Dollars Exchange Sync Bd

Dollars  Exchange  Sync  Bd দ্রুত সহজে এবং নিরাপদে সব ধরনের ডলার ? Freelancer payment Solutions

18/12/2025

FOREX N CRYPTO
এইটা শুধু গল্প না, বাস্তব শিক্ষা।

অনেকে ইনবক্সে জিজ্ঞেস করছে

“ভাই, আপনি কী এমন করেন যে নিয়মিত প্রফিট হয়?”

আমি সবসময় একটাই কথা বলি,আমি এখন আর প্রফিট খুঁজি না, আমি প্রসেস ফলো করি।

আগে আমার ট্রেড ছিল ইমোশন দিয়ে।এখন আমার ট্রেড হয় রুল দিয়ে।এই পার্থক্যটাই আমাকে প্রফিটেবল হইতে সাহায্য করছে নাইলে মনে হয় না আমি পারতাম এখন প্রফিট করতে অথবা ১৬-১৭ হাজার ডলার এর মত লস রিকোভার কিরতে!

এই সংখ্যা টা ছিলো আমার জন্য অনেক বড় কিন্তু আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে তো এর থেকে বেশি মাসিক হিসাব করলেও হয়। তবে যে নিজে শিখে এত বড় লস নিজে রিকোভার করতে পারব আসলে এইটা ভাবি নাই। এইটা আমার জন্য অনেক বড় পাওয়া 😄🤍

প্রতিদিন ট্রেড করা জরুরি না ,সব সেটআপে এন্ট্রি নেওয়া বুদ্ধিমানের কাজ না ,লস মানেই খারাপ ট্রেডার হওয়া না!

লস এখন আর আমার কাছে শাস্তি না,লস আমার কাছে ডাটা। কোথায় ভুল করছি, সেটা শেখায়। আর সত্যি এইটাই আপনারে প্রফিটেবল বানাবে

আমি ট্রেড নেওয়ার আগে নিজেকে ৩টা প্রশ্ন করি সব সময়

১ মার্কেট কি আমার ডাইরেকশনে ক্লিয়ার?

২ আমার সেটআপ কি আমার রুল অনুযায়ী?

৩ এই ট্রেডে লস হলেও আমি কি মেন্টালি ঠিক থাকব?

এই ৩টার যেকোনো একটার উত্তর “না” হলে আমি ট্রেড নেই না।

আমি বলি শুনেন ,

ফরেক্স আপনাকে বড়লোক বানানোর আগে

আপনাকে ধৈর্যশীল, ডিসিপ্লিনড আর শান্ত মানুষ বানাইব বিশ্বাস করেন বা না করেন নাইলে প্রফিট করা সম্ভব না ভাই। যারা এই প্রসেস সহ্য করতে পারে না,

তারা মাঝপথে লস কইরা সব হাড়ায়।

আমি এখনো শিখতাছি, market এ যতি দিন থাকবেন শিখতে হইবই। আমি এখনো নোট করি। ভুল হলে খেয়াল করে সমাধান করি।ভুল হবেই তবে ভুল ধরে থাকা যাবে না।

যারা নতুন আছেন, তাদের জন্য শেষ কথা

একটা সিস্টেম বেছে নেন আর সময় দেন chart তাড়াহুড়া না কইরা।

ফরেক্স লটারি না ভাই এইটা একটা স্কিল।

সম্মান দিয়ে শিখলে মার্কেট তাদের সম্মান দিয়েই প্রফিট দেয়।এটাই বাস্তব হা হা হা

1.Support & Resistance

2.Price Action Psychology

3.Market Structure(BOS,CHOCH)

4.Supply & Demand Zones

5.Trend Identification &Momentum

6.Liquidity & Stop Hunt Concepts

7.Candle Pattern Confirmation

8.Risk Management & Ex*****on Discipline

9.Money management 100% follow

এগুলোর বেসিক শিখুন! তার পর ভালো কোথাও দেখুন! নিজে চেস্টা করেন পারবেন আপনিও।

এগুলো ভালো ভাবে শিখে তার পর মানি মেনেজমেন্ট রেখে একটা সট্রেটেজি বানায় নিজে প্রাক্টিস করুন।

দোয়া করবেন,

আর যারা হাল ছাড়তে বসেছেন,

এই লেখাটা যদি একজনকেও দাঁড় করাতে পারে,

আমার লেখা সার্থক। 🤍

23/09/2025

🏡 জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে করণীয় কি– ৯৯টি গুরুত্বপূর্ণ দিক

১. প্রথমেই মাথা ঠান্ডা রাখুন, ঝগড়া না করে আইনের আশ্রয় নিন।
২. জমির আসল দলিল হাতে আছে কি না দেখে নিন।
৩. দলিলের সত্যতা যাচাই করতে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ করুন।
৪. জমির খতিয়ান বের করে দেখুন সঠিক নাম আছে কি না।
৫. খতিয়ানে যদি ভুল থাকে তবে নামজারী করুন।
৬. জমির দাগ-খতিয়ান মিলিয়ে নিন।
৭. জমির পরিমাপ করে নকশার সাথে মিলিয়ে দেখুন।
৮. মৌজা ম্যাপ থেকে জমির অবস্থান চিহ্নিত করুন।
৯. মৌখিক কথা নয়, সবসময় কাগজপত্রের উপর নির্ভর করুন।
১০. সালিশে না গিয়ে প্রথমে আইনি পরামর্শ নিন।

