Tony Aziz Khan

Tony Aziz Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tony Aziz Khan, Tax Lawyer, Abdul Hamid Road, Sholok Bahar , Panchlaish, Chittagong.

"⚖️ এনবিআর-অনুমোদিত কর আইনজীবী | ট্যাক্স পরামর্শ, রিটার্ন ফাইলিং ও আইনি সমাধান 📊**

✅ ব্যক্তিগত ও কর্পোরেট ট্যাক্স পরিকল্পনা
✅ আয়কর রিটার্ন প্রস্তুতকরণ ও ফাইলিং
✅ ভ্যাট, টিন ও ব্যবসায়িক কর সেবা
✅ এনবিআর বিরোধ ও আইনি পরামর্শ

10/05/2026
সময় পেরিয়ে গেলেও আয়কর রিটার্ন দেওয়া যাবে — জেনে নিন জরিমানা, সুবিধা ও করণীয়অনেক ব্যক্তি করদাতা নির্ধারিত সময়ের মধ্যে আয়ক...
10/05/2026

সময় পেরিয়ে গেলেও আয়কর রিটার্ন দেওয়া যাবে — জেনে নিন জরিমানা, সুবিধা ও করণীয়

অনেক ব্যক্তি করদাতা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে পারেননি। চলতি বছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল গত ৩১ মার্চ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।

বর্তমান আয়কর বিধান অনুযায়ী, করদাতারা আগের দুই করবর্ষ পর্যন্ত বকেয়া রিটার্ন জমা দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হতে পারে এবং নির্দিষ্ট কিছু কর–সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কোনো করবর্ষে রিটার্ন দাখিল না করলে ভবিষ্যতে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হতে পারে। পরবর্তী সময়ে রিটার্ন জমা দিতে গেলে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতেও হতে পারে।

বর্তমানে দেশে প্রায় সোয়া এক কোটি টিআইএনধারী থাকলেও, তাঁদের সবাই নিয়মিত রিটার্ন দাখিল করেন না। অনেকেই বিভিন্ন সরকারি বা বেসরকারি সেবা গ্রহণের জন্য টিআইএন গ্রহণ করলেও পরবর্তীতে রিটার্ন জমা দেন না।

নির্ধারিত সময়ের পরে রিটার্ন দিলে কী হবে?

বর্তমানে অধিকাংশ করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে—

বকেয়া করের ওপর ২% হারে সুদ আরোপ হতে পারে

সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত এই সুদ গণনা করা হতে পারে

নির্দিষ্ট বিনিয়োগ খাতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে না

সরকার অনুমোদিত বিভিন্ন বিনিয়োগ খাতে সাধারণত করদাতারা কর রেয়াত সুবিধা পান। কিন্তু নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে।

অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা

অনলাইনে রিটার্ন দাখিলের মাধ্যমে করদাতারা সহজেই—

মোবাইল ব্যাংকিং, কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ে কর পরিশোধ করতে পারেন

আয়কর রিটার্নের কপি ডাউনলোড করতে পারেন

আয়কর স

কারা জরিমানা থেকে মুক্ত থাকবেন?

যেসব করদাতা নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন এবং অনুমোদন পেয়েছেন, তাঁদের ওপর কোনো জরিমানা বা অতিরিক্ত সুদ আরোপ হবে না। তাঁরা স্বাভাবিক নিয়মেই কর রেয়াত সুবিধা ভোগ করতে পারবেন।

আবদুল আজিজ খাঁন
আয়কর আইনজীবী
চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন
চট্টগ্রাম
মোবাইল: 01859-339622

মূসক পরামর্শক লাইসেন্স পরিক্ষা ২০২৬ এর প্রশ্নের সমাধান।
17/04/2026

মূসক পরামর্শক লাইসেন্স পরিক্ষা ২০২৬ এর প্রশ্নের সমাধান।

পাসপোর্ট  (Passport) দিয়ে ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃবিদেশে অবস্থানরত কোন নিবাসী করদাতা যদি ই-রিটার্ন সিস্টেমে ট্য...
14/03/2026

পাসপোর্ট (Passport) দিয়ে ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ

বিদেশে অবস্থানরত কোন নিবাসী করদাতা যদি ই-রিটার্ন সিস্টেমে ট্যাক্স রিটার্ন দিতে চান তবে তাঁকে ৭ টি তথ্য ও ৪ টি এটাসমেন্ট (কাগজপত্র) সহকারে সংশ্লিষ্ট রাজস্ব বোর্ডের ই-মেইল ঠিকানায় ([email protected]) মেইল করতে হবে।

প্রয়োজনীয় ৭ টি তথ্যাবলীর তালিকাঃ

1. Name :

2. E-TIN:

3. Residing county :

4. Mailing Address / Residing Address of the residing country (Address, not email ID)

5. Cell Phone/Phone number used in residing country (with country code)

6. Last date of departure from Bangladesh:

7. E-mail Address: [email protected]

প্রয়োজনীয় ৪ টি সংযুক্তিঃ

1. NID/Smart ID

2. Bio-page of Bangladeshi passport

3. Departure page from Bangladesh of the Passport (Containing the date of your departure from Bangladesh with Seal of the Airport Authority)

*** Visa page of residing country (Containing the date of your departure from Bangladesh with Seal of Airport Authority on your Passport) (এটি আপনার বাংলাদেশি/Foreign পাসপোর্টের সেই পেজটি যেখানে আপনার সর্বশেষ দেশত্যাগের তারিখ ও এয়ারপোর্ট কর্তৃপক্ষের সিল দেয়া আছে)

4. Photograph

সকল ডকুমেন্টস ঠিক থাকলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ফিরতি মেইলে রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে। অতঃপর সেই লিংকে ক্লিক করলে আবার করদাতার ই-মেইলে ওটিপি (OTP) যাবে। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

05/03/2026

NBR থেকে আয়কর রিটার্ন দাখিলের সতর্কবার্তা যাচ্ছে অনেকের ফোনে। ঝামেলা এড়াতে আয়কর রিটার্ন দাখিল করুন এখনই।

24/02/2026
প্রবাসী বাংলাদেশী করদাতাগণের জন্য ই-মেইলে OTP প্রেরণের ব্যবস্থা চালু
24/02/2026

প্রবাসী বাংলাদেশী করদাতাগণের জন্য ই-মেইলে OTP প্রেরণের ব্যবস্থা চালু

যে ১৫ টি কারণে আয়কর অফিস নোটিশ করতে পারে।
05/02/2026

যে ১৫ টি কারণে আয়কর অফিস নোটিশ করতে পারে।

সর্বসাধারণের জন্য HS Code ভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ
03/02/2026

সর্বসাধারণের জন্য HS Code ভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ

Address

Abdul Hamid Road, Sholok Bahar , Panchlaish
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tony Aziz Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category