাংকিং ও অর্থব্যবস্থাকে নেতিবাচক ও হারাম প্রমাণ করতে এবং একাজে তাদের প্রয়াসের অন্ত নেই! অন্যদিকে তৃণমূল অর্থনীতিকে ইসলামীকরণের লক্ষ্যে ১৯২২ সালের প্রতিষ্ঠিত দি সন্দ্বীপ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড কে দীর্ঘ প্রচেষ্টা পর অবশেষে ২০১৪ সালে মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশনের আদেশ মূলে সংশোধন পূর্ব ইসলামীকরণ করা হয়। ঠিক একইভাবে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, NRBগ্লোবাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়। সারাদেশে ইসলামী ব্যাংকিংএর প্র্যাকটিস চালু হয়। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী একটি চক্র এদেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা ইসলামীকরণের বিরুদ্ধে শুরু থেকেই লেগে আছে। নানা ধরনের প্রশ্ন তৈরি করে বিদ্বেষ মূলক কথাবার্তা ও লেখালেখির মাধ্যমে তারা দমিয়ে দিতে চায় ইসলামী অর্থব্যবস্থার অগ্রযাত্রা। ইসলামবিদ্বেষী এ ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তকে সরলভাবে 'মূর্খতাবশতঃ' বলার কোন কারণ নেই, এর পেছনে আন্তর্জাতিক ইহুদি নাসারা কুফ্ফার মোশরেক এবং রামপন্থী বামপন্থী চক্রের 'উদ্দেশ্য হচ্ছে' ষড়যন্ত্র ও চক্রান্ত করা।

আমি খুবই বিস্মিত যে একটি পত্রিকার সাপ্তাহিক 'ধর্মীয় জীবন' পাতায় একজনের এমন প্রশ্নের জবাবে এক মুফতি সাহেব ফতোয়া দিলেন, --
"আমাদের দেশে বর্তমানে শরীয়া মোতাবেক পরিচালিত হওয়ার দাবিদার ইসলামী ব্যাংকগুলো তাদের বিনিয়োগে যথাযথভাবে শরীয়তের নীতিমালা অনুসরণ করে না। তাই শরীয়তের এ সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে পালনের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব ব্যাংকে ডিপিএস, এফডিআর বা অন্য কোনো সেভিং একাউন্টে টাকা রেখে অতিরিক্ত গ্রহণ করা যাবে না।"

বেশ উত্তম কথাই বটে! এখন এই 'নিশ্চিত' করার দায়িত্ব কার? কাস্টমারের, নাকি ব‍্যাংক কর্তৃপক্ষের, নাকি তৃতীয় কোনো শরীয়াহ এক্সপার্টের? শরীয়াহ ভিত্তিক লেনদেনের শর্ত কি? প্রশ্নকর্তা যদি নিজেই লিটমাস পেপারে অংকিত ইসলামী ব‍্যাংকের প্রোডাক্টকে শরীয়াহ’র দ্রব্যে চুবানি দিয়ে পরখ করতে পারতেন তাহলে তা তাৎক্ষণিক জানা যেত। কিন্তু সে উপায় নেই। সে কারণে শরীয়াহ ব‍্যাংকগুলোর টেস্টিং ল‍্যাবরেটরীতে 'ডেমনেস্ট্রেটর' নিয়োগ দেয়া হয়। স্কুল কলেজের বিজ্ঞান প্রাকটিক‍্যাল ক্লাসে এরকম অনেক ডেমনেস্ট্রেটরের সংগে আমাদের বেজায় খাতির ছিলো।

