Kotha Bondhu - Mental Health Support Society

Kotha Bondhu - Mental Health Support Society এটা একটি নন প্রফিট অর্গানাইজেশন।
বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক পরামর্শ দেয়া আমাদের মূল লক্ষ্য।

09/05/2026

আমরা যেমন শরীরের যত্ন নিই, ঠিক তেমনি মনেরও যত্ন নেওয়া প্রয়োজন। বিষণ্নতা বা দুশ্চিন্তা লুকিয়ে না রেখে কথা বলুন। মনে রাখবেন, আপনি কখনোই একা নন।

মানসিক স্বাস্থ্য সমস্যার মতো নীরব এক সংকট বাংলাদেশে ক্রমেই প্রকট হয়ে উঠছে। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন অনুযায়ী, দেশে তিন ...
24/04/2026

মানসিক স্বাস্থ্য সমস্যার মতো নীরব এক সংকট বাংলাদেশে ক্রমেই প্রকট হয়ে উঠছে। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন অনুযায়ী, দেশে তিন কোটিরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজন জীবনের কোনো না কোনো সময়ে মানসিক সমস্যার সম্মুখীন হন, যা পরিস্থিতির গভীরতা স্পষ্ট করে।

তবে এই বিপুল জনগোষ্ঠীর তুলনায় চিকিৎসা ব্যবস্থার অবস্থা অত্যন্ত সীমিত। দেশে মনোরোগ বিশেষজ্ঞ আছেন মাত্র প্রায় ৩০০ জন, অর্থাৎ প্রতি ১০ লাখ মানুষের জন্য গড়ে ২–৩ জন। ফলে অধিকাংশ রোগী প্রাথমিক পর্যায়েই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তুলনামূলকভাবে United Kingdom-এর মতো দেশে হাজার হাজার সাইকিয়াট্রিস্ট কাজ করছেন, যা জনসংখ্যা অনুপাতে অনেক বেশি উন্নত ব্যবস্থা নির্দেশ করে।

এদিকে সচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সমাজের একটি বড় অংশ এখনও মানসিক রোগকে অলৌকিক বা অশুভ প্রভাব হিসেবে বিবেচনা করে। এর ফলে অনেকেই বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে ঝাড়ফুঁক, তাবিজ-কবচ কিংবা ভণ্ড ব্যক্তিদের শরণাপন্ন হন। এসব পদ্ধতি কেবল অকার্যকরই নয়, বরং রোগের অবস্থা আরও খারাপ করে তোলে।

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগও শারীরিক রোগের মতোই বাস্তব এবং এর জন্য প্রয়োজন যথাযথ চিকিৎসা ও সহানুভূতিশীল পরিবেশ। সময়মতো সঠিক চিকিৎসা পেলে অধিকাংশ মানসিক রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং কুসংস্কার দূর করার মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখনই কার্যকর উদ্যোগ না নিলে এটি ভবিষ্যতে বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।

16/04/2026

শিক্ষার্থীদের মানসিক সমস্যা তাদের বাবা-মা এর ধারণার চেয়ে অনেক বেশি হয়!

15/04/2026

এখন থামতে শেখাটা জরুরি।

কোন কিছু দেখে বিরক্ত লাগছে, একটু থামুন।
কেউ অপছন্দনিয় কিছু বলছে, একটু থামুন।
কেউ অপছন্দনিয় কিছু করছে, একটু থামুন।
কাউকে কিছু বলতে ইচ্ছে করছে, একটু থামুন।
কারোও উপর রাগ হচ্ছে, একটু থামুন।
খুব স্ট্রেস লাগছে, একটু থামুন এবং নি:শ্বাসের দিকে মনোযোগ দিন।

একটু থেমে আবেগীয় স্বাস্থের যত্ন নিয়ে মানসিকভাবে ভালো থাকুন।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

06/04/2026

“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ তার কিয়ামতের কষ্ট দূর করবেন।”
— (সহিহ মুসলিম)

03/04/2026

কারো জন্য নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনি যা তাই থাকুন। যারা আপনাকে মূল্য দেয়, তারা এমনিতেই দিতে থাকবে।

03/04/2026

চুম্বন আমাদের শরীরে হ্যাপি হরমোন যেমন অক্সিটোসিন, ডোপামিন এবং সেরেটোনিন নিঃসৃত করে, যা আমাদের শরীরে করটিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমায়।

SOURCE- healthline.com

01/04/2026

এপ্রিল মাস স্ট্রেস সচেতনতার মাস 💙

এই মাসটা আমাদের মনে করিয়ে দেয়—শুধু কাজ আর দায়িত্ব নয়, নিজের মনের যত্ন নেওয়াটাও অনেক জরুরি। খুব চাপ জমে গেলে একটু থামুন, শ্বাস নিন‌ আর নিজেকে সময় দিন, দেখবেন ভালো থাকবেন।

29/03/2026

এই মুহূর্তে আপনি কেমন অনুভব করছেন?
হাসি-খুশি, দুঃখিত, রাগান্বিত‌ নাকি একাকীত্ব?

28/03/2026

কথা বলতে ইচ্ছা করে, কিন্তু ভয়টা আগে চলে আসে।
এই লড়াইটাই social anxiety—আর এটা একদমই real।

Address

Dhaka.Bangladesh
Barisal

Telephone

+8801939902846

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotha Bondhu - Mental Health Support Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share