১১. অভিজ্ঞ উকিলের শরণাপন্ন হোন।
১২. থানায় জিডি করে রাখুন।
১৩. জমিতে জবরদখল হলে দ্রুত মামলা করুন।
১৪. প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও সংগ্রহ করুন।
১৫. জমির সীমানা পাকা খুঁটি দিয়ে চিহ্নিত করে রাখুন।
১৬. স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানান।
১৭. মৌজা অফিস থেকে সিএস, এসএ, বিএস খতিয়ান সংগ্রহ করুন।
১৮. জমির ইতিহাস জানুন – পূর্বে কার দখলে ছিল।
১৯. ফৌজদারি মামলা নয়, সিভিল মামলা করুন।
২০. আদালতের আদেশ ছাড়া কোনো পদক্ষেপ নিবেন না।

২১. প্রতিপক্ষের সাথে সমঝোতার চেষ্টা করুন।
২২. সমঝোতা হলে লিখিত চুক্তি করুন।
২৩. চুক্তি রেজিস্ট্রি করে রাখুন।
২৪. দালালদের উপর নির্ভর করবেন না।
২৫. আদালতের নির্দেশ মেনে চলুন।
২৬. মামলার কাগজপত্র নিয়মিত উকিলের কাছে খোঁজ রাখুন।
27. নিজে উপস্থিত থেকে জমি মাপজোখ করুন।
২৮. প্রতিপক্ষ জাল দলিল ব্যবহার করছে কি না খোঁজ নিন।
২৯. জাল দলিল প্রমাণ করতে ফরেনসিক টেস্ট করান।
৩০. আদালতের স্টে-অর্ডার সংগ্রহ করুন।

৩১. জমি বিক্রয় করার আগে বিরোধ মিটিয়ে নিন।
৩২. শেয়ারকৃত জমি হলে সকল ওয়ারিশের সম্মতি নিন।
৩৩. হুদহুদ কাগজে সই করবেন না।
৩৪. উকিল ছাড়া কোনো কাগজে সই করবেন না।
৩৫. জমির দখল বুঝে নিন।
৩৬. খাজনা নিয়মিত পরিশোধ করুন।
৩৭. খাজনার রশিদ সংরক্ষণ করুন।
৩৮. জমির মালিক হিসেবে ট্যাক্স দিন।
৩৯. জমিতে গাছ বা ফসল থাকলে তার প্রমাণ রাখুন।
৪০. সাক্ষী জোগাড় করে রাখুন।

৪১. জমির গায়ের সীমারেখা নিয়ে বিরোধ হলে জরিপ কর্মকর্তার কাছে যান।
৪২. সরকারী জরিপে অংশগ্রহণ করুন।
৪৩. মামলা চলাকালীন জমি বিক্রি করবেন না।
৪৪. জমি কেনার আগে চেক করুন মামলা আছে কি না।
৪৫. আদালতের রায়ের অপেক্ষা করুন।
৪৬. সালিশি রায় আইনগত শক্তি রাখে কি না বুঝে নিন।
৪৭. জমি দখল নিতে গেলে পুলিশ সহায়তা নিন।
৪৮. আদালতের কমিশনার দিয়ে মাপজোখ করান।
৪৯. সৎ প্রমাণাদি লুকাবেন না।
৫০. নিয়মিত মামলার তারিখে উপস্থিত থাকুন।

৫১. জমি নিয়ে মারামারি থেকে বিরত থাকুন।
৫২. নিজের আত্মীয়দের মধ্যে সমঝোতা করুন।
৫৩. সম্পত্তি ভাগ বন্টন করে নিন।
৫৪. দাগভাগ করে দলিল করে নিন।
৫৫. উচ্ছেদ হলে আদালতের সহায়তা নিন।
৫৬. প্রতিপক্ষ যদি হুমকি দেয় তবে থানায় অভিযোগ করুন।
৫৭. নিজের কাগজপত্রে নাম একরকম আছে কি না মিলিয়ে দেখুন।
৫৮. জমি সংক্রান্ত খবরাখবর রাখুন।
৫৯. প্রতিবেশীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখুন।
৬০. মামলা জেতার জন্য ঘুষ নয়, প্রমাণ ব্যবহার করুন।

৬১. প্রতিপক্ষের জালিয়াতি ফাঁস করুন।
৬২. দলিলের সাক্ষীদের শনাক্ত করুন।
৬৩. জমি দখলের তারিখ লিখে রাখুন।
৬৪. প্রতিপক্ষ যদি জমি বিক্রি করে তবে ইনজাংশন নিন।
৬৫. আদালতের নিযুক্ত আমিনের কাজে সহযোগিতা করুন।
৬৬. আইনজীবীর সাথে নিয়মিত পরামর্শ করুন।
৬৭. আদালতের কাগজপত্র ভালোভাবে পড়ুন।
৬৮. নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা দিন।
৬৯. পুলিশের কাছে লিখিত অভিযোগ রাখুন।
৭০. নিজেকে শান্ত রাখুন।

৭১. মামলা জেতার পর জমি রেজিস্ট্রি করে নিন।
৭২. জমি জরিপ অফিসে হালনাগাদ করুন।
৭৩. আপিল করার সময়সীমা মাথায় রাখুন।
৭৪. সুপ্রীম কোর্ট পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন।
৭৫. মামলা সংক্রান্ত নথি ডুপ্লিকেট কপি রাখুন।
৭৬. মোবাইলে কাগজপত্র স্ক্যান করে রাখুন।
৭৭. আত্মীয়স্বজনকে সঠিক তথ্য দিন।
৭৮. জমির কাগজ হারালে দ্রুত জিডি করুন।
৭৯. হারানো দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করুন।
৮০. আইন অনুযায়ী সব পদক্ষেপ নিন।