ইসলামী ব‍্যাংকগুলোর কার্যক্রম ও লেনদেন ইসলামী কিনা সেটা দেখার মূল দায়িত্ব কাষ্টমারের নয়। তিনি ব‍্যাংক কর্তৃপক্ষের নিশ্চয়তার উপর ব‍্যাংকে হালাল জ্ঞানে ডিপোজিট করবেন। ব‍্যাংক কর্তৃপক্ষকে তার প্রোডাক্ট হালাল কিনা সেটা ঠিক করে দিবে শরীয়াহ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে এমন ফকিহগণ।বাংলাদেশের সকল ইসলামী ব‍্যাংক-এর শরীয়াহ বোর্ড থাকা বাধ‍্যতামূলক। এটি ব‍্যতিত কেন্দ্রীয় ব‍্যাংক লাইসেন্স ইস‍্যু করেনা। শরীয়াহ বোর্ডের সকল সদস‍্যই আমাদের দেশের নামকরা আলেম, তাদেরকে সকলেই চিনে ও জানে। আপনি সরাসরি যেভাবে বললেন, কোনো ইসলামী ব‍্যাংকই সহীহ্ শুদ্ধভাবে চলেনা; তাহলে এর জন‍্য তো ব‍্যাংক কর্তৃপক্ষ বা কাষ্টমার দায়ী নয়, বরং যিনি ফতোয়া দিলেন তার মতো মাদ্রাসা ব‍্যাকগ্রাউন্ডের নামকরা ফকিহগণ যারা ঐসকল ব্যাংকের শরীয়াহ বোর্ডের সদস‍্য হিসাবে দায়িত্ব পালন করছেন তারাই দায়ী। তাহলে ব‍্যাপারটা কি দাঁড়ালো?....

দ্বিতীয় বিষয়টা আরেকটু পরিষ্কার করি।আপনার কথামতো এক সেকেন্ডের জন‍্য ধরেই নিলাম ইসলামী ব‍্যাংক ইসলামী শরীয়ত মতো চলেনা। তাহলে আপনার অপশন কি? মনে কিছু নিবেন না, তাহলে আপনি আপনার মসজিদ, মাদ্রাসার লেনদেন কি সোনালী, রূপালী, জনতা বা ন‍্যাশনাল ব‍্যাংক-এ করবেন যেখালে প্রকাশ‍্য ঘোষণা দিয়ে সুদ দেয় ও সুদ খায়? সেই '৮৩ সালের ঘটনা। আমি এরকম এক মার্কাজে ডিপোজিট আনতে গেলে উনারা আমাকে ব‍্যর্থ ও বিমুখ করে দিয়ে বললেন, ”আমরা লোকদের আখিরাতের পথে আহ্বান করি আর আপনি এসেছেন আমাদের দুনিয়ার দাওয়াত দিতে।” মনে মনে খুব রাগ হলেও সেটা চেপে রেখে বিনয়ের সাথে বললাম, হুযুর আপনার টাকা কোথায় আছে এখন? তিনি বললেন, সোনালী ব‍্যাংক-এ। বললাম, ধরুন হাশরের দিন আপনার আমলনামায় পাপ-পূণ‍্য সমান সমান হলো। আল্লাহ্ অপশন দিলেন, তুমি কি দোজখে যাবা, নাকি আরো কিছু কামাই করার জন‍্য দুনিয়ায় ফেরত যাবা? পাঠক বাকীটা বুঝে নিন। আপাততঃ দুনিয়া কি জাহান্নাম থেকে ভালো নয়?

তৃতীয় বিষয়টা আরো গুরুত্বপূর্ণ। সুদ হারামের বিষয়ে কোন বিতর্ক নেই।সুদভিত্তিক ব‍্যাংকগুলো কোন রাখঢাক ছাড়াই বলে কয়ে আপনাকে সুদ দেয়। বাজারের কোন সুপার শপে শুকরের গোশত বিক্রয় হলে আপনি যেমন হারাম বলে খরিদ করেন না তেমনি সুদও। সুদের বড় রকমের গুনাহের ব‍্যাপারেও কারো কোন সংশয় নেই। আপনি যদি মনে করেন ‘ইসলামী ব‍্যাংক’ তাদের লেনদেনও একশতভাগ হালাল করছে না বা করতে পারছে না। ওকে। ধরে নিলাম ৮০ ভাগই হারাম। তাহলে বাকী ২০ ভাগ তো হালাল আছে। সোনালী ব‍্যাংক পক্ষান্তরে যা দেয় তার তো একশতে একশত ভাগই হারাম।নাকি? তাহলে আপেক্ষিকভাবে হলেও ইসলামী ব‍্যাংক আপনার গ্রহনীয় হওয়া উচিত। এটা কেবল একটি গাণিতিক উদাহরণ মাত্র।

