20/03/2025
শোক সংবাদ :
আমাদের সকলের শ্রদ্ধাভাজন - অধ্যাপক "ডঃ কাজী শহীদুল্লাহ" স্যার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় চিকিৎসাধীন অবস্থায় (১৯/০৩/২০২৫) ইং তারিখে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান, এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডীন) সহ, "বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্টের"- একজন অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত "বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্ট"- এর পক্ষ থেকে গভীরভাবে শোক জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।