NRBC bank Bhandaria

NRBC bank Bhandaria its a commercial banks

17/03/2026
26/09/2025

এনআরবিসি ব্যাংকে ইসলামী ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকে ‘ইসলামী অর্থনীতি : সুদের বিপরীতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাবরুক বিল্লাহ। সেমিনারে এনআরবিসি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার ও ক্যামেলকো মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, আল আমিন ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল গফুর রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ইসলামিক ব্যাংকিংয়ের মূলকথা হচ্ছে সুদমুক্ত লেনদেন। শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ে গ্রাহক-ব্যাংকারের মধ্যে মনাফা-ক্ষতির ভাগাভাগির মাধ্যমে ন্যায় সংগত অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশির শরীয়াহ নীতি সম্পূর্ণভাবে পরিপালনের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় আল আমিন ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে আমানত, বিনিয়োগ প্রতিনিয়ত বাড়ছে। আমরা শুধু মুনাফা অর্জন নয় বরং একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সামাজিকভাবে দায়বদ্ধ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি।

সেমিনারে ড. সৈয়দ মাবরুক বিল্লাহ বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকিং শুধু বাংলাদেশে নয়, বরং গোটা বিশ্বে একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে এবং এটি প্রতিবছর গড়ে ১০-১২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের অন্যতম অংশীদার ইসলামী ধারার ব্যাংকগুলো।

NRBC Bank conducts seminar on `Islamic Economy: Building a Justice in Society beyond Riba’

NRBC Bank PLC on Thursday organised a seminar titled `Islamic Economy: Building a Justice in Society beyond Riba’ at its Training Institute in the capital. The program was arranged by the bank’s Al-Amin Islamic Banking Division. Dr Syed Mabruk Billah, Associate Professor at Prince Mohammad Bin Fahd University, Saudi Arabia, presented the keynote paper.

The seminar was attended by Syed Mosaddek Billah Al Madani, Chairman of NRBC Bank’s Shariah Supervisory Committee; Dr. Md. Touhidul Alam Khan, Managing Director and CEO; Harunur Rashid, Deputy Managing Director and CFO; Mohammad Abdul Qaium Khan, Deputy Managing Director, COO and CAMLCO; and Abdul Gafur Raana, Head of Al-Amin Islamic Banking Division, along with senior executives, Shariah scholars, researchers and professionals.
Syed Mohammad Mosaddek Billah Al Madani, Chairman of the Shariah Board of NRBC Bank, said the fundamental principle of Islamic banking is interest-free transactions. He noted that Shariah-based Islamic banking, through profit-and-loss sharing between clients and banks, creates the foundation for a just and equitable financial system.

Speaking as chief guest, Dr Touhidul Alam Khan said NRBC Bank is providing Shariah-compliant financial services through all of its branches and sub-branches alongside conventional banking. He informed that deposits and investment through Islamic banking windows are increasing day by day. We are not only focused on profit-making but also committed to building a fair, transparent and socially responsible financial system, he added.

In his keynote, Dr Syed Mabruk Billah said Islamic banking has emerged as a recognised alternative financial system not only in Bangladesh but across the world. Islamic banking is now operating in more than 80 countries and is growing annually by 10 to 12 percent. In Bangladesh, Islamic banks are playing an important role in the overall development of the economy, he noted.

The seminar also featured an interactive discussion, where participants highlighted the need for wider awareness about Islamic finance and its role in reducing inequality and ensuring sustainable growth.

26/09/2025

এনআরবিসি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, অর্থ জমা, অর্থ স্থানান্তর ঘরে বসেই নিজের ইচ্ছামতো করা যাচ্ছে। চেকবই ও এটিএম কার্ড ছাড়াই টাকা উত্তোলন করা যাচ্ছে কিউআর কোডের মাধ্যমে..