এবারে আসুন, আপনার তাকওয়ার প্রশ্নে আপনি কি করতে পারেন? প্রথমতঃ সব ধরনের আর্থিক লেনদেন মুক্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তথা বনবাসে বৈরাগী জীবন যাপন করতে পারেন, এরকম নিরুপদ্রব জীবন যদিও ইসলামে সমর্থিত নয়। আর না হয় বাজারে প্রচলিত অপশনগুলোর মধ‍্যে যেটি অপেক্ষাকৃত কম ক্ষতিকর সেটি গ্রহন করতে পারেন। এটাই শরীয়াহ’র অগ্রাধিকারের মাসআলা। দুনিয়ায় চলতে হলে, ব‍্যবসা বানিজ‍্য করতে হলে ব‍্যাংকের সেবা নেয়া ভিন্ন কোনো বিকল্প নেই। তাই কম ক্ষতিকরটি গ্রহন করা নাজায়েজ কিছু নয়।

কোনরকম স্টাডি ব‍্যতিত হুট করে “ইসলামী ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট কিংবা অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট খোলা এবং এর থেকে মুনাফার নামে প্রাপ্ত অর্থ ভোগ করা জায়েজ নয়” বলে ফতোয়া দিয়ে আপনি কি মানুষের উপকার করলেন? নাকি মানুষকে আরো বিপদে ফেললেন (!) এখন মানুষেরা আপনার কথামত, ইসলামী ব‍্যাংকে টাকা জমা করলেই সুদ হবার ভয়ে ঘরে টাকা রেখে হয় চোর ডাকাতকে আমন্ত্রন জানাবে নতুবা নিরাপদে বাড়ীর পাশে কোনো সুদী ব‍্যাংকে তা জমা করবে!

আমিও বলছি, কোনো ইসলামী ব‍্যাংকই শতভাগ শরীয়াহ মানতে পারছে না। সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। মানতেই হবে, আমাদের দেশটি ইসলামী অনুশাসনে চলে না। এখানকার ব‍্যাংকিং সিস্টেমও ইসলামিক নয়। কেন্দ্রীয় ব‍্যাংক সুদভিত্তিক।এরপর ইসলামী ব‍্যাংকগুলোর নিজেদের মালামাল কেনাবেচার অনুমতি নেই। তাই ওয়াকালা বা প্রতিনিধিত্ব ব‍্যতিত কোনো উপায়ও নেই। এসব চ‍্যালেঞ্জকে এড্রেস করে এদেশের ইসলামিক স্কলার, পীর-বুজুর্গ, ফকীহ ও আলেমগণ যে পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করলে লেনদেন শরীয়াহসম্মত হয় তা স্থির করে দিয়েছেন।ইসলামী ব‍্যাংকগুলো তা অনুসরন করে চলে।

এতকিছুর পরও যদি আপনি সন্তুষ্ট হতে না পারেন, সন্দেহ সংশয়ের জীবাণু সংক্রমনের ভয় আপনাকে কুরে কুরে খায় - তাহলে একটি শতভাগ সন্দেহমুক্ত ইসলামী ব‍্যাংক প্রতিষ্ঠার চেষ্টা করা আপনার উপর ফরজ। ইসলামী ব্যাংক পরিচালনার প্রচলিত এই ধারাটি অস্বীকার করলে তার চেয়ে উত্তম কোন ব‍্যবস্থার চেষ্টা করা আমাদের কর্তব‍্য হয়ে দাঁড়ায়। মানুষকে কনফিউজড করা অনেক সহজ কিন্তু সমাধান দেয়া কঠিনই বটে। আর বিষয়টা যদি ধর্মীয় কিছু হয় তাহলে তো আরো কঠিন।