৮১. সময়ক্ষেপণ না করে দ্রুত মামলা করুন।
৮২. আদালতের আদেশ অমান্য করবেন না।
৮৩. দালালদের থেকে সাবধান থাকুন।
৮৪. মামলা টাকার খেলা নয়, প্রমাণের খেলা।
৮৫. আদালতের কমিশনারকে ঘুষ দেবেন না।
৮৬. উকিল ছাড়া কারও কথায় কান দেবেন না।
৮৭. আইনজীবীকে সঠিক তথ্য দিন।
৮৮. আদালতের রায়ের কপি সংগ্রহ করুন।
৮৯. রায় কার্যকর করার জন্য প্রয়োগ মামলা করুন।
৯০. জমির সঠিক মালিকানা প্রতিষ্ঠা করুন।

৯১. বিরোধ মিটলে শান্তিপূর্ণ ব্যবহার বজায় রাখুন।
৯২. জমি লেনদেনে স্বচ্ছতা রাখুন।
৯৩. জমির দাগভাগ আলাদা করে রেকর্ডে নিন।
৯৪. জমির উপর গৃহ নির্মাণ করতে গেলে অনুমতি নিন।
৯৫. দখল নিয়ে টানাটানি করবেন না।
৯৬. সালিশি সমাধান হলে নথিভুক্ত করুন।
৯৭. গ্রামে গুজব ছড়াবেন না।
৯৮. সবসময় আইনের উপর ভরসা রাখুন।
৯৯. মনে রাখবেন – জমি রক্ষা করার সেরা উপায় আইনগত ব্যবস্থা।

👉 যদি পোস্টটি কাজে লাগে তবে শেয়ার করে অন্যদের সচেতন করুন।
#জমি #আইন #বিরোধ #সচেতনতা

05/01/2025

যাকে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের মধ্যে ব্যথার বিস্ফোরণ ঘটতো, তাকে দেখিনা আজ শত বছর হয়। এখন আর ব্যথা অনুভব করিনা। শুধু আজও সমুদ্র দেখলে মনে পড়ে যায়; আমাদের এক সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে সমুদ্র দেখার কথা ছিলো।

Ashraf Ahmed

12/07/2024

নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি

আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

১. প্রাথমিক প্রস্তুতি

প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।

২. অ্যাপ্লিকেশন শুরু

আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)

আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC

সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

৪. পেমেন্ট

ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD

৫. বায়োমেট্রিক্স

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

৬. রেজাল্টের জন্য অপেক্ষা

আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।

৭. রিজেকশন ও পুনরায় আবেদন

যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে নিজে নিজে কানাডার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
Copy

13/11/2022

Startup Founders, BE AWARE!

বিশ্বজুড়ে স্টার্টআপ ইন্ডাস্ট্রি এখন স্ট্র্যাগল করছে।

অসংখ্য tech startups ম্যাসিভ employee layoff এবং hiring freeze করছে।

Y Combinator এর মতো Startup Accelerator পোর্টফোলিও কোম্পানিগুলোকে সতর্ক করে বলছে কস্ট কাটিং করে রানওয়ে বাড়াতে।

স্টার্টআপ ইন্ডাস্ট্রির সবাইকেই কিছু জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে -

মিলিয়ন ডলার ফান্ড রেইজ করা স্টার্টআপের আল্টিমেট গোল না।
By hook or by crook কাস্টোমার acquisition করা সাসটেইনেবল রেভিনিউ মডেল না।
লংটার্ম স্ট্র্যাটেজি তৈরি না করে স্বল্পতম সময়ে Hyper-growth এর পিছনে ছোটা স্টার্টআপ ফেইলারের অন্যতম কারণ।

কিছু overhyped, misleading, dangerous কনসেপ্ট আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্থ করছে।

মনে রাখবেন - দিনশেষে স্টার্টআপ একটা “Business”.

এবং যে কোন বিজনেসের প্রাইমারী অবজেক্টিভ হচ্ছে - Being Profitable (in a Sustainable way while being socially responsible).

1994 সালে ম্যানেজমেন্ট কনসালট্যান্ট John Elkington এজন্যই Triple Bottom Line (TBL) টার্মটাকে coin করেন (ট্রিপল বটম লাইন = Profit, People, Planet)

আনফরচুনেটলি, বাংলাদেশ সহ পুরো বিশ্বজুড়ে স্টার্টআপ ইন্ডাস্ট্রিকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে।

আমাদের দেশে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, accelerator প্রোগ্রামগুলো যে পরিমাণ Fundraising এর রাস্তা শেখাচ্ছে তার সিকিভাগও কেউ Practical Business Strategy শেখাচ্ছে না।

ফাউন্ডারদেরকে AirBnB থেকেও ভাল Pitch Deck বানানোতে এক্সপার্ট বানিয়ে ফেলা হচ্ছে; অথচ Full Fledged Sales & Marketing Funnel ডিজাইন করতে কেউ বলছে না, শেখানো তো দূরের কথা!

কিছুদিন পর পর একেকটা মিলিয়ন ডলার ফান্ড রেইজিং হয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নিউজ, বিভিন্ন মিডিয়াতে সেটা নিয়ে মাতামাতি…then what?

