21/01/2024
২০ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ, রোজ শনিবার নেক মানি ট্রান্সফার লিমিটেড এর ঢাকা অফিসে সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং নির্বাহী কর্মকর্তাদের সাথে একটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় উপস্থিত ছিলেন নেক মানি ট্রান্সফার লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান অ্যান্ড সিইও জনাব ইকরাম ফরাজী (সিআইপি), সম্মানিত ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী (সিআইপি), এবং সম্মানিত ডিরেক্টর ডঃ আনোয়ার ইমন ফরাজী (সিআইপি)। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক মানি এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ওসমান গনি এবং নির্বাহী কর্মকর্তাবৃন্দ ।
উক্ত সভায় খুব গুরুত্বের সাথে কোম্পানির সম্মানিত এজেন্ট ও গ্রাহকদের সুবিধাসমূহ বর্ধিত করে কিভাবে আরও বেস্ট সার্ভিস দেয়া যায় এবং কোম্পানির সাফল্য ও ভবিষ্যৎ প্রকল্প-প্রসার নিয়ে আলোচনা করা হয় ।
নেক মানি এর সম্মানিত চেয়ারম্যান অ্যান্ড সিইও জনাব ইকরাম ফরাজী, সম্মানিত এজেন্টদের সাথে সাথে সম্মানিত গ্রাহকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা ও তা বাস্তবায়নের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন । যার ফলশ্রুতিতে, সম্মানিত গ্রাহকগণ সহজেই বিশ্বের যেকোনো দেশে বৈধভাবে তার প্রিয়জনের কাছে দ্রুততম সময়ে, নিরাপদে, সর্বোচ্চ রেটে ও কম খরচে টাকা পাঠাতে পারবেন।
এছাড়াও উক্ত সভায় সম্মানিত চেয়ারম্যান অ্যান্ড সিইও জনাব ইকরাম ফরাজী কোম্পানীর নির্বাহী কর্মকর্তাবৃন্দের সততা, দায়িত্বশীলতা এবং কর্তব্যপরায়ণতার ফলস্বরূপ আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলকে যথাযথ মর্যাদায় পুরস্কৃত করেন।