24/08/2025

আকর্ষণীয় বেতনে জরুরী ভিত্তিতে একজন সংগঠক এবং একজন পার্সোনাল অফিসার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ ০১ ৮ ২২ ৮৯০ ৭২৯ নাম্বারে যোগাযোগ করুন।

বর্তমান গভর্নমেন্টের সবচাইতে ক্লিন ইমেজ এবং জনপ্রিয় উপদেষ্টা ডক্টর ফাওজুল কবির খান এর ঘনিষ্ঠ আত্মীয় ইমপ্রেস নিউটেক কম্পো...
06/08/2025

বর্তমান গভর্নমেন্টের সবচাইতে ক্লিন ইমেজ এবং জনপ্রিয় উপদেষ্টা ডক্টর ফাওজুল কবির খান এর ঘনিষ্ঠ আত্মীয় ইমপ্রেস নিউটেক কম্পোজিট লিমিটেড এর চেয়ারম্যান ফয়েজ লেক সেন্ট্রাল মসজিদের খতিব , ইসলামী কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর শরিয়াহ কাউন্সিলের সম্মানিত সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ আল্লামা নুরুল আমিন মাহদী সাহেবের সহধর্মিণী কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন, পরিবার ও স্বজনদেরকে সবরে জামিল দান করুন, আমীন।

.                          আলহামদুলিল্লাহ                       ছুম্মা আলহামদুলিল্লাহ  .                 তাকাব্বাল্লাহু ...
08/06/2025

. আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
. তাকাব্বাল্লাহু মিন্নী ওয়া মিনকা।
Php family'র সহযোগিতায় ইসলামী কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর উদ্যোগে কোরবানী প্রোগ্রাম'২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। খুলশী বিহারী কলোনী, রেললাইন বস্তি, নয়া শহর, জালালাবাদ, তুলাতুলী
ও টেকনিক্যাল এরিয়ায় বসবাসরত দুঃস্থ অসহায় মুসলিম ভাই বোনদের মাঝে মাংস বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী জননেতা জনাব ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব অধ্যাপক এসএএম নূর হোসাইন, ব্যাংকের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক জনাব আ ফ ম বোরহান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজপতি জনাব শহিদুল্লাহ তালুকদার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।আচ্ছা! ভাবুন তো—আপনার দেয়া সামান্য সহায়তায় যদি কোনো পরিবারের আনন্দ অশ্রু ঝরে...
29/05/2025

