NRBC BANK - Agent Banking

NRBC BANK - Agent Banking এজেন্ট ব্যাংকিং সেবা এখন আপনার দুয়ারে

এজেন্ট ব্যাংকিং সেবা এখন আপনার দুয়ারে ...
• গ্রাহকের একাউন্ট খোলা
• ডিপিএস ও ফিক্সড ডিপোজিট খোলা
• নগদ টাকা জমা ও উত্তোলন (ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে)
• একাউন্টের ব্যালেন্স জানা
• বিদেশ হতে প্রেরিত রেমিট্যান্স বিতরণ
• ফান্ড ট্রান্সফার
• বিদ্যুৎ , ওয়াসা , টেলিফোন , গ্যাস, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি বিল জমা নেওয়া
• ক্ষুদ্র ও কৃষি,শিক্ষকদের শিক্ষাগুরু ঋণের আবেদন গ্রহণ, ঋণ বিতরণ ও কিস্

তি সংগ্রহ
• ক্রেডিট ও ডেবিট কার্ডের আবেদন গ্রহণ
• ইন্টারনেট ব্যাংকিং (Planet Apps)
• সহজেই অন্যান্য ব্যাংকের হিসাবে টাকা প্রেরণ ( EFTN )
বিঃদ্রঃ ��এখানে মানি এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে।
সানুহার বাস স্টান্ড শাখা
উজিরপুর, বরিশাল
�০১৭১৬৭১২৭০৬ �০১৭৩০৫৭৮৮৭০
Gmail:- [email protected]
"সার্বিক সহযোগিতায় আপনাদের পাশে আছি,ইনশাআল্লাহ"

৳২,০০০ বা বেশি NRBC Visa কার্ড টু বিকাশ করে কার্ডটি সেভ করলেই ৳৫০ ক্যাশব্যাক, ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
15/01/2025

৳২,০০০ বা বেশি NRBC Visa কার্ড টু বিকাশ করে কার্ডটি সেভ করলেই ৳৫০ ক্যাশব্যাক, ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

16/12/2024
তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন  মুনাফা ৩৫৫ কোটি টাকাচলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবি...
31/10/2024

তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি টাকা

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা প্রায় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৩৫৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৬৬ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, আগের বছর ইপিএস ৮ পয়সা ঋণাত্মক ছিল। একক হিসেবে ইপিএস ৫৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়। ৩১ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ব্যাংকের গুলশান শাখার মিটিংরুমে এই পর্যদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল মান্নান ও অধ্যাপক ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ ও মোহা. হুমায়ন কবীর, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব এবং সিএফও মো. জাফর ইকবাল ইকবাল, এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্য মতে, ২০২৪ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমান দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ কোটি টাকা। আলোচ্য সময়ে বিতরণকৃত ঋণের পরিমান ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা।
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সুদ আয় হয়েছে ১ হাজার ১৬৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৫২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুদ আয় বেড়েছে ২২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৬ কোটি টাকা, গত বছর যা ছিল ১ হাজার ৩২১ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসেবে এনএভি দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ কোটি টাকা, গত বছর আলোচ্য সময়ে যা ছিল ১ হাজার ৩৬৪ কোটি টাকা। এছাড়া এককভাবে শেয়ারপ্রতি এনএভি ১৫.৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬.৮৫ টাকা এবং সমন্বিতভাবে শেয়ারপ্রতি এনএভি ১৬.৪৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭.৩৪ টাকা।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, এনআরবিসি ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণ বাড়িয়েছে। এজন্য একদিকে আমানত সংগ্রহ যেমন বেড়েছে অন্যদিকে ঋণ বিতরণও বৃদ্ধি পেয়েছে। সুদ থেকে আয়ের পরিমান উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পাওয়ায় পরিচালন মুনাফা এবং ইপিএস বেড়েছে। ঋণ বিতরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঋণ আদায়ে তৎপরতা জোরদার করে বছর শেষে শেয়ারহোল্ডারদের জন্য ভালো অঙ্কের ডিভিডেন্ট প্রদান করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি।

NRBC Bank’s Q3 operating profit Tk. 335 crore

NRBC Bank PLC’s operating profit rose 33% year-on-year to Tk 355 crore in the first nine months (January-September) of 2024. During the same period last year, the bank's operating profit was Tk. 266 crore. Besides, the bank's consolidated earnings per share (EPS) rose 8 paisa and stood at 86 paisa compared to the previous year same period’s. On a solo basis, EPS increased by 56 paisa to 84 paisa. On Thursday, October 31, 2024, this information was disclosed in the unaudited financial report for the third quarter (July-September) approved at the meeting of the Board of Directors of the bank.

The board meeting was held in the meeting room of the Gulshan Branch of the bank. Director AKM Mostafizur Rahman, Mohammed Oliur Rahman, Independent Director Air Chief Marshal Abu Esrar (Retd.), Freedom Fighter Dr. Khan Mohammad Abdul Mannan, Professor Dr. Raad Mozib Lalon, Managing Director (C.C.) Md. Rabiul Islam, DMD Kabir Ahmed, Mohd. Humayun Kabir, Company Secretary Mohammad Ahsan Habib and Md. Jafar Iqbal, FCA among others, attended the meeting.

