Mutual Food Products Ltd.

Mutual Food Products Ltd. 'Mutual Food Products Ltd' is Group's core SBU. It is an extended supply chain company, offering exclusive services of contract manufacturing.

EID Mubarak to all.
13/05/2021

EID Mubarak to all.

19/03/2020
19/03/2020

যেসব উপসর্গে করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন নেই: ডা. দেবী শেঠী
অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৭২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৫৭ মানুষ। মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৯১ জনের।
প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে ভুগছে বিশ্ববাসী।
করোনাভাইরাসের অন্যতম একটি উপসর্গ হচ্ছে জ্বর। কিন্তু জ্বর হলেই করোনাভাইরাসের পরীক্ষা না-করার পরামর্শ দিয়েছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী।

তার মতে, অতিরিক্ত পরীক্ষা ভবিষ্যতে বিপদ বাড়াবে। কেননা চাহিদার তুলনায় করোনা পরীক্ষার কিট অপ্রতুল।

ডা. দেবী শেঠীর মতে, “যদি কারও ফ্লু বা সর্দি থাকে, প্রথমে নিজেকে আইসোলেশন করে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। প্রথম দিন শুধু ক্লান্তি আসবে। তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে।

সঙ্গে কাশি ও গলায় সমস্যা হবে। পঞ্চম দিন পর্যন্ত মাথায় যন্ত্রণা হবে। পেটের সমস্যাও হতে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথার যন্ত্রণা কমতে থাকবে। তবে পেটের সমস্যা থেকেই যাবে। অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকে। এর অর্থ আপনার প্রতিরোধক্ষমতা বেড়েছে এবং আপনার করোনা-আশঙ্কা নেই। ”
এই চিকিৎসক বলেছেন, ‘এসব ক্ষেত্রে আপনার করোনা পরীক্ষার প্রয়োজন নেই। কারণ শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তবে যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরও খারাপ হয়, করোনা-হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করিয়ে নিতে হবে। ” তথ্যসূত্র: এই সময়

বিডি প্রতিদিন/কালাম

30/01/2020

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ
অনলাইন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ
বর্তমানে বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। এটি এমন একটি সংক্রামক ভাইরাস- যা এর আগে কখনও মানুষের মধ্যে ছড়ায়নি। এটা অত্যন্ত সংক্রামক, তাই সর্বোচ্চ প্রস্তুতির জোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

করোনাভাইরাস আক্রমণ করে মানুষের শ্বাসযন্ত্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণ মানুষের মধ্যে সতর্কতা বাড়াতে কিছু পরামর্শ দিয়েছে, যা নিম্নরূপ:-
১. সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুতে হবে।
২. চোখ, নাক ও মুখ বারবার স্পর্শ করা যাবে না।
৩. যত বেশি সম্ভব কণ্ঠনালী ভিজিয়ে রাখতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে। কণ্ঠনালী যদি শুষ্ক থাকে মাত্র ১০ মিনিটেই আক্রমন মারাত্মক হতে পারে।
৪. সর্দি-কাশি হলে নাক ও মুখ ঢেকে রাখতে হবে, টিস্যু ব্যবহারের পর দ্রুত তা ফেলে হাত ধুতে হবে।
৫. কারো জ্বর বা ঠাণ্ডা হলে তার খুব কাছে যাওয়া যাবে না।
৬. জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, ভ্রমণ করা যাবে না।
৭. মাংস ও ডিম সম্পূর্ণ সেদ্ধ করে রান্না করতে হবে।
৮. অসুস্থ পশুপাখি খাওয়া যাবে না।
৯. কর্মস্থল ও কর্মস্থলে ব্যবহার্য জিনিস দিনে অন্তত একবার পরিষ্কার করতে হবে।
১০. বাস, ট্রেন ও যেকোনও গণপরিবহণে মাস্ক ব্যবহার করতে হবে।
জ্বর দিয়ে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়। পরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়।

বিডি প্রতিদিন/কালাম

21/01/2020

মাত্র ৫ মিনিটে পেটের মেদ কমাতে যা করবেন

ড. জাহাঙ্গীর কবির

মাত্র পাঁচ মিনিটেই কমবে পেটের মেদ। বলা চলে ঘুমিয়ে ঘুমিয়ে পেটের মেদ কমানো সম্ভব। তবে সেটা কখন, কিভাবে করবেন আসুন জেনে নিই।

হিট এক্সেসাইজ

কখন করবেন?