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম।
আচ্ছা! ভাবুন তো—আপনার দেয়া সামান্য সহায়তায় যদি কোনো পরিবারের আনন্দ অশ্রু ঝরে, তখন আপনার হৃদয়ে কেমন প্রশান্তি খেলে যায়? নিঃসন্দেহে তা হবে আপনার জীবনের এক বড় প্রাপ্তি। হ্যাঁ, আপনি যখন আমাদের মাধ্যমে সহায়তার হাত বাড়ান, তখন তা নিভৃতে অনেক দরিদ্র পরিবারের জীবনে বয়ে আনে খুশির বন্যা।
কুরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে।
হয়তো আপনি ঈদের দিনটি কাটাবেন এই শহরের কোনো এক কোণায়। আর সেই সময়েই আপনার কুরবানির অংশ ছুটে যাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোনো এক গ্রামে অথবা শহরের বস্তিতে। এমন সব জায়গায়, যেখানে অনেকে পুরো বছর ধরে শুধু ঈদের দিনেই একবার গোশতের স্বাদ পাওয়ার স্বপ্ন দেখে।
ধোঁয়া ওঠা গরম ভাতে আপনার কুরবানির গোশতের টুকরোটা উঠিয়ে তারা যখন খাবে—তখন তাদের চোখে থাকবে তৃপ্তি, আর মনে থাকবে আপনাকে নিয়ে দোয়া। খাওয়া শেষে এক বুক প্রশান্তি নিয়ে বলবে, “আল্লাহ সেই অজানা দাতাকে উত্তম প্রতিদান দিন।” কী অপূর্ব দৃশ্য!
সবার জন্য কুরবানী প্রকল্পে এবার ভিন্ন কিছু যুক্ত হয়েছে। আপনার কুরবানির অংশ পৌঁছে যাবে দুঃস্থ অসহায় গরিব মুসলিম মা বোনদের ঘরে।
হ্যাঁ! সেখানে আপনার কুরবানির গোশতের একটি প্যাকেট পৌঁছালে—এক ক্ষুধার্ত শিশু, বিধবা নারী কিংবা অসহায় মানুষটির মুখে হয়তো বহুদিন পর ফুটে উঠবে এক চিলতে হাসি। আপনার দেয়া এই ছোট্ট সহায়তা সেখানে ভেসে উঠবে বর্ণিল আলো।
যারা আমাদের মাধ্যমে কুরবানি দেন, তারা প্রতিনিয়ত এমন হাজারো মানুষের দোয়ায় শামিল হতে পারেন। তাই আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনার কুরবানি বাংলাদেশ ইসলামী কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে সম্পন্ন করবো, ইনশাআল্লাহ।
এই প্রকল্পে আপনিও অংশীদার হতে পারেন। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন-
একটি গরু = ৮০,০০০/-টাকা, এক সপ্তমাংশ = ১১,৫০০/- টাকা,
একটি ছাগল = ৮,০০০/-টাকা।
অনুদান পাঠাতে বিকাশ পার্সোনাল +৮৮০১৮২২-৮৯০৭২৯,
একাউন্টের শিরোনাম: ইসলামী কো-অপারেটিভ ব্যাংক লিঃ
এসবি একাউন্ট নং ১৩৬১১০১০০০০৪৪, পূবালী ব্যাংক, সন্দ্বীপ শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ।

Dear Muslim Brother &  SisterAssalamu AlaikumJust think - if a family sheds tears of joy with your little help, how much...
29/05/2025

Dear Muslim Brother & Sister
Assalamu Alaikum
Just think - if a family sheds tears of joy with your little help, how much peace will you feel in your heart? Undoubtedly, that will be a great achievement in your life. Yes, when you extend a helping hand through us, it secretly brings a flood of happiness to the lives of many poor families.
Eid al-Adha is knocking on your door. Maybe you will spend Eid in some corner of this city. And at that time, part of your sacrifice will go to some remote village or city slum in Bangladesh. In places where many dream of tasting meat only once a year on Eid, When they eat your piece of sacrificial meat on steaming hot rice, there will be satisfaction in their eyes, and prayers for you will be remembered. After eating, they will say with a sense of peace, "May Allah reward the unknown donor with good." What a wonderful sight!
This time, something different has been added to the Qurbani for All project. A portion of your Qurbani will reach the homes of the needy, helpless, poor Muslim mothers and sisters.Yes! If a packet of your sacrificial meat reaches there, a hungry child, a widow, or a helpless person may have a smile on their face after many days. This small help you provide will bring a colorful light there.Those who offer sacrifice through us can join the prayers of thousands of such people on a daily basis. So no matter where you are in the world, Bangladesh Islamic Cooperative Bank Limited will faithfully complete your sacrifice, InshaAllah.
You can also be a partner in this project. You can send help through bank and mobile banking-
One cow = 80,000/- Taka, One seventh = 11,500/- Taka,
One goat = 8,000/- Taka.
To send donations, contact bKash Personal +8801822-890729,
Account Title: Islami Co-operative Bank Ltd.
SB Account No. 1361101000044, Pubali Bank, Sandwip Branch, Chittagong, Bangladesh.