এই ফান্ড কি সেই স্টার্টআপ আদৌ সঠিকভাবে ব্যবহার করতে পারছে? কিভাবে করছে?

এই আলোচনা কি আরো বেশি গুরুত্বপূর্ণ না?

কিভাবে resource maximization এবং process optimization করতে হয়, ইকোনোমিক ক্রাইসিসে কিভাবে resliience business strategy তৈরি করতে হয় -- এইসব ব্যাপারে entrepreneurs দেরকে স্ট্র্যাটেজিক গাইডেন্স না দিয়ে ইউনিকর্ণ বানানোর দিবাস্বপ্ন দেখা বন্ধ করতে হবে।

Startup Founders, Be Aware.
Don’t Fall in the Trap.
Stop Joining the Rat Race.

আপনি আপনার বিজনেসের প্রায়োরিটি সেট করুন।

কিছু Buzzword এ Stuck হয়ে না গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অসংখ্য কোম্পানি কিভাবে সফলভাবে বিজনেস করেছে সেগুলো গভীরভাবে স্টাডি করুন।

সেখান থেকে ব্রেকথ্রু আইডিয়া, রেলিভ্যান্ট স্ট্র্যাটেজি, অপটিমাইজড প্রসেস আপনার বিজনেসে রেপ্লিকেট করুন।

Remember,
Customers don’t care if you are a startup, or an SME, or traditional business.
Customers just want solutions for their problems.

আপনি তাই সময় নিয়ে সলিড বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করুন,
আইডিয়ার এক্সিকিউশনে ruthlessly focus দিন,
প্রয়োজনীয় Policy & Process বিল্ডাপ করুন,
স্টেপ বাই স্টেপ মার্কেটিং ফানেল এবং সেলস ফানেল বানান,
কাস্টমারদের জন্য Irresistable Offer সাজান,
Category Design এর মতো হাই-ইম্প্যাক্ট ব্র্যান্ডিং কাজে লাগান,

এবং অবশ্যই শুরু থেকে সঠিক Culture প্র্যাক্টিস করুন।

আপনার উদ্যোগকে প্রথমে ‘বিজনেস’, তারপর স্টার্টআপ হিসেবে চিন্তা করুন - দেখবেন সফলতার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে।

In the world of Failed UNICORNS, Be a Succesful CAMEL.

23/10/2022

জেনে রাখুন।
প্রয়োজনে আসতে পারে...
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন ওয়ার্ডে কি চিকিৎসা দেওয়া হয় তার একটি ছক নিচে দেওয়া হলঃ--

ওয়ার্ড ১- জরুরী বিভাগ
ওয়ার্ড ২- চর্ম ও যৌন বিভাগ
ওয়ার্ড ৩- মানসিক বিভাগ
ওয়ার্ড ৬- রেডিওথেরাপি বিভাগ
ওয়ার্ড ৭- ডেন্টাল ও শিশু (বহিঃবিভাগ)
ওয়ার্ড ৮- শিশু ও মেডিসিন
ওয়ার্ড ৯- শিশু বিভাগ
ওয়ার্ড ১০- প্রসাশনিক ব্লক
ওয়ার্ড ১১- সি সি ইউ
ওয়ার্ড ১২- কার্ডিওলজি বিভাগ
ওয়ার্ড ১৩- মেডিসিন বিভাগ ১
ওয়ার্ড ১৪- মেডিসিন বিভাগ ২
ওয়ার্ড ১৫- রেডিওলজি বিভাগগ
ওয়ার্ড ১৬- মেডিসিন বিভাগ ৩
ওয়ার্ড ১৭- নেফ্রোলজী বিভাগ
ওয়ার্ড ১৮- নিউরো মেডিসিন বিভাগ
ওয়ার্ড ১৯- নাক,কান,গলা
ওয়ার্ড ২০- চক্ষু বিভাগ
ওয়ার্ড ২১-ও,টি (পশ্চিম)
ওয়ার্ড ২২- আই,সি,ইউ
ওয়ার্ড ২৩- ও,টি (পূর্ব)
ওয়ার্ড ২৪- সার্জারি ইউনিট ১
ওয়ার্ড ২৫- সার্জারি ইউনিট ২ ও থোরাসিক সার্জারি ইউনিট
ওয়ার্ড ২৬; ৭৯- অর্থোপেডিক্স সার্জারি
ওয়ার্ড ২৭- সার্জারি ইউনিট ৩
ওয়ার্ড ২৮- নিউরো সার্জারি বিভাগ
ওয়ার্ড ২৯- কেবিন (সাধারণ)
ওয়ার্ড ৩০- কেবিন (গৃহিণী)
ওয়ার্ড ৩১- গাইনী (স্ত্রী রোগ)
ওয়ার্ড ৩২- নিউনেটাল পেয়িং
ওয়ার্ড ৩৩- প্রসূতি বিভাগ
ওয়ার্ড ৩৪- মা ও শিশু বিভাগ
ওয়ার্ড ৩৫- ইউরোলজি বিভাগ
ওয়ার্ড ৩৬- বার্ণ ও প্লাস্টিক বিভাগ
ওয়ার্ড ৩৭- রক্ত রোগ বিভাগ
ওয়ার্ড ৭৭- কার্ডিয়াক সার্জারি
ওয়ার্ড ৮৩,৮৪- শিশু সার্জারি
ওয়ার্ড নং ২০৪ : পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ওয়ার্ড
এরা বাচ্চাদের দাঁতের(দুধদাঁত) যত্ন, সুরক্ষা ও চিকিৎসা, প্রভৃতি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ২০২: অর্থোডন্টিকস ওয়ার্ড
আঁকাবাঁকা, উঁচুনিচু, ফাকা দাঁত সুবিন্যস্ত ও সুন্দর করেন।
ওয়ার্ড নং ২০১ : কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিকস ওয়ার্ড : দাঁতের ফিলিং, রিশেপিং, রুট ক্যানেল চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ১০৭ : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ওয়ার্ড :
আক্কেল দাঁতের সমস্যা,মুখমণ্ডল ও চোয়ালের ফ্র্যাকচার, সিস্ট, টিউমার,
মুখের ক্যান্সার, ঠোট ও তালু কাটা, চোয়ালের হাড় বাঁকা সহ মুখমণ্ডলের যাবতীয় রিকন্সট্রাক্টিভ সার্জারি করে থাকেন।
ওয়ার্ড নং২০৫ :প্রস্থোডন্টিকস ওয়ার্ড
দাঁত ও মাড়ির আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপন ইত্যাদি করেন।
ওয়ার্ড নং ১১০ : পেরিওডন্টোলজি ওয়ার্ডঃ দাঁতের স্কেলিং সহ মাড়ির রোগের চিকিৎসা করেন।
ওয়ার্ড নং ১০৩ :ওরাল & ম্যাক্সিলোফেসিয়াল যাবতীয় জটিল রোগের ডায়াগনোসিস ওয়ার্ড।