ব্যয়ামটি করতে হয় সকাল বেলা।

সবচেয়ে ভালো সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে। যখন ন্যাচারালই শরীরে স্টোরেজটা বেশি থাকে। ফিট এক্সেসাইজ করার সময় শরীরে স্টোরেজ রিলিজ হয়।

আর এই স্টোরেজ যে শরীরের জন্য খারাপ তা নয়, এটা শরীরের জন্য ভালো। এই স্টোরেজ কি পরিমাণ রিলিজ হচ্ছে? কতক্ষণ রিলিজ হচ্ছে? কি পরিমাণ শরীরে থাকছে সেটা জানা জরুরি। যেহেতু ন্যাচারালই সকালে শরীরে স্টোরেজ বেশি থাকে তাই ব্যয়ামটা সকালে করলে বেশি সুবিধা পাওয়া যাবে।
হিট এক্সেসাইজ করলে অনেকগুলো সুবিধা আছে। একটা হলো- যেটা মাসেলকে পির্জাভ করবে কিন্তু ফ্যাট বান করে

শরীরে খুবই দরকারি গ্রোর্থ হরমোন। যেটা বাচ্চাদের প্রচুর পরিমাণ থাকে, যার কারণে বাচ্চারা ক্লান্ত হয় না। তারা প্রচুর দুষ্টমি করে কিন্তু ক্লান্ত হয় না। আর বয়সের সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে কমে যায়। এই কারণে এটাকে যদি আমরা বুস্টআপ করি তাহলে এটা আমাদের চর্বি গলাতে সহায়তা করে। তবে মাসেলটাকে পির্জাভ করে।

হিট এক্সেসাইজ করলে কোয়ালিটি স্লিপটা অনেক ভালো হয়। খালি পেটে ঘুমাতে যান। মানে ৭টা ৮টার মধ্যে ঘুমাতে যান। এরপর সকালে যখন খালি পেটে হিট এক্সেসাইজ করতে যান তাহলে শরীরে ইনসুলিনের মাত্রাটা কম থাকবে। আর শরীরে ইনসুলিন কম থাকলে ফ্যাট কমাতে ভালো হয়। তখন ইনসুলিনের সাহায্য ছাড়াই গ্লোকোজটা রক্ত থেকে সরাসরি কোষে ঢুকতে পারে। তবে লিভারের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন।

কিভাবে করবেন?

প্রথমে ওয়ার্মআপ এক্সেসাইজ করুন। কারণ একটা অনেক হাই ইনটেনসিটিতে করতে হয়। এটা রার্নিং মেশিনে এবং সাইকেলে করতে পারেন। অথবা দৌড়ানো যেতে পারে। তবে দৌড়ানোর আগে জগিং করে নিতে হবে। শরীরটাকে ভালো করে ওয়ার্মআপ করে নিতে হবে। এরপর যত জোরে পারেন দৌড় দিবেন। মনে করতে পারেন পাগলা কুকুর দৌড়ানি দিয়েছে। মাত্র ২০ সেকেন্ডে দৌড়ানোর পর ১০ সেকেন্ড রেস্ট নিতে হবে। আবার ২০ সেকেন্ডে দৌড় দেয়ার পর ১০ সেকেন্ড রেস্ট নিতে হবে। এভাবে ৩ থেকে ৫ মিনিট ব্যয়াম করতে হবে। তবে সময় কম বেশি হতে পারে। এভাবে শরীরে গ্রোর্থ হরমোন বেড়ে যাবে। কিন্তু এই গ্রোর্থ হরমোন শরীরে ৪৮ ঘণ্টার বেশি সময় থাকে না।

পেটের চর্বি, প্রেসার, রক্তনালীর চর্বি এবং ডায়াবেটিক একইভাবে কমানো সম্ভব।

(ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাস- রোগ বিশেষজ্ঞ)

