23/12/2021
প্রথমেই এশিয়া মহাদেশের হকি প্রতিযোগিতার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর "এশিয়ান হকি চ্যাম্পিয়নশীপ" এর সফল পরিসমাপ্তি হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানাচ্ছি। বাংলাদেশ হকি ফেডারেশনের একজন সদস্য হিসেবে টুর্নামেন্টর শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজ করেছি মিডিয়া কমিটির যুগ্ম-সম্পাদক ও গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে। নানা সীমাবদ্ধতার মধ্যে টুর্নামেন্টটি শেষ করতে হয়েছে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।