17/10/2022

গভীর জীবনবোধ থেকে আমি কিছু মানি এবং প্রত্যক্ষ করেছি জীবনে এমনকিছু লাইফ ম্যানেজমেন্ট টিপস দেই।

১. মোট আয়ের ২০% ব্যাংকে সঞ্চয় করবেন, ৫-১০% ইন্স্যুরেন্স করে রাখবেন । যদি ভাবেন যে এই আয়েই তো চলে না, তাহলে লাইফস্টাইল ডাউনগ্রেড করে ৭০-৮০ % - এ নামাবেন, তারপরও কিন্তু সঞ্চয় করবেন।

২. অবিশ্বাস্য রকম ভালো অফার বা সুযোগ যা হুজুগ হয়ে আসে, এড়িয়ে চলবেন। এগুলো আপনার জন্য না। শেয়ার মার্কেটে আপনি বাম্পার মারতে পারবেন না, ইভ্যালির জ্যাক মা আপনার টাকাটাই গাপ করবে। এসবে টুকটাক খরচ করা ঠিক আছে, কিন্তু হাটুগেড়ে পুরো সঞ্চয় নিয়ে নেমে পড়লেন তো মরলেন!

৩. ভূয়া, নামহীন রিয়েল এস্টেট থেকে শতহাত দূরে থাকুন। ( পূূর্বাচলের আশেপাশে যত লোক কিস্তি দিয়ে যাচ্ছে, এত কাঠা জায়গা গোটা বাংলাদেশ মিলে নাই। )

৪. যে ব্যবসা বুঝেন না, অথবা নিজে পরিচালনা করবেন না, সেরকম ব্যবসায় পার্টনার হবেন না। অমুক ভাইয়ে ব্যবসা করে আপনাকে মাস শেষে মুনাফা দিবে- এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারনা।
(আমার পরিচিত কয়েকজন বিটকয়েনে ভালো মুনাফা করেছে, শুরু থেকেই আমাকে বারংবার বলেছিল; আমি বুঝি না, তাই জড়াই নি। বিটকয়েনে বিশাল ধরাও খেয়ে এখন সর্বশান্ত এমন মানু্ষও এখন আছে পরিচিতর মধ্যে। )

৫. ফেরত পাওয়ার আশায় কোনদিন ঋণ দিবেন না, বাধ্য না হলে নিবেনও না। ব্যাংক বা ফিনান্সিয়াল ইন্সটিটিউটের কাছ থেকে ঋণ নেয়া খারাপ কিছু নয়, যদি স্মার্টলি ম্যানেজ করতে পারেন।

৬. জীবনে মাঝে মাঝেই ধরা খাবেন। সবকিছু যেমন ভাবছেন তেমন যাবে না। পেরেশান হইয়েন না, এটা পার্ট অব লাইফ।

৭. কন্টিনিউয়াস আপনার পেশার সাথে জড়িত বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে থাকবেন। এটি ভাত খাওয়া বাথরুম করার মতোই অভ্যাসের বিষয় করে ফেলুন। নতুন দক্ষতা তৈরি করতে না পারলে আপনার জীবনের প্রাইম টাইম ৫ বছরের বেশি হবে না, তারপরই ধ্বস নামতে শুরু করবে।

৮. নূন্যতম ৬ মাসের খরচের সমপরিমান ক্যাশ সবসময় সঞ্চয় রাখবেন। এই টাকা কাউকে কখনোই ধার দিবেন না বা বৃহত্তর পরিবারের অন্য কারো জন্য খরচ করবেন না।

আপনার চাকুরি কালকে চলে যেতে পারে, অথবা পরশু রাতে হার্ট এটাক হয়ে গেলে রিঙ পরানো লাগতে পারে হার্টে। তখন ক্যাশ ছাড়া উপায় নেই। এই টাকা সোনা বা জমিতে খাটাবেন না, কারন সময় মতো বিক্রি করতে পারবেন না।