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।আচ্ছা! ভাবুন তো—আপনার দেয়া সামান্য সহায়তায় যদি কোনো পরিবারের আনন্দ অশ্রু ঝরে...
13/05/2025

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম।
আচ্ছা! ভাবুন তো—আপনার দেয়া সামান্য সহায়তায় যদি কোনো পরিবারের আনন্দ অশ্রু ঝরে, তখন আপনার হৃদয়ে কেমন প্রশান্তি খেলে যায়? নিঃসন্দেহে তা হবে আপনার জীবনের এক বড় প্রাপ্তি। হ্যাঁ, আপনি যখন আমাদের মাধ্যমে সহায়তার হাত বাড়ান, তখন তা নিভৃতে অনেক দরিদ্র পরিবারের জীবনে বয়ে আনে খুশির বন্যা।

কুরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে।
হয়তো আপনি ঈদের দিনটি কাটাবেন এই শহরের কোনো এক কোণায়। আর সেই সময়েই আপনার কুরবানির অংশ ছুটে যাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোনো এক গ্রামে অথবা শহরের বস্তিতে। এমন সব জায়গায়, যেখানে অনেকে পুরো বছর ধরে শুধু ঈদের দিনেই একবার গোশতের স্বাদ পাওয়ার স্বপ্ন দেখে।
ধোঁয়া ওঠা গরম ভাতে আপনার কুরবানির গোশতের টুকরোটা উঠিয়ে তারা যখন খাবে—তখন তাদের চোখে থাকবে তৃপ্তি, আর মনে থাকবে আপনাকে নিয়ে দোয়া। খাওয়া শেষে এক বুক প্রশান্তি নিয়ে বলবে, “আল্লাহ সেই অজানা দাতাকে উত্তম প্রতিদান দিন।” কী অপূর্ব দৃশ্য!

সবার জন্য কুরবানী প্রকল্পে এবার ভিন্ন কিছু যুক্ত হয়েছে। আপনার কুরবানির অংশ পৌঁছে যাবে দুঃস্থ অসহায় গরিব মুসলিম মা বোনদের ঘরে।
হ্যাঁ! সেখানে আপনার কুরবানির গোশতের একটি প্যাকেট পৌঁছালে—এক ক্ষুধার্ত শিশু, বিধবা নারী কিংবা অসহায় মানুষটির মুখে হয়তো বহুদিন পর ফুটে উঠবে এক চিলতে হাসি। আপনার দেয়া এই ছোট্ট সহায়তা সেখানে ভেসে উঠবে বর্ণিল আলো।
যারা আমাদের মাধ্যমে কুরবানি দেন, তারা প্রতিনিয়ত এমন হাজারো মানুষের দোয়ায় শামিল হতে পারেন। তাই আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনার কুরবানি বাংলাদেশ ইসলামী কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে সম্পন্ন করবো, ইনশাআল্লাহ।

এই প্রকল্পে আপনিও অংশীদার হতে পারেন। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন-
একটি গরু = ৮০,০০০/-টাকা, এক সপ্তমাংশ = ১১,৫০০/- টাকা,
একটি ছাগল = ৮,০০০/-টাকা।

অনুদান পাঠাতে বিকাশ পার্সোনাল +৮৮০১৮২২-৮৯০৭২৯,
একাউন্টের শিরোনাম: ইসলামী কো-অপারেটিভ ব্যাংক লিঃ
এসবি একাউন্ট নং ১৩৬১১০১০০০০৪৪, পূবালী ব্যাংক, সন্দ্বীপ শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ।

28/04/2025

Address

Mir Nibash. Khulshi Green Society. Haji Abdul Hannan Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Co-operative Bank Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Co-operative Bank Ltd:

Share