05/04/2022
আসসালামু আলাইকুম,
আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে , আপনাদের দীর্ঘদিনের দাবি কিছু সেবা আপনাদের আউটলেট এ দেওয়া হবে আপনারা অবশ্যই আজকের মধ্যে জার ফাইল-২১ ডাউনলোড করে নিবেন।
এটার মাধ্যমে নিচের সেবাগুলো চালু হবেঃ
১। ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তন: আপনারা কিছুদিনের মধ্যেই আপনাদের আউটলেটের গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তন আপনারা আউটলেটে বসেই করতে পারবেন। এটা খুব তাড়াতাড়ি কার্যকর হবে।
কিভাবে ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তন করবেন এটা আমরা পরে জানিয়ে দেবো।
২। গ্রাহকদের স্টেটমেন্ট প্রদান:
এটা আপনাদের দীর্ঘদিনের দাবি স্টেটমেন্ট যেন আউটলেটের
মাধ্যমে দিতে পারেন।
সুখবর হল এটি কার্যকর হয়েছে।এইটা জার ফাইল-২১ এর মধ্যেই স্টেটমেন্ট সেবা চালু করেছে আপনারা এটা খুব দ্রুত দিতে পারবেন।
৩। নতুন/পুরাতন একাউন্ট বের করা: আপনারা আউটলেটে এতদিন কোনো অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারতেন না এখন নতুন জার ফাইলে আপনার মোবাইল নম্বর অথবা এনআইডি সার্চিং করে গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর বের করতে পারবেন।
৪। কোনো গ্রাহকের নামের কারেক্টার পঞ্চাশের বেশি হলে এতদিন আপনার টাকা পাঠাতে পারতেন না এখন থেকে এই সমস্যা আর হবে না নতুন জার ফাইল এর মাধ্যমে আপনারা এটা পাঠাতে পারবেন।
৫। নতুন ফিচারে আরো কিছু সেবা চালু হবে আপনারা পর্যাক্রমে দেখতে পারবেন।
৬। RTGS:
ইতিমধ্যে আর,টি,জি,এস সেবা চালু হয়েছে। যেটা ০১/০৪/২২ ইং তারিখ থেকে কার্যকর হয়েছে। যদিও ইনকামিং টা চালু হয়েছে অর্থাৎ এজেন্ট ব্যাংকিং একাউন্ট এতদিন অন্য কোন ব্যাংক থেকে সরাসরি RTGS করা যেত না এখন থেকে এটা করা যাবে। নুন্যতম ১ লাখ টাকার উপরে যে কোন পরিমাণ টাকা RTGS করে আপনাদের একাউন্টে ইনস্ট্যান্ট টাকা পাঠানো বা জমা করা যাবে।
(একাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বারঃ ০৯০২৭০৬০৮ লাগবে)
সুবিধা হল যে কোন পরিমাণ টাকা পাঠানোর চার্জ মাত্র ১০০ টাকা।
RTGS আউটগোয়িং সুবিধা ও আপনাদের দেওয়া হবে।
৭। BFTN সেবা: আপনারা জানেন আমাদের বিএফটিএন সেবা ইন ইনকামিং এবং আউটগোয়িং দুটোই চালু আছে। যে কেউ সরাসরি আমাদের ডাচ-বাংলা ব্যাংকের শাখা থেকে BFTN ফরম ফিলাপ করে যে কোন পরিমাণ টাকা BFTN এর মাধ্যমে পাঠাতে পারবে এক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
(একাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বারঃ ০৯০২৭০৬০৮ লাগবে)
আমরা দেখতেছি আপনারা অনেকেই নেক্সাস পে অ্যাপস এর মাধ্যমে BFTN করে অন্য ব্যাংকের একাউন্টে টাকা পাঠিয়ে থাকেন থাকেন।
সবাই অবশ্যই ব্যাংকের নিয়মনীতি মেনে চলবেন এবং এটা অনুসরণ করে লেনদেন করবেন।
সবাই ভালো থাকবেন।
সবার জন্য শুভকামনা ❤️❤️