(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত

13/01/2020

অনলাইন ডেস্ক

ফেসবুক তৈরি হলো 'ভয়ংকর ভুল' : মার্ক জাকারবার্গ

কম সমালোচনা হয়নি ফেসবুক নিয়ে। এরপর কখনো মুখ খোলেননি স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। কিন্তু এবার তিনি নিজেই করলেন সমালোচনা।

জাকারবার্গ জানান, ফেসবুক সমাজকে বিপুল ক্ষতির মুখোমুখি করছে। এছাড়াও ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান ফেসবুক হলো ভয়ঙ্কর ভুল। তিনি তার সন্তানকে ব্যবহার করতে দেন না ফেসবুক।

তিনি জানান, ফেসবুক তৈরি করা হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে। সামাজিক কাজকর্ম করার জন্য ফেসবুক অনেক রকম টুলস এনেছে। তবে তিনিও জানান যে, তিনি নিজে অনুভব করেছেন এই ফেসবুক হলো ‘ভয়ংকর ভুল’। তিনি মনে করেন বর্তমানে সমাজ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
সংস্থার ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, কীভাবে মানুষের মন ঘোরানো যায় সেটা নিয়েও তারা ভাবছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন, শিশুদের মাথায় কখন কী চলছে, সেটা শুধু উপরওয়ালা জানেন! সূত্র: জি-নিউজ

বিডি প্রতিদিন/আরাফাত

01/01/2020

ফোন থেকে ছবি চুরি করছে যেসব অ্যাপ
অনলাইন ডেস্ক

গুগল গত বছর বিপজ্জনক বেশ কিছু অ্যাপ সরিয়ে ফেলেছে।

গত বছর গুগল তাদের প্লেস্টোর থেকে এক হাজারের বেশি অ্যাপ সরিয়েছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার এবং কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তাঁর অবস্থান শনাক্ত ও কথোপকথন রেকর্ড করার অভিযোগ ওঠে।

এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় ২৯টি অ্যাপকে রাখা হয়েছিল, যা গোপনে ফোন থেকে ছবি গায়েব করে ফেলে। এসব অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল।

বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোন থেকে এসব বিপজ্জনক অ্যাপ এখনো আনইনস্টল না করলে তা বিপদ ডেকে আনতে পারে। আপনার স্মার্টফোনে এসব বিপজ্জনক অ্যাপগুলো আছে কি না, দেখে নিন। এরপর তা দ্রুত সরিয়ে ফেলুন।

বিপজ্জনক অ্যাপের তালিকা

সেলফি ক্যামেরা প্রো, প্রো ক্যামেরা বিউটি, প্রিজমা ফটো ইফেক্ট, ফটো এডিটর, ফটো আর্ট ইফেক্ট, হরাইজন বিউটি ক্যামেরা, কার্টুন ফটো ফিল্টার, কার্টুন ইফেক্ট, কার্টুন আর্ট ফটোস, কার্টুন আর্ট ফটো, কার্টুন আর্ট ফটো ফিল্টার, অসাম কার্টুন আর্ট, আর্ট ফ্লিপ ফটো এডিটিং, আর্ট ফিল্টার, আর্ট ফিল্টার ফটো, আর্ট ফিল্টার ফটো ইফেক্টস, আর্ট ফিল্টার ফটো এডিটর, আর্ট ইফেক্টস ফর ফটো, আর্ট এডিটর, ওয়ালপেপার্স এইচডি, সুপার ক্যামেরা, পিক্সার, ম্যাজিক আর্ট ফিল্টার ফটো এডিটর, ফিল আর্ট ফটো এডিটর, ইমোজি ক্যামেরা, বিউটি ক্যামেরা, আর্টিস্টিক ইফেক্ট ফিল্টার, আর্ট ইফেক্ট, আর্ট ইফেক্ট অ্যাপ। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

31/12/2019

Happy New Year 2020.
-Mutual Group

26/12/2019
19/12/2019

Events: Mission 2020.

This event basically for internal get-together and knowledge sharing.
Participants: Our all Depots and Corporate Office.

Address

House#51, Road#09, Block#F
Banani Model Town
1213

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 14:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Mutual Food Products Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mutual Food Products Ltd.:

Share