ডকুমেন্টস বিডি

ডকুমেন্টস বিডি Dear Sir / Madam
Document's bd is an one stop business service platform. It helps form Legal to BPO,

সবার জীবনেই কিছু ভূল থাকে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আপন গতিতে । সকল উদ্যোক্তাদের নতুন বছরের শুভেচ্ছা 🎉 ...
01/01/2022

সবার জীবনেই কিছু ভূল থাকে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আপন গতিতে ।
সকল উদ্যোক্তাদের নতুন বছরের শুভেচ্ছা
🎉 Happy New Year
🎊 New Year New Hope

ট্রেড লাইসেন্স কতটা জরুরি?নাগরিক হিসেবে যেমন জাতীয় পরিচয় পত্র থাকা বাঞ্চনীয়,তেমনি উদ্যোক্তা হিসেবে "ট্রেড লাইসেন্স" ন...
29/12/2021

ট্রেড লাইসেন্স কতটা জরুরি?
নাগরিক হিসেবে যেমন জাতীয় পরিচয় পত্র থাকা বাঞ্চনীয়,
তেমনি উদ্যোক্তা হিসেবে "ট্রেড লাইসেন্স" না থাকলে আপনার উদ্যোগের কোন স্বীকৃতি ই নেই। ফলে যেকোন ধরনের অনুদান, প্রণোদনা বা ব্যাবসায়িক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অনেক দেশীয় উদ্যোক্তারা। এছাড়াও যেকোন মুহুর্তে আইনি ঝামেলায় ও পরতে পারেন।
তাই নিজের ব্যাবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স গ্রহন করুন।
ট্রেড লাইসেন্স এর জন্যে আপনাকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ) এ যোগাযোগ করতে হবে।
সেখান থেকে ট্রেড লাইসেন্স ফর্ম সংগ্রহ করে, বিস্তারিত বিবরণ যেমন ব্যাবসার ঠিকানা, মালিকানা এর ধরন, ব্যাবসার ধরন এগুলো বিস্তারিত লিখে আবেদন করতে হবে।
ব্যাবসা এর ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স এর ভিত্তি মূল্য, সাইনবোর্ড কর, ভ্যাট, বই ফি এগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন।
এড্রেস ভেরিফিকেশন এর পেয়ে যাবেন আপনার ট্রেড লাইসেন্স।
এছাড়াও এ বিষয়ে যে কোন সহায়তায় জন্য আমরা আছি আপনাদের পাশে 🙂

টিন (TIN) থাকলেই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, (দলিল কিংবা ক্রেডিট কার্ড ব্যতিত)আমরা দুই ধরনের আয়কর রিটার্ন দাখিল করে ...
29/12/2021

টিন (TIN) থাকলেই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, (দলিল কিংবা ক্রেডিট কার্ড ব্যতিত)

আমরা দুই ধরনের আয়কর রিটার্ন দাখিল করে থাকি,
১. ব্যাক্তিগত
২. কোম্পানি

ব্যক্তিগত আয়কর রিটার্নঃ
যাদের করযোগ্য আয় রয়েছে তাদের প্রত্যেককে ১লা জুলাই থেকে ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দিতে হয় তবে সরকারী সিদ্ধান্ত অনুয়াই এবার ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত আয়কর রিটার্ন দেয়া যাবে ।

যদি কোন ব্যক্তি আয়কর রিটার্ন দিতে ব্যর্থ হয়,
তাহলে অধ্যাদেশ অনুযায়ী এক হাজার টাকা অথবা আগের বছরের আয়কর রিটার্নের দশ শতাংশ টাকা জরিমানা গুনতে হবে।
তবে এ দুটির মধ্যে যটির পরিমাণ বেশি সেটি জরিমানা করা হবে।

ব্যক্তিগত আয়কর রিটার্ন দিতে যা লাগবে -
১) নতুন করদাতা হলে আপনার একটি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি,
২)NID এর কপি,
৩)E-TIN এর কপি,
৪)টিডিএস স্ট্যাটমেন্ট এর কপি
৫)অতিরিক্ত কর পরিশোধের সমথর্নে চালান বা পে- অর্ডার ব্যাংক ড্রাফট এর কপি
৬)বেতন বিবরনী
৭)স্যালারি একাউন্টের স্ট্যাটমেন্ট
৮)আপনার যদি কোন ডিপোজিট স্কীম থেকে থাকে তবে তাদের আয় বছরের স্ট্যাটমেন্ট।
৯)আপনার কোন বিনিয়োগ থেকে থাকলে তার স্বপক্ষে দলিলাদি
১০)গেল আয় বছরে দাখিলকৃত আয়কর রির্টান এর প্রাপ্তি স্বীকার পএের কপি

কোম্পানি আয়কর রিটার্নঃ
প্রত্যেক প্রাইভেট ও পাবলিক বা পার্টনারশিপ ফার্মের জন্য প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
সঠিক সময়ে আয়কর রিটার্ন জমা না দেওয়া হলে পরবর্তীতে অনেক সম্যাসার সম্মুখীন হতে হয়।
নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিয়ে আপনার কোম্পানিকে ঝামেলা মুক্ত রাখুন।
কোম্পানির জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হল ১৫ জানুয়ারী পর্যন্ত।

যতদিন পর্যন্ত রির্টান দেওয়া হবে না তার জন্য দিনপ্রতি ৫০ টাকা, যা ৫০০০ টাকার বেশি হবে না।
পুরাতন করদাতা হলে আগের বছরের যে আয়কর দেওয়া হয়েছে তার ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি জরিমানা দিতে হবে।

কোম্পানি রিটার্ন জমা দিতে যা লাগবে -
১)কোম্পানির ব্যাংক স্টেটমেন্টের কপি
২)কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট কপি
৩)কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টকেলসের কপি
৪)কোম্পানির ট্রেড লাইসেন্সের কপি
৫)কোম্পানির আয় ব্যয়ের রসিদের কপি।

আয়কর রিটার্ন দাখিলের যাবতীয় সমস্যার সমাধানে সব সময় আমরা আপনার পাশে থাকবো।

29/12/2021
লিমিটেড কোম্পানি গঠন প্রক্রিয়ায় তিনটি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে,১. আরজেএসসি থেকে "সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন...
26/12/2021

লিমিটেড কোম্পানি গঠন প্রক্রিয়ায় তিনটি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে,

১. আরজেএসসি থেকে "সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন" গ্রহন।
২. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন) থেকে ট্রেড লাইসেন্স গ্রহন।
৩. এনবিআর থেকে ভ্যাট নিবন্ধনের জন্য বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) রেজিস্ট্রেশন।

একসময় কোম্পানি গঠন এর জটিলতায় "Ease of Doing Business" এ বাংলাদেশের অবস্থান ছিল একদম তলানিতে।

বিজনেস অটোমেশনের যেমন দরকারি, তেমনি বিজনেসের জন্যআপনারাও যারা বিজনেস করছেন সব কাগজপত্র হালনাগাদ রাখুন। সময়মতো অনেক সম্ভা...
26/12/2021

বিজনেস অটোমেশনের যেমন দরকারি, তেমনি বিজনেসের জন্য
আপনারাও যারা বিজনেস করছেন সব কাগজপত্র হালনাগাদ রাখুন। সময়মতো অনেক সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

Address

Barisal Sadar
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when ডকুমেন্টস বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share