৯. স্থাবর সম্পত্তি কখনোই এমন দূরত্বে কিনবেন না যেখানে আপনি নিয়মিত যেতে পারেন না। আপনি ঢাকা শহরে থেকে কুয়াকাটা জমি কিনে ফেলে রাখবেন ভবিষ্যতে লাভের আশায়, নিজেকে প্রশ্ন করুন, কোনো ঝুট ঝামেলা হলে সেটা সামাল দেয়ার ক্ষমতা আপনার আছে কী না। অধিকাংশ মানুষেরই সেই ক্ষমতা নেই।

©সংগৃহিত

10/10/2022

◑ একজন নারী যেমন স্বামী পছন্দ করে
চার মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, আহমাদ বিন হাম্বল। ইমাম সাহেবের ছেলের বিয়ের সব ঠিকঠাক। একদিন সময় করে পুত্রকে ডেকে পাশে বসালেন। আন্তরিক ভঙ্গিতে বলতে শুরু করলেন:
ওয়ালাদী! তুমি কি সুখী হতে চাও?
- না—আম ইয়া আবী! (হ্যা অবশ্যই আব্বাজান!')
তাহলে তোমাকে তোমার হবু জীবনসঙ্গিনীর জন্যে দশটা বিষয় নিয়ে যেতে হবে।
- কী সেগুলো? কোথায় পাওয়া যাবে?
তোমাকে কোথাও যেতে হবে না। কিনতেও হবে না। আমার কাছে, তোমার কাছে, সবার কাছেই সেগুলো আছে। সবাই ব্যবহার করতে পারে না। এই যা। তাহলে চলো দেখা যাক, অমূল্য সেই দশটা বিষয় কী?
👉🏻 প্রথম ও দ্বিতীয়: নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে। খুনসুটি রসিকতা পছন্দ করে। নখরা-ন্যাকা তাদের স্বভাবজাত। তারা ভালোবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে তোমার স্ত্রীর কাছে এসব প্রকাশে কখনোই কার্পণ্য করবে না। তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে।
যদি এসবে কার্পণ্য করো, তাহলে দেখবে কিছুদিন পরই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিনদিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে। ভালোবাসা জানালা দিয়ে পালাবার পথ খুঁজবে।
👉🏻 তৃতীয়: নারীরা কঠোর-কর্কশ-রূঢ়-বদমেজাজী-রুক্ষস্বভাবের পুরুষকে একদম পছন্দ করে না। তোমার মধ্যে এমন কিছু থেকে থাকলে এখনই ঝেড়ে ফেল। কারণ তারা সুশীল, ভদ্র, উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালোবাসা অর্জনের জন্যে, তাকে আশ্বস্ত করার জন্যে হলেও গুণগুলো অর্জন করো ৷
👉🏻 চতুর্থ: এটা খুব ভাল করে মনে রাখবে, তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন, সুন্দর, পরিপাটি, গোছালো, সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও, তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায়। তাই সাবধান থাকবে, তার চাহিদা পূরণে যেন, কোনও অবস্থাতেই, তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয়।
👉🏻 পঞ্চম: ঘর হলো নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সব সময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়, স্বপ্নে, বাস্তবে এই রাজ্য নিয়ে ভাবে। সাজায়। রচনা করে। খুবই সাবধান থাকবে! কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেঙে দিতে যেও না। এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেয়ার প্রয়াসও চালাবে না।
👉🏻 ষষ্ঠ: নারীরা তার স্বামীকে মনেপ্রাণে-সর্বান্তঃকরণে প্রবলভাবে স্বামীকে পেতে চায়। তবে পাশাপাশি বাপের বাড়িকেও হারাতে চায় না। হুঁশিয়ার থেকো বাবা! তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক পাল্লায় তুলে মাপতে শুরু করে দিওনা। তুমি এ অন্যায় দাবী করে বসো না, হয় আমাকে বেছে নাও, নাহলে তোমার বাবা-মাকে।
তুমি এ বিষয়টা চিন্তাতেও স্থান দিও না। তুমি তাকে এমনটা করতে বাধ্য করলে, সে হয়তো চাপে পড়ে মেনে নিবে। কিন্তু তার মনের গহীনে কোথাও একটা চাপা-বোবা কান্না গুমরে মরতে থাকবে। তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে জেগে উঠবে।
👉🏻 সপ্তম: তুমি জানো, অনেক শুনেছ এবং পড়েছ নারীকে সৃষ্টি করা হয়েছে বাহু (বা পাঁজরের) বাঁকা হাড় থেকে। এই বক্রতা কিন্তু তার দোষ নয়, সৌন্দর্য। তুমি চোখের ভ্রু লক্ষ করে দেখেছো? সেটার সৌন্দর্যটা কোথায়?
- বক্রতায়।
একদম ঠিক কথা। বক্রতাই ভ্রুকে সুন্দর করে তোলে। ভ্রুটা যদি সোজা হতো, দেখতে সুন্দর লাগতো না। যদি তোমার স্ত্রী কোনও ভুল করে ফেলে, অস্থির হয়ে রেগেমেগে হামলা করে বসো না। উত্তেজিত অবস্থায় তাকে সোজা করতে যেও না, তাহলে অতিরিক্ত চাপে ভেঙে যাবে। আর ভাঙা মানে বুঝই তো, তালাক ।
👉🏻 অষ্টম: তুমি হাদীসটা পড়োনি?
- কোনটা আব্বাজান?
- ঐ যে, যার ভাবার্থ হলো: নারীদেরকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। তার প্রতি অতীতে কৃত সব সদ্ব্যবহার-সদাচার ভুলে যায়। তুমি যদি তার প্রতি যুগ-যুগান্তরও সুন্দর আচরণ করো, হঠাৎ একদিন কোনক্রমে একটু রূঢ় আচরণ করে ফেলেছো, ব্যস অমনিই সে নাকের জল চোখের জল এক করে বলবে: 'আমি তোমার কাছ থেকে কখনোই ভালো কিছু পাইনি।'
দেখো বাছা! তার এই আচরণে রুষ্ট হয়ো না। তার এই চপল স্বভাবের প্রতিক্রিয়ায় তার প্রতি বিতৃষ্ণা এনো না। তার এই স্বভাবকে তুমি অপছন্দ করলেও, তার মধ্যে তুমি অনেক এমন কিছু পাবে যা তুমি শুধু পছন্দই করো না, বরং জানও লড়িয়ে দিতে পারো।
👉🏻 নবম: নারীদের শরীর-মনের অবস্থা সবসময় এক রকম থাকে না। এক সময় এক রকম থাকে। প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শারীরিক দুর্বলতা থাকে। অনেক সময় মানসিক অস্থিরতাও বিরাজ করে। তাদের এই দুর্বলতা, অসহায় অবস্থার কথা বিবেচনা করে আল্লাহ তা'আলা তাদের নির্দিষ্ট সময়ের নামায মাফ করে দিয়েছেন। রোযাকে পিছিয়ে দিয়েছেন, তার স্বাস্থ্য ও মেজাজ ঠিক হওয়া পর্যন্ত ।
তুমি তো রাব্বে কারীমের বান্দা। তুমিও তোমার রবের গুণে গুণান্বিত হও। রব্বানী হও। তুমি তোমার স্ত্রীর দুর্বল মুহূর্তগুলোতে তার প্রতি কোমল হবে। তোমার আব্দার আবেগ শরমে রেখো। তোমার রবও খুশি হবেন, তোমার রাব্বাহও খুশি হবে। কৃতজ্ঞ হবে।
👉🏻 দশম: সবসময় মনে রেখো, তোমার স্ত্রী তোমার কাছে অনেকটা দায়বদ্ধ, বিভিন্নভাবে তোমার মুখাপেক্ষী। তোমার সুন্দর আচরণের কাঙাল। তুমি তার প্রতি যত্নবান হবে। তার প্রতি অনেক বেশি মনোযোগ দিবে। তাকে আপন করে নিবে। তাহলে সে তোমার জন্যে শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। তাকে অনুপম সঙ্গী হিসেবে পাবে।