26/09/2025

এনআরবিসি ব্যাংকের নতুন ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান

মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে যোগদান করেছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি ব্যাংকিং ক্যারিয়ারে তিনি দেশের ব্যাংকিংখাতে ডিজিটাল পণ্যের উদ্ভাবন, প্রযুক্তিগত সুশাসন ও নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স পরিপালন মডেল তৈরি, গ্রাহককেন্দ্রিক বিজনেস মডেল তৈরি, সেবার ডিজিটাল রুপান্তর, ডিজিটাল সেলস ও সার্ভিস নকশা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্বে দেন।

এনআরবিসি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি কমিউনিটি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন নেটওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার হিসেবে ২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কাইয়ুম খান ব্যাংক এশিয়া এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে আইটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এঙ্মি ব্যাংকেও কাজ করেন।

নটরডেমিয়ান মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে (ইইই) ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি এবং পরবতীর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ থেকে এমবিএ অর্জন করেন। পেশাগত জীবনে সেমিনার অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য তিনি আমেরিকা, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করেন।

NRBC Bank Gets new DMD Mohammad Abdul Qaium Khan

Mohammad Abdul Qaium Khan has joined NRBC Bank as the Deputy Managing Director (DMD) and Chief Operating Officer (COO) on Sunday, September 14, 2025. As DMD and COO, Mr. Khan will be responsible for overseeing NRBC Bank’s operations, technology integration, and customer service excellence — with a focus on enhancing operational efficiency, innovation and sustainable growth. With a banking career spanning over two decades, He has led the innovation of digital products in the country’s banking sector, established models for technological governance and regulatory compliance, developed customer-centric business models, driven digital transformation of services and designed and implemented digital sales and service frameworks.

Before joining NRBC Bank, He served at Community Bank as the Acting Managing Director, Deputy Managing Director and Chief Information Officer (CIO). He began his banking career in 2005 at BRAC Bank as a Network and Infrastructure Manager. Mr. Qaium Khan also served as the Head of IT at Bank Asia and Standard Bank, and he worked with EXIM Bank as well.

26/09/2025

বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

এনআরবিসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাংকিং সেবা সহজ, দ্রæততর ও নিরাপদ করতে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক ভেসেল মুভমেন্টস, কন্টেইনার ট্র্যাকিং এবং আমদানিকৃত পণ্যের মূল্য যাচাই করবে এনআরবিসি ব্যাংক। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবা প্রদান ও গ্রহণ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দু‘টি।

এনআরবিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টান্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, মে ইন্টারন্যাশনালের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়লা কাওকাইন আরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মে ইন্টান্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড তথ্য প্রযুক্তি নির্ভর ম্যারিটাইম ডাটা ও পণ্যের মূল্য এনালাইটিক্সের আধুনিক প্লাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া আরো উন্নতকরণ এবং বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত ঝুঁকি কমানো সম্ভব হবে।

Agreement Between NRBC Bank and May International to Modernize Foreign Trade Banking Services

NRBC Bank has signed a Memorandum of Understanding (MoU) with May International Trade Services Limited to modernize its foreign trade-related banking services, making them more efficient, faster, and secure. Under the agreement, NRBC Bank will adopt advanced technology to gain access to real-time vessel movements, container tracking and verification of imported goods’ prices. This initiative is expected to strengthen the bank’s due diligence process and minimize risks associated with foreign trade transactions.

The signing ceremony was held on Thursday, 25 September 2025, at the Bank’s Head Office. Managing Director & CEO of NRBC Bank, Dr. Md. Touhidul Alam Khan, and Managing Director & CEO of May International Trade Services Limited, Syed Aminul Kabir, signed the MoU on behalf of their respective organizations.

Also present at the event were Mohammad Abdul Qaium Khan, Deputy Managing Director & Chief Operating Officer of NRBC Bank; Hasnat Reza Mohibbul Alam, Head of International Division of NRBC Bank; Layla Kowkain Ara, Deputy Managing Director of May International; along with other senior officials from both organizations.

May International Trade Services Limited is a technology-driven platform specializing in maritime data and product price analytics. Through this partnership, NRBC Bank aims to further strengthen its international banking services and deliver greater value to its clients engaged in foreign trade.

Address

Bhandaria Bazar
Bhandaria
8550

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when NRBC bank Bhandaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share