National Bank LTD, Brahmanbaria Branch

National Bank LTD, Brahmanbaria Branch A reliable and trusted banking institution among the domestic banks of Bangladesh. Customer satisfaction is our achievement.

A Bank for performance with potential
We are at the forefront of delivering a bank performance and banking services with potential at the customer's doorstep. On behalf of the "National Bank Limited Brahmanbaria Branch" family, we extend our sincere greetings to all.A Bank for performance with potential

"National Bank LTD, Brahmanbaria Branch" is a reliable and trusted banking institution among t

he domestic banks of Bangladesh. We are at the forefront of delivering a bank performance and banking services with potential at the customer's doorstep. With a total of 221 branches and 34 sub-branches across the country, our main aim is to provide the best customer service.

31/12/2024
জরুরী বিজ্ঞপ্তি।
24/12/2024

জরুরী বিজ্ঞপ্তি।

ন্যাশনাল ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্প এখন আরো আকর্ষণীয়!মাত্র ১০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে জমা করে মেয়াদান...
06/12/2024

ন্যাশনাল ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্প এখন আরো আকর্ষণীয়!

মাত্র ১০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে জমা করে মেয়াদান্তে বুঝে নিন লাভসহ পুরো অর্থ।

বিস্তারিত জানতে আজই ন্যাশনাল ব্যাংকের যে কোন শাখা অথবা ওয়েবসাইটে ভিজিট করুন।

https://www.nblbd.com/products/retail-deposit/monthly-savings-scheme

প্রতিকূলতার শিকল ভেঙে ন্যাশনাল ব্যাংক ছুটে চলেছেসম্ভাবনার নতুন দিগন্তেবৈশ্বিক সংকট কাটিয়ে অসীম দৃঢ়তায় ছুটে চলেছে ন্যা...
01/12/2024

প্রতিকূলতার শিকল ভেঙে
ন্যাশনাল ব্যাংক ছুটে চলেছে
সম্ভাবনার নতুন দিগন্তে

বৈশ্বিক সংকট কাটিয়ে অসীম দৃঢ়তায় ছুটে চলেছে ন্যাশনাল ব্যাংক। দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে সবসময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিয়ে ন্যাশনাল ব্যাংক আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে।

গ্রাহকদের প্রয়োজন বোঝে ন্যাশনাল ব্যাংক। আর সেজন্যই আমরা নিয়ে এসেছি নতুন ডিপোজিট প্রোডাক্ট "এনবিএল প্রয়োজন"। বিস্তারিত জা...
30/11/2024

গ্রাহকদের প্রয়োজন বোঝে ন্যাশনাল ব্যাংক। আর সেজন্যই আমরা নিয়ে এসেছি নতুন ডিপোজিট প্রোডাক্ট "এনবিএল প্রয়োজন"। বিস্তারিত জানতে নিকটস্থ শাখায় অথবা ওয়েবসাইটে ভিজিট করুন।

https://www.nblbd.com/products/retail-deposit/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8

২৮ নভেম্বর ২০২৪ তারিখে ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের ১০০তম দিনের মাইলফলক উদযাপন উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্...
28/11/2024

২৮ নভেম্বর ২০২৪ তারিখে ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের ১০০তম দিনের মাইলফলক উদযাপন উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ২০ আগস্ট ২০২৪ তারিখে ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১’-এর আওতায় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নতুন পর্ষদ গঠন করে।

সম্মেলনে চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকের সাম্প্রতিক উন্নয়নমূলক পদক্ষেপ, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং গ্রাহক আস্থা পুনরুদ্ধারে পরিচালনা পর্ষদের নিরলস প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।

সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক ড. মেলিতা মেহজাবিন এবং স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার শেখ আকতার উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার ইমরান আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. আব্দুল মতিন।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়।

25/11/2024

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত "বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪"-এ "শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪" হিসেবে স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকার বাংলামোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর হাতে "শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪" এর ক্রেস্ট তুলে দেন রায়হানুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি মধুসূদন সাহা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু পুরস্কার প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্বীকৃতি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের। তিনি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রেমিট্যান্স গ্রহণের পথিকৃত হিসেবে ন্যাশনাল ব্যাংক ১৯৯৪ সালে ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স আনার কার্যক্রম শুরু করে। তিনি আরও বলেন, "ন্যাশনাল ব্যাংকের এই সাফল্যের গল্প প্রমাণ করে, সুযোগ্য নেতৃত্ব এবং প্রযুক্তি ও মানবসম্পদে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে কীভাবে পরিবর্তন আনা সম্ভব। রেমিট্যান্সের ক্রমবর্ধমান চাহিদায় ন্যাশনাল ব্যাংক তার উৎকর্ষতা এবং অগ্রগতির প্রতিশ্রুতি অটুট রেখেছে।"

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, রেমিট্যান্স সংগ্রহের জন্য ন্যাশনাল ব্যাংকের সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান এবং গ্রিসসহ বিভিন্ন দেশে সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। তবে ভবিষ্যতে আরও বেশি রেমিট্যান্স সংগ্রহের লক্ষ্য রয়েছে। সাম্প্রতিক ডলার সংকটের কারণে শিল্পে কাঁচামাল ও জ্বালানির আমদানি ব্যাহত হচ্ছে। তবে জরুরী পণ্য ও কাঁচামালের নিয়মিত আমদানি নিশ্চিত করতে আমরা রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করছি। তিনি আরও বলেন, "ন্যাশনাল ব্যাংকে আমাদের লক্ষ্য স্পষ্ট: গ্রাহক সন্তুষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং নিবেদিত কর্মীবাহিনীকে অগ্রাধিকার দিয়ে রেমিট্যান্স সেবায় শীর্ষস্থান অর্জন করা। আমরা শুধু অর্থ স্থানান্তর করছি না; আমরা মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের সেতুবন্ধন গড়ে তুলছি।"

20/10/2024

প্রবাসীদের নতুন নতুন খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না...Voice Bangla is the most popular Bengali Digital Media that offers unbiased & co...

ডিপোজিট প্রোডাক্টে আকর্ষণীয় রেট দিচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
09/08/2024

ডিপোজিট প্রোডাক্টে আকর্ষণীয় রেট দিচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

অভিনন্দন
08/08/2024

অভিনন্দন

Address

AB Tower 935, Old Jail Road, Brahmanbaria Sadar
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when National Bank LTD, Brahmanbaria Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category