(সংগৃহীত)

08/09/2022

বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে।
কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

06/05/2022

এই বিয়ার মার্কেটে কোন কোন কয়েনগুলোতে বিনিয়োগ করব?

এই গ্রুপে অধিকাংশ মেম্বার ক্রিপ্টো জগতে নতুন। কারন এখানে অধিকাংশ মেম্বারের ক্রিপ্টোর সাথে পরিচিত হয়েছে বুল মার্কেটে অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পরে।এর অবশ্য একটা কারন আছে, অধিকাংশ মিডিয়া ক্রিপ্টো নিয়ে নিউজ করে যখন BTC তার All-time high ব্রেক করে তখন। বিয়ার মার্কেটে কেউ BTC এর খবর রাখে না।তাই যারা নতুন তারা বিনিয়োগ টা করে থাকে বুল মার্কেটে যার ফলাফল স্বরুপ বিয়ার মার্কেটে তাদের বিনিয়োগের ৭০-৮০% উদাও হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন বুল মার্কেটের স্থায়িত্বকাল ১-২ মাসের মত হয় বাট বিয়ার মার্কেটের স্থায়িত্বকাল ১-৩ বছরের মত হয়। যেমন ২০১১ সালে বিটকয়েন ১ ডলার থেকে ৩২ ডলারে চলে যায় তারপর আবার ডাউন হয়ে ২ ডলারে চলে আসে। ২০১২ সালে বিয়ার মার্কেটে ১৩-১৬ ডলারের আশেপাশে থাকে আবার ২০১৩ সালে BTC আগের ATH 32$ ব্রেক ১০০০ ডলারে উঠে যায় তারপর আবার ২০১৪ -২০১৬ বিয়ার মার্কেটে ২০০-৬০০ ডলারের আশেপাশে থাকে। ২০১৭ তে BTC আগের ATH ১০০০$ ব্রেক করে ১৯০০০ ডলারে উঠে যায় তারপর আবার ২০১৮-২০২০ বিয়ার মার্কেটে ৮০০০-৩০০০ ডলারে নেমে আসে। ২০২১ সালে আগের ATH ১৯০০০ ব্রেক করে ৬৯০০০ ডলারে উঠে যায় আবার ২০২২-২০২৪ এ হয়তো ৪৮০০০-২৬০০০ ডলারের আশেপাশে থাকতে পারে।পরিসংখ্যান অনুযায়ী আমরা এই সময়টাকে বিয়ার মার্কেট বলতে পারি।বিয়ার মার্কেট সাধারণত নতুনদের জন্য আশীর্বাদ কারন এই সময়ে নতুন ব্লকচেইন প্রজেক্টগুলোতে বিনিয়োগ করলে বুল মার্কেটে ২০x --১০০x রিটার্ন পাওয়া যায়। ব্লকচেইন প্রজেক্ট গুলোর দাম বাড়ে নিচের এই বৈশিষ্ট্যগুলোর জন্য

১) ইকোসিস্টেম (নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব ওয়ালেট/এক্সচেঞ্জের , নিজস্ব স্মার্ট কন্টাক্ট Dapp সার্ভিস)
২)স্পীড এবং TPS(transaction per second)
৩)সিকিউরিটি এবং Less transaction cost

যেমন ২০১৭ সালে ব্লকচেইন প্রজেক্ট LTC ৩ ডলার থেকে ৪২০ উঠে যায় এর মূল কারন ছিল BTC এর চেয়ে LTC এর ব্লক টাইম speed বেশি ছিল আবার ২০১৮ তে ETH বিস্ফোরণ হয় ওদের নিজস্ব ইকোসিস্টেমের জন্য।২০২১ সালের এপ্রিল মাসে BNB, Polygon এইসব প্রজেক্টগুলোর দাম বিস্ফোরণ হয় ইকোসিস্টেম,এবং Less transaction cost এর জন্য। আবার October মাসের বুল রানে Solana, Fantom, Cardano, Avax এই ব্লকচেইনগুলোর প্রাইস বিস্ফোরণ হয় Updated version blockchain (3rd generation blockchain) এবং হাই TPS(transaction per second) এর জন্য। এখন কথা হচ্ছে next বুল রানে কোন ব্লকচেইন গুলোর প্রাইস বিস্ফোরণ হতে পারে? আমার রিসার্চ অনুযায়ী আমি ৫ টি ব্লকচেইন প্রজেক্ট খুজে বের করেছি
১)Azero
২)Ame chain
৩)Cweb
৪)QANX
৫)Cellframe
Azero এর বৈশিষ্ট্য হচ্ছে Fastest blockchain এবং most updated ইকোসিস্টেম। Ame chain এর বৈশিষ্ট্য হচ্ছে Quantum secured ব্লকচেইন এবং Lowest transactions fee. Cweb এর বৈশিষ্ট্য হচ্ছে most Collaborative blockchain project এবং reliable. QANX এর বৈশিষ্ট্য হচ্ছে Quantum secured এবং Most user friendly blockchain project with great team.Cellframe এর বৈশিষ্ট্য হচ্ছে Quantum secured blockchain project with only 30 million total supply. এই প্রজেক্ট গুলোর মধ্যে আমি ব্যাক্তিগত ভাবে সবচেয়ে প্রিফার করি Ame chain কে। কারন এটার প্রধান বৈশিষ্ট্য হল quantum security. বর্তমানের ব্লকচেইন গুলো কে ভবিষ্যতে হয়তো Quantum কম্পিউটার দিয়ে হ্যাক করা যাবে। বাট Quantum secured ব্লকচেইনগুলোকে quantum computer দিয়ে হ্যাক করা যাবে না।Ame chain আরেকটা সুবিধাজনক দিক হল এটার মার্কেটকেপ মাত্র ৪ মিলিয়ন ডলার। ৪০০ মিলিয়ন ডলার মার্কেটকেপ হলেই ১০০x প্রফিট রিটার্ন। এটার আরেকটা ভাল দিক হল Lowest transaction fee($0.000001) এবং ব্লক টাইম মাত্র 3 সেকেন্ড। যেখানে Etherium এর মত ব্লকচেইনের ব্লক টাইম ১৩ সেকেন্ড এবং Cardano এর ব্লক টাইম ২০ সেকেন্ড।

আমি আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করেছি। আপনারা যেকোনো প্রজেক্টে বিনিয়োগ করার আগে নিজে রিসার্চ করে নিবেন।

ধন্যবাদ সবাইকে।

05/05/2022

SightLC & DLC Open in 72 Hours
ব‍্যাংকে LC ওপেন করতেই ২০% হতে ৪০% মার্জিন দিতে হয়। থার্ড কান্ট্রি LC মার্জিন ছাড়াই ৭২ ঘন্টার মধ্যে আপনার সাপ্লাইয়ারের PI অনুযায়ী সাপ্লাইয়ারকে LC ড্রাফট প্রেরন করা হবে। সাপ্লাইয়ার LC ড্রাফট কনফার্ম করলে LC Swift হবে। আর Swift করার সময় মাত্র ৪% চার্জ দিতে হয়। সাপ্লাইয়ার LC Configuration লেটার পাওয়ার পর আমাদের অবশিষ্ট কমিশন প্রেমেন্ট করবেন। ব‍্যাবসা আপনার ক্রেডিটে পন‍্য আনার দায়িত্ব আমাদের। বাংলাদেশে তা বিক্রি করে ৩ মাস, ৬ মাস বা ১ বছর পর আমাদের প্রেমেন্ট পরিশোধ করবেন।

Import LC For Foreign BANK
💰 Luemi 💰 IDB 💰 Winter 💰 Standard Commerce 💰 Soleil Chartered

শর্ত সাপেক্ষে-
আমাদের কোম্পানির মাধ‍্যমে সহযোগিতা করছি
💱 লোকাল প্রেঅর্ডার।
💵 লোকাল বিজি। (বিজি ও ক‍্যাশ)
💵 ইন্টারন‍্যাশনাল বিজি।

অফিস ঠিকানা:
পুরানা পল্টন (১০ তলা), ঢাকা
Email: [email protected]
ফোন: 01975602700

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dollars Exchange Sync Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dollars Exchange Sync Bd:

Share