According to the financial report, the amount of deposits till September 31, 2024, stood at Tk. 18,424 crores. The amount of disbursed loans during this period is Tk. 14,694 crore
During January-September of this year, interest income is Tk. 1,164 crores. It was Tk. 952 crore in the same period last year. Interest income increased by more than 22 percent in one year. The Net asset value (NAV) on a solo basis stood at Tk. 1,396 crore, compared to Tk. 1,321 crore during the same period last year. Apart from this, the consolidated basis NAV stood at Tk. 1,436 crore, which was Tk. 1,364 crore at the same time last year. The NAV per share has increased from Tk. 15.94 to Tk. 16.85 and the consolidated NAV per share has increased from Tk. 16.47 to Tk. 17.34.

It was stated in the meeting of the board of directors that NRBC Bank has increased the distribution of quality loans and customer services. For this reason, deposit collection and loan disbursement have increased during this period. Besides, operating profit and EPS have also significantly increased in interest income. We expect to be able to pay handsome dividends to shareholders at the end of the year by strengthening debt collection and loan disbursement.

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে এনআরবিসি ব্যাংকবৈষম্যবিরোধী ছাত্র-জনতার স্বৈরাচার পতন আন্দোলনে আহত ও বিভিন্ন ...
02/09/2024

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে এনআরবিসি ব্যাংক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার স্বৈরাচার পতন আন্দোলনে আহত ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছে। সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ৪৩জন আন্দোলনকারীকে ওই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, পরিচালক লকিয়ত উল্যাহ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ, হারুনুর রশীদ ও মো. হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, শফিউল আলম শাহিন, আব্দুল হান্নান মাসুদ, তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আরাফাত হোসেন ভুইয়া, রায়হান উদ্দিন, এবি যুবায়ের, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সাব্বির উদ্দিন রিওন, আবিদ হাসান রাফিসহ অন্যান্য সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সমন্বয়ক সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। অধিকার আদায়ের এই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে। তাঁদের আত্মত্যাগকে স্বরণ কবে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।

সমন্বয়ক শফিউল আলম শাহিন বলেন, এনআরবিসি ব্যাংকের মতো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়াবে। আহত ও শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে আহ্বান জানান। সকলের সহযোগিতা নিয়ে আমরা বৈষম্যমুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এই মুহূর্তে সবচেয়ে জরুরি। শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়ে এনআরবিসি ব্যাংক উদাহরণ সৃষ্টি করেছে। সম্প্রীতির বাংলাদেশে যার যার অবস্থান থেকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশের বিরুদ্ধে যড়যন্ত্র রুখে দিতে হবে। কোন অবস্থাতেই স্বাধীনতা বেহাত হতে দেয়া হবেনা। যে উদ্দেশ্যে ছাত্র-জনতার বিপ্লব হয়েছে যেকোন মূল্যে আমাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ণ করতে হবে। না হলে শহীদের রক্তের প্রতি বেইমানি করা হবে। হাজার হাজার আহত ভাইদের মূল্যায়ন তখন বাস্তবিক অর্থে করা হবে যখন ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ গড়ে উঠবে।

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গঠনে এনআরবিসি ব্যাংক যেভাবে এগিয়ে এসেছে, তা প্রশংসনীয়। তিনি আশা করেন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, নতুন বাংলাদেশ গড়তে যারা স্বপ্ন দেখেছে, তাঁদের স্বপ্ন বাস্তবায়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। আহতদের চিকিৎসা ও অনুদানের পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এনআরবিসি ব্যাংক। এছাড়া,আহত শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করবে। শহীদ পরিবারে কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।

ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু বলেন, ছাত্র-জনতার সকল শুভ উদ্যোগের সাথে এনআরবিসি ব্যাংক সবসময় থাকবে। সকল অনিয়ম ও দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

পরিচালক লকিয়ত উল্লাহ বলেন, যেকোন দুর্যোগে এনআরবিসি ব্যাংক যেমন সাধারণ মানুষের পাশে থেকে আগামীতেও নতুন বাংলাদেশ এনে দেওয়া জাতির এই সূর্য সন্তানদের পাশে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।

পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশ গঠনে ছাত্র-জনতার পাশে থাকবে এনআরবিসি ব্যাংক। সারাদেশের মানুষের একটাই দাবী বৈষম্যহীন সমাজ কাঠামো। এনআরবিসি ব্যাংক শুরু থেকেই চেষ্টা করছে প্রতিবন্ধকতার দেওয়াল ভেঙ্গে সমৃদ্ধি বাংলাদেশ গড়ার।

উল্লেখ্য, প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি এনআরবিসি ব্যাংক গণমানুষের কল্যাণ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর মুনাফার ১০ শতাংশ সিএসআর কার্যক্রমে ব্যয় করে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সিএসআর তহবিল থেকে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা প্রদানসহ ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া ব্যাংকের পরিচালকদের ব্যক্তিগত অনুদান এবং কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান অর্থ বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। কল্যাণমুখী কর্মকা-ের জন্য এনআরবিসি ব্যাংক ‘মানবিক ব্যাংক’ হিসেবে অ্যাখ্যায়িত হয়েছে।

25/08/2024

বন্যাদুর্গতদের সহযোগিতায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ১ কোটি টাকা এবং সকল স্তরের কর্মকর্তা-কর....

May this Eid bring you joy, prosperity,and countless blessings. Eid Mubarak from all of us at NRBC Bank PLC. We're commi...
09/04/2024

May this Eid bring you joy, prosperity,
and countless blessings. Eid Mubarak from all of us at NRBC Bank PLC. We're committed to helping you achieve your financial goals and dreams. Wishing you and your loved ones a joyous celebration filled with peace and happiness.

Address

Village:/Shanuhar, P. O:/Bamrail, P. S:/Wazirpur, District:/Barishal
Barishal
8224

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRBC BANK - Agent Banking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NRBC BANK - Agent